Connect with us

সারাদেশ

খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

Published

on

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়াকে চিকিৎসকেরা যে ধরনের চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন।’ এসময় তিনি বিভিন্ন গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান।খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নজর রাখছেন।ডা. জাহিদ বলেন, ‘আমাদের বন্ধুপ্রতীম দেশ আমেরিকা, চীন, পাকিস্তান, ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধান সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। উনার জন্য দোয়া চাই।’

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘দোয়ার কারণেই হয়তো উনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি। কোনো ধরনের গুজব ছাড়ানো ও গুজবে কান না দেয়ার অনুরোধ করছি। তার শারীরিক অবস্থা নিয়ে দল কীভাবে তথ্য দেবে তা জানিয়ে দেয়া হয়েছে।’তিনি বলেন, ‘আমরা এ যাত্রায়ও আবারও প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্য সহযোগিতা চাই আপনাদের কাছে। তারেক রহমান অনুরোধ করেছেন ধৈর্য ধরতে।’

খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘দেশ সব ধর্মের মানুষের প্রতি দোয়ার আহ্বান জানাচ্ছি। মেডেকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। উনারা দেশের বাইরে থেকে আসবেন, তারা যদি মনে করেন তাহলে দেশের বাইরে নেয়া হবে।’স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হলে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসারত আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী।এদিকে, খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি ঘোষণা করে গতকাল রাতে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এরই প্রেক্ষিতে হাসপাতালের আশপাশে নিরাপত্তা জোরদার ও সড়কে ব্যারিকেড দিয়েছে ডিএমপি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

Published

on

By

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গাড়ি থেকে মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর স্থানীয় এক ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত মো. শাকিল ফারহান মিয়া গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।

রোববার (১৫ মার্চ) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মার্চ রাত প্রায় ১০টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের একটি মুরগিবাহী গাড়ি আটকানো হয়। অভিযোগ রয়েছে, শাকিল ফারহান মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক গাড়িটির গতিরোধ করে জোরপূর্বক প্রায় ১৬০টি লেয়ার মুরগি ছিনিয়ে নেয়।

এ সময় গাড়ির চালক ও হেলপারের কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে কোম্পানির সুপারভাইজার আশফাক ঘটনাস্থলে গেলে তার মোটরসাইকেলের চাবিও নিয়ে নেওয়া হয়।

পরে স্থানীয়দের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হলেও ছিনতাই হওয়া মুরগিগুলো আর উদ্ধার করা যায়নি। এ ঘটনায় ১৩ মার্চ রাতে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দেয় প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রদল অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শাকিল ফারহান মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

Continue Reading

সর্বশেষ

গোয়ালঘর থেকে পেট্রোল অকটেন উদ্ধার

Published

on

By

পাবনার সুজানগরের চিনাখড়ায় গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত রাখা দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার চিনাখড়া বাজারের খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সন্টু ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে এসব তেল উদ্ধার করা হয়।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের বাজারে সংকটের অজুহাতে একটি অসাধু ব্যবসায়ী চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছে। এসব অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের জিম্মি করে দাম বেশি নিচ্ছে। এটি রোধে শনিবার সুজানগরের চিনাখড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে বাজারের খান এন্টারপ্রাইজের সন্টু ইসলাম তার দোকান বন্ধ করে দেন।

দীর্ঘক্ষণ দোকান না খোলায় স্থানীয়রা জানান, দোকানের পেছনেই তার বাসা। পরে দোকানের পেছন দিয়ে ভেতরে প্রবেশ করে গোয়ালঘরে মজুত রাখা দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করা হয়। পরে তেলগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয় এবং সন্টু ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই দোকানির আচরণ সন্দেহজনক হওয়ায় ভেতরে গিয়ে অবৈধভাবে মজুত করে রাখা তেল পাওয়া যায়। আতাইকুলা ও চিনাখড়াসহ এরকম ৪টি বাজারের ৬টি প্রতিষ্ঠানে মোট ৯০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। তারা অতিরিক্ত দামে পেট্রোল, ডিজেল ও অকটেনসহ জ্বালানি তেল বিক্রি করছিলেন

Continue Reading

সর্বশেষ

গাইবান্ধায় এনসিপি আহ্বায়ককে জুতাপেটা করার হুমকি ছাত্রশক্তি নেতার

Published

on

By

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিকে প্রকাশ্যে জুতাপেটা করার এবং জেলা থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ছাত্র শক্তির জেলা সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি জিম। তার দাবি, এনসিপি নেতা খাদেমুল জেলা ছাত্রশক্তি কমিটির নেতাদের নেশাখোর বলেছেন। খাদেমুলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন জিম।

গতকাল বুধবার রাতে ছাত্রশক্তির নেতা জিম নিজের ফেসবুক পেজ থেকে ১৭ মিনিটের একটি লাইভ করেন।

ফেসবুক লাইভে জিম দাবি করেন, রংপুরে আয়োজিত একটি কর্মসূচিতে এনসিপি গাইবান্ধা আহ্বায়ক খুদি কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ করেছেন যে, গাইবান্ধার নতুন ছাত্রশক্তি কমিটির নেতারা নেশাখোর।

জিম বলেন, “হয় এই অভিযোগের প্রমাণ দিতে হবে, না হয় প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে খুদিকে গাইবান্ধার রাজপথে যেখানে পাওয়া যাবে সেখানেই জুতাপেটা করা হবে।’

বক্তব্যের এক পর্যায়ে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমের দৃষ্টি আকর্ষণ করে জিম বলেন, `সংগঠনের রাজনীতি এখন আর আগের মতো চলছে না। যদি আপনারা খুদির মতো লোকদের নিয়ে রাজনীতি করতে চান, তবে গাইবান্ধায় এসে মাঠের প্রকৃত চিত্র দেখে যান। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তাকে নিয়ে গাইবান্ধায় রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না।’

এই ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গণে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত গাইবান্ধা এনসিপি আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি

Continue Reading

Trending