Connect with us

top3

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

Published

on

ডেস্ক নিউজ  

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতা পদত্যাগ করেছেন। গত শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায়, উপজেলার মহেশতলী বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের মানব সম্পদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফিরোজ তালুকদার, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বিমল কির্তনীয়া, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ ইলিয়াস খান, ননীক্ষীর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজিত মৌলিক বলেন, এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাইতেছি যে, আমরা আওয়ামী লীগ এর স্ব স্ব পদ থেকে আজ হইতে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবি থেকে পদত্যাগ করছি। আমরা সকলে জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোন সম্পর্ক নেই এবং আগামীতেও থাকবে না।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

মধ্যরাতে অবরুদ্ধ সারজিস আলম, এলাকায় উত্তেজনা

Published

on

By

পঞ্চগড়ে এনসিপি পৌর শাখার সদস্যসচিব আমিনুর রহমান নিলুর কাছে চাঁদাবাজি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি আমিনুর রহমান নিলুর বাড়িতে যান। এ সময় স্থানীয়রা ভোটকে কেন্দ্র করে সেখানে টাকার বস্তা থাকার অভিযোগ তুলে সারজিস আলমকে ঘিরে ধরে প্রশ্ন করেন। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সারজিস আলম নিজের অবস্থান ব্যাখ্যা করে পুনরায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করার কথা জানান।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সারজিস আলম বলেন, এনসিপির পঞ্চগড় পৌর শাখার সদস্যসচিব আমিনুর রহমান নিলু চাঁদাবাজির শিকার হয়েছেন। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিচ্ছি। চাঁদাবাজির পক্ষে সব প্রমাণ আমাদের কাছে রয়েছে।

তিনি আরও বলেন, কিছু ফেসবুক পেজ ও আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সময়ই এর সাক্ষী হবে। এভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে ধীরে ধীরে ফ্যাসিবাদ তৈরি হয়। আমরা কারও কাছ থেকে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ প্রত্যাশা করি না। মূলধারার গণমাধ্যমের উচিত সত্য তুলে ধরা।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে এবং আবার স্বৈরাচার তৈরি হলে এর পরিণতি ভালো হবে না।

Continue Reading

top3

ভোট ডাকাতদের গণধোলাই দেব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Published

on

By

ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

‘শাপলা কলি’ প্রতীকের এই প্রার্থী বলেন, কয়েকটি কেন্দ্রে অনিয়মের আশঙ্কার তথ্য পাওয়া গেছে। তার ভাষ্য, ‘আজ সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র দখলের চেষ্টা হয়েছে বলে খোঁজ পেয়েছি। শাহজাহানপুরেও একটি কেন্দ্রে ২০-৩০ জন লোক অবস্থান করছিল, অথচ গেট খোলা ছিল।’ তিনি জানান, বিষয়টি পুলিশকে অবহিত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, ‘যদি কোনো ভোট ডাকাত নামে, আমরা ধরে প্রতিরোধ করব।’ একই সঙ্গে তিনি সাধারণ ভোটারদের মোবাইল ফোনে অনিয়মের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ভোটাররা কেন্দ্রে এসে ভোট দেবেন এবং ‘শাপলা কলি’র জয় হবে বলে তিনি আশা করছেন। তিনি বলেন, নির্বাচিত হলে সংসদে কাজ করবেন, না হলেও মানুষের জন্য কাজ চালিয়ে যাবেন।

এর আগে এক ফেসবুক লাইভে নির্বাচিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে আগ্রহের কথা জানান তিনি। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সুযোগ পেলে সারা দেশে অভিযান চালানোর কথাও উল্লেখ করেন।

মধ্যরাতে কেন্দ্র পরিদর্শন শেষে ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে তিনি বলেন, শান্তিবাগ স্কুল, সিদ্ধেশ্বরী স্কুল ও মতিঝিলের কয়েকটি স্কুল ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব তথ্য প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান তিনি।

Continue Reading

top3

ঝিনাইদহে দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট উদ্ধার

Published

on

By

ঝিনাইদহে দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট উদ্ধার
ঝিনাইদহে দাড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌরসভার ৫নং কেন্দ্র সলিমুন্নেছো মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

এদিকে, ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, জব্দকৃত ২৩টি রেজাল্ট শীট জব্দ ও ছিড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শীট তৈরি করতে বলা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে, বলেও জানান তিনি। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা।

Continue Reading

Trending