Connect with us

রাজনীতি

ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন নেন আমার নাম: মির্জা আব্বাস

Published

on

নির্বাচনী মাঠে নতুন প্রার্থীদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলীয় প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, তিনি আশা করেন প্রতিদ্বন্দ্বীরা নির্বাচন পরিচালনায় আইন মেনে চলবেন এবং কাউকে ব্যক্তি আক্রমণ করে কথা বলবেন না।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, মানুষ সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। কিন্তু তার নির্বাচনী এলাকায় এমন একজন প্রার্থী আছেন, যিনি দিনের শুরুতেই তার নাম নিয়ে কথা বলেন। তিনি বলেন, অতীতে তিনি আরও শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নির্বাচন করেছেন, কিন্তু তখন একে অপরের বিরুদ্ধে বিষোদগার করা হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, এখন সারাদিন তার নাম নিয়ে অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে এবং তাকে উত্তেজিত করার চেষ্টা চলছে। তবে তিনি এসব নিয়ে বিচলিত নন উল্লেখ করে বলেন, তিনি জীবনে বহু নির্বাচন মোকাবিলা করেছেন। আবারও উল্লেখ করেন, এসব প্রার্থী তার সন্তানের মতো—“ওরা এখনো বাচ্চা ছেলে।”

গণসংযোগ শেষে তিনি পুরানা পল্টন বধির স্কুলে আয়োজিত মুখ ও বধিরদের একটি অনুষ্ঠানে অংশ নেন। পরে বিকেলে শান্তিনগর বাজার ও পীর সাহেবের গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। রাতে তিনি চামেলীবাগ গ্রিন পিস অ্যাপার্টমেন্টের মালিকদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন, তিনি জনগণের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করেন জনগণই সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনকে ঘিরে যে উচ্ছ্বাস ও আবেগ তৈরি হয়েছে, তার প্রতিফলন ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে দেখা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিস্থিতি ভালো থাকলেও ভবিষ্যতে কী হবে তা বলা কঠিন। কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর চেষ্টা রয়েছে বলে তার সন্দেহ। তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে এবং একটি বিশেষ গোষ্ঠী কিছু প্রার্থীকে জয়ী করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজনীতি

একযোগে আওয়ামী লীগের ১৬ নেতার পদত্যাগ

Published

on

By

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার পশারগাতি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মীরের কৃষ্ণাদিয়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদ থেকে পদত্যাগের ঘোষণাকারী নেতারা হলেন- মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, পশারগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী সামসুদ্দোহা, আব্দুর রহমান মীর, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আফজাল মাসুদ, ইউনিয়নের ২নং ওয়ার্ড কমিটির সভাপতি নাসিরুদ্দিন মিয়া, ৮নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক জামালুদ্দিন মিলু, ৬নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ, ৮নং ওয়ার্ড কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন মোল্যা, ১নং ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মোল্যা, ২নং ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ শরীফ, ২নং ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বজল চক্রবর্তী, ১নং ওয়ার্ড কমিটির সহ-সভাপতি মো. আলী জিন্নাহ, ইউনিয়ন কমিটির সদস্য জামাল শেখ, ১নং ওয়ার্ড কমিটির সম্পাদক জাকির মীর এবং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলীম খান।

পদত্যাগী নেতাদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পশারগতি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মীর। 

তিনি বলেন, আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। তাই আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। শনিবার (১ আগস্ট) থেকে ওই দলের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতেও থাকবে না। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে আমরা জনকল্যাণে কাজ করে যাব বলে অঙ্গীকার করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো চাপে বা অত্যাচারে নয়, আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সে কারণে সংবাদ সম্মেলন করে আমরা পদত্যাগের ঘোষণা দিলাম।

Continue Reading

top1

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত

Published

on

By

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের (ফেরত পাঠানোর) অনুরোধটি ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় পেশ করা একটি সংসদীয় কমিটির প্রতিবেদনে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। 

ভারতীয় কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ওপর সরকারের নেওয়া পদক্ষেপ সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্যটি প্রকাশ পায়। 

‘ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক’ শীর্ষক কমিটির নবম প্রতিবেদনে উল্লেখিত পর্যবেক্ষণ ও সুপারিশগুলোর ওপর সরকারের নেওয়া পদক্ষেপ সম্বলিত এই প্রতিবেদনটি বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতের সংসদে পেশ করা হয়।

শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচারকাজ সম্পন্ন করে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো এই প্রত্যর্পণ আবেদনটি নোট করার কথা জানিয়েছে কমিটি। একই সঙ্গে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার অগ্রগতি সম্পর্কে সংসদকে অবহিত রাখার জন্য কেন্দ্রের প্রতি অনুরোধ জানিয়েছে তারা।

সংসদীয় কমিটি উল্লেখ করেছে যে, দিল্লিতে শেখ হাসিনার অবস্থানের বিষয়টি ভারতীয় ‘সভ্যতার চেতনা ও অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি বা চরম কষ্টে থাকা ব্যক্তিদের আশ্রয় দেয়ার মানবিক ঐতিহ্য’ দ্বারা পরিচালিত হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ভারতীর ভূখণ্ড থেকে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা সুযোগ দেওয়া হয়নি।

কমিটির তথ্য অনুযায়ী, ভারতের ভূখণ্ডকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ব্যবহার করতে না দেওয়ার নীতিতে নিজেদের অবস্থান বজায় রেখেছে দেশটি। কমিটি সুপারিশ করেছে যে, এই ধরনের সংবেদনশীল পরিস্থিতিগুলো আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সংগতি রেখে যথাযথভাবে সামলানোর সময় সরকার যেন তার এই ‘নীতিভিত্তিক ও মানবিক দৃষ্টিভঙ্গি’ বজায় রাখে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Continue Reading

top1

দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার: জামায়াত আমির

Published

on

By

দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ কোন দলের একার অর্জন নয়, এটা ১৮ কোটি মানুষের অর্জন।

শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বিএনপি সরকার যুবকদের চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মোড়ে মোড়ে চাঁদাবাজ তৈরি করছে।

Continue Reading

Trending