Connect with us

top3

ঝিনাইদহে দফায় দফায় সংঘর্ষ

Published

on

ঝিনাইদহে ৩টি আসনে নির্বাচন পরবর্তী হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জে হামলায় স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রতীকের প্রায় ২৮ জন সমর্থক ও ধানের শীষ প্রতীকের ২ জন সমর্থক আহতসহ স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী অফিস ভাঙচুর করা করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঝিনাইদহ-৪ নির্বাচনী বিভিন্ন এলাকায় ওইসব হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে জামায়াত প্রার্থী আবু তালিব বিজয়ী হয়। স্বতন্ত্র প্রার্থী কাপ পিরিচ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষের রাশেদ খান সমর্থকেরা গভীর রাত থেকেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়াতে থাকে।

এরপর শুক্রবার সকাল থেকে কোলা, জামাল, নিয়ামতপুর, নলডাঙ্গা ইউনিয়ন ও কালীগঞ্জ শহরে দফায় দফায় হামলা শুরু হয়। বেলা ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী ফিরোজের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও ৩ জনকে কুপিয়ে জখম করা হয়।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একইভাবে উপজেলার বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষে প্রায় ২৮ জন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ২ জন ধানের শীষের সমর্থক আহত হন। আহতদের মধ্যে সাবেক বহিষ্কৃত পৌর বিএনপির নেতা জবেদ আলী, ছাত্রদল নেতা ইভন, খোকন ও মোশারেফ শেখসহ একাধিক ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বলেন, অন্যায়ভাবে আমার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও কর্মী সমর্থকদের কুপিয়ে জখম করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী থানা পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। যে কারণে এ আসনের বিভিন্ন এলাকার আমার কর্মী সমর্থকদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে তারা।

এসব অভিযোগের বিষয়ে ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেন, কে বা কারা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে আমার জানা নেই। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাই হোসেন জানান, বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পেয়েই পুলিশ পাঠানো হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

এ ছাড়া ঝিনাইদহ-২ আসনে দোকানে হামলা-ভাঙচুর করা হয়েছে। ‍মারধরে একজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঝিনাইদহ-৩ আসনের মহেশপুর উপজেলা শহরে অবস্থিত প্রেস ক্লাবে ব্যাপক হামলা ও ভাঙচুর করা হয়েছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, আমরা বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ওমান উপকূলে ২৪ ভারতীয়কে বহনকারী তেল ট্যাঙ্কারে আগুন

Published

on

By

ওমানের উপকূলে বিদেশি পতাকাবাহী ‘মারিভেক্স’ নামের একটি তেল ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) এই ঘটনাটি ঘটে। যেটিতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন।

মাদাগাস্কারের পতাকাবাহী জাহাজটিতে কোনো পণ্য ছিল না। এ ঘটনায় সকল নাবিক নিরাপদে আছেন বলে জানা গেছে।

ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক্স-পোস্টে লিখেছে, ‘ভারতীয় নাবিকসহ একটি জাহাজকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে মিশন অবগত হয়েছে। তাদের উদ্ধার ও নিরাপত্তার জন্য আমরা ওমানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি।’

এদিকে, মেরিনট্র্যাফিক প্ল্যাটফর্মের ট্র্যাকিং ডেটা অনুসারে, ট্যাঙ্কারটি ভারতের কারওয়ার থেকে ওমানের দুকমের দিকে যাচ্ছিল।

নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক ওপেশ কুমার শর্মা বলেন, ‘সকল ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশে অবস্থিত আমাদের ভারতীয় মিশন, ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছি।’

তিনি আরও জানান, নৌপরিবহন মন্ত্রণালয় ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং-এর মাধ্যমে এ পর্যন্ত ৩,৫০৬ জন ভারতীয় নাবিকের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে গত ৯৬ ঘণ্টায় ৩২ জন রয়েছেন।

স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ঘটা এই অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: এনডিটিভি

Continue Reading

top3

আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর

Published

on

By

আগামী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে আনুমানিক ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে বক্তব্য দেওয়ার সময় এই তথ্য জানান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিগত ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সময়ে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছেন।

তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ ও পেশাদার কর্মী পাঠানোর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নুরুল হক নুর জানান, যেসব দেশে বর্তমানে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ বা সীমিত রয়েছে, সেসব দেশের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত ও সম্প্রসারণের জন্য মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে সরকারের কূটনৈতিক আলোচনা ও দ্বিপাক্ষিক আলোচনা চলমান রয়েছে

Continue Reading

top3

জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

Published

on

By

জামালপুরের দেওয়ানগঞ্জের ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) ভোরে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর এলাকায় অভিযান চালায় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। এ সময় পাথরের চর এলাকার মাদক কারবারি পলাশ মিয়ার বাড়ির সামনের একটি ভুট্টাক্ষেত থেকে ১১০ বোতল মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সটকে পরে কারবারিরা।

উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Continue Reading

Trending