Connect with us

top2

চট্টগ্রামে সড়কে পড়ে ছিল মার্সিডিজ, উদ্ধার করল পুলিশ

Published

on

চট্টগ্রাম নগরে প্রায় দুই দিন ধরে সড়কে পড়ে থাকা একটি মার্সিডিজ ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে পুলিশ। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে।

সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে নগরের ওআর নিজাম আবাসিক এলাকার একটি সড়ক থেকে গাড়িটি উদ্ধার করে পাঁচলাইশ থানায় নেওয়া হয়। পরে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। জরুরি সেবা নম্বর ৯৯৯–এ পাওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রোববার ভোরে দুই ব্যক্তি গাড়িটি সড়কে রেখে চলে যান। বর্তমানে গাড়িটির প্রকৃত মালিককে শনাক্তের চেষ্টা চলছে। মালিকের পরিচয় নিশ্চিত হলে গাড়িটি সড়কে ফেলে যাওয়ার কারণ জানা যাবে।

চট্টগ্রাম বিআরটিএ সূত্র জানায়, উদ্ধার করা গাড়িটিতে যে নম্বর প্লেট লাগানো ছিল, তা ছিল একটি ‘গ্যারেজ নম্বর’। সাধারণত সাময়িকভাবে এ ধরনের নম্বর ব্যবহার করা হয়, যা অনলাইন বা নিবন্ধন ডেটাবেজে পাওয়া যায় না। তবে ঢাকা বিআরটিএ কার্যালয়ের রেকর্ডে নম্বরটি সংরক্ষিত থাকলে সেখান থেকে মালিকের পরিচয় শনাক্ত করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার ( ০৬জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার রিফাতুল ইসলাম ও মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান নৌযান মালিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে ডিজি শিপিংয়ের (নৌপরিবহন অধিদপ্তর) হয়রানির প্রতিবাদ ও প্রতিকার চেয়ে নৌযান মালিকেরা স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপির পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ডিজি শিপিং কর্তৃপক্ষ পূর্ব নোটিশ ছাড়া কোনো ধরনের অভিযান পরিচালনা না করার এবং নৌযান মালিকদের হয়রানি না করার আশ্বাস দেন। এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতেই নৌযান মালিকেরা চলমান ধর্মঘট প্রত্যাহার করেন।

মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, গত রোববার কোনো পূর্ব নোটিশ ছাড়াই ডিজি শিপিংয়ের কর্মকর্তারা মোংলার ফেরিঘাট এলাকায় অন্তত ৩০টি পর্যটনবাহী জালিবোটের ছাদ ভেঙে ও কেটে ফেলেন। এ সময় নৌযানের আসবাবপত্র জব্দ করা এবং জরিমানা আরোপ করা হয়। এ ঘটনার প্রতিবাদে সোমবার ভোর থেকে নৌযান মালিকেরা ধর্মঘট শুরু করেন।

তিনি আরও বলেন, হয়রানির প্রতিকার চেয়ে মঙ্গলবার প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হলে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় ডিজি শিপিং কর্তৃপক্ষ ভবিষ্যতে পূর্ব নোটিশ ছাড়া কোনো অভিযান না চালানোর আশ্বাস দেন। এর ফলে মঙ্গলবার রাত ৯টার দিকে নৌযান মালিকেরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

সাবেক ডিজিএফআই প্রধান মামুন ফের রিমান্ডে

Published

on

By

রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে দ্বিতীয় দফায় আরো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তার দ্বিতীয় দফায় আরো সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর আগে গত ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন (২৬ মার্চ) এ মামলা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Continue Reading

top2

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক 

Published

on

By

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (২৮ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াত আমীর আরো লিখেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি- তিনি যেন তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

তিনি আরো লিখেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাহেবসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।

Continue Reading

top2

চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

Published

on

By

চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে প্রথমে আগুন লাগে এবং পরে তা পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কুমিরা স্টেশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

Continue Reading

Trending