Connect with us

top3

এপেস্টাইন কেলেঙ্কারি, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

Published

on

যুক্তরাজ্যের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও প্রভাবশালী লেবার নেতা পিটার ম্যান্ডেলসন দল থেকে থেকে ইস্তফা দিয়েছেন। জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পর্ক সংক্রান্ত নতুন তথ্য প্রকাশের পর তিনি দল থেকে পদত্যাগ করেন।

সোমবার (০২ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যমের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দলের জন্য আরও বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি এড়াতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর এপস্টাইনের সঙ্গে তার যোগাযোগ সংক্রান্ত ই-মেইল প্রকাশ পাওয়ার পর ম্যান্ডেলসনকে ওয়াশিংটনে যুক্তরাজ্যের শীর্ষ কূটনৈতিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

বিবিসি ও দ্য গার্ডিয়ানকে উদ্ধৃত করে বলা হয়, লেবার পার্টিতে পাঠানো এক চিঠিতে ম্যান্ডেলসন লেখেন, এই সপ্তাহান্তে জেফ্রি এপস্টাইনকে ঘিরে যে যৌক্তিক ক্ষোভ তৈরি হয়েছে, তার সঙ্গে আবারও আমার নাম জড়িয়েছে। এ জন্য আমি দুঃখিত ও অনুতপ্ত।

তিনি দাবি করেন, ২০০০-এর দশকের শুরুতে এপস্টাইনের কাছ থেকে অর্থ গ্রহণের যে অভিযোগ উঠেছে, তা তিনি বিশ্বাস করেন না। তবে বিষয়টি যাচাই করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। এর আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যান্ডেলসন বলেন, ওই অর্থপ্রদানের কোনো স্মৃতি তার নেই এবং নথিগুলোর সত্যতা নিয়েও তিনি নিশ্চিত নন। একই সঙ্গে তিনি এপস্টাইনের সঙ্গে কখনো পরিচিত হওয়ার জন্যও দুঃখ প্রকাশ করেন।

চিঠিতে তিনি আরও লেখেন, এই বিষয়টি খতিয়ে দেখার সময় আমি লেবার পার্টিকে আর বিব্রত করতে চাই না। সে কারণেই দলের সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি এপস্টাইনের দ্বারা নির্যাতিত নারী ও কিশোরীদের উদ্দেশে ক্ষমা প্রার্থনা করে বলেন, অনেক আগেই তাদের কণ্ঠস্বর শোনা উচিত ছিল। দীর্ঘদিন ধরে লেবার পার্টির আদর্শ ও সাফল্যের জন্য কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, এই সিদ্ধান্ত দলের স্বার্থেই নেওয়া হয়েছে।

ম্যান্ডেলসনের পদত্যাগের আগে ফিন্যান্সিয়াল টাইমস ও বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) প্রকাশিত তদন্ত নথিতে দেখা গেছে, ২০০৩ ও ২০০৪ সালে ম্যান্ডেলসন ও তার সঙ্গী এপস্টাইনের কাছ থেকে মোট ৭৫ হাজার মার্কিন ডলার পেয়েছিলেন বলে উল্লেখ রয়েছে। নথিগুলো শুক্রবার প্রকাশ করা হয়েছে।

সেসব নথিতে আরও একটি ছবির উল্লেখ রয়েছে, যেখানে অন্তর্বাস পরা অবস্থায় এক নারীর পাশে ম্যান্ডেলসনকে দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ওই নারীর মুখ ঝাপসা করে রেখেছে। এ বিষয়ে ম্যান্ডেলসন বিবিসিকে বলেন, তিনি ছবিটির স্থান, নারীটি কে বা কী পরিস্থিতিতে ছবিটি তোলা হয়েছিল তার কিছুই মনে করতে পারছেন না।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ব্রাজিলপ্রেমে বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

Published

on

By

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থনের কথা জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘ফল যাই হোক, তার সমর্থন থাকবে সেলেসাওদের পক্ষেই।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেন বুবলী। হলুদ-সবুজ রঙের সেই জার্সিতে ধরা দেওয়া অভিনেত্রীর ছবিটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’ শুধু প্রিয় দলের প্রতি সমর্থনই নয়, ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন এই অভিনেত্রী।

ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নাম উল্লেখ করে তিনি লেখেন, ‘আহা! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।’
বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের প্রতি সমর্থন জানানো তারকাদের তালিকায় রয়েছেন আরেক ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসও।

নিজের প্রিয় দল সম্পর্কে তিনি বলেন, ‘যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।

এদিকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম রাউন্ডে দলটির সামনে রয়েছে আরো দুটি ম্যাচ।

Continue Reading

top3

রাতের আঁধারে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর ও লুটপাট

Published

on

By

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার পৌরসদর বাজারের ডাক বাংলো সংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিনের পুরোনো কার্যালয়টির এক পাশে টিনশেড ঘরে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় ছিল। অন্যপাশে আরেকটি টিনশেড ঘরে থাকতেন মুক্তিযোদ্ধা হযরত আলী। বৃহস্পতিবার রাতে দুটো ঘরই ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এসময় আসবাবপত্র ও নথিপত্র যেগুলো নিতে পারেনি, সেগুলোও ভাঙচুর করে গেছে।

মুক্তিযোদ্ধারা অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয় নি।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, ইতোমধ্যে আমাদের অনুসন্ধানী কার্যক্রম চলছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে হত্যা, ২০ লাখ টাকা লুটনিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে হত্যা, ২০ লাখ টাকা লুট
এদিকে খবর পেয়ে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া -কটিয়াদি) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Continue Reading

top3

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

Published

on

By

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে। একই সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার কথাও উল্লেখ করেছেন। খবর আলজাজিরা।

ট্রাম্প বিশেষভাবে খার্গ দ্বীপের কথা বলেছেন। পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপটি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।

এর আগে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা চলতে থাকলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

Trending