Connect with us

top1

টানা ৩ হার বাংলাদেশের

Published

on

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ। তবে এরপরই খেই হারায় টাইগ্রেসরা। একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও সবশেষ দক্ষিণ আফ্রিকার কাছে হারলো টাইগ্রেসরা। টানা তিন ম্যাচে পরাস্ত হওয়া নিগার সুলতানা জ্যোতিরা আজ প্রোটিয়াদের কাছে হারলো ৩ উইকেটে।

বিশাখাপট্টমে আজ আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৩২ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ৭ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা।

২৩৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ৬২ রান করেন ক্লোয়ে ট্রাইয়ন। ৬৯ বলের ইনিংসটি ৬ চার ও ১ ছক্কায় সাজান তিনি। ফিফটি হাঁকান মারিজানে ক্যাপ। ৭১ বলে ৪ চার ও ১ ছক্কায় ইনিংস সাজান তিনি।

এছাড়া ২৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন নাদিনে ডে ক্লার্ক। ৫৬ বলে ৫ বাউন্ডারিতে ৩১ রান করেন অধিনায়ক লরা উলভার্ট। এছাড়া অ্যানেকে বোশ ২৮ ও মাসাবাতা ক্লাস ১০* রান করেন।

নিউজিল্যান্ডের ইনিংসে ৯.৩ ওভারে ৪৪ রানের খরচায় ২ উইকেট নেন নাহিদা আক্তার। একটি করে উইকেট পান রাবেয়া খান, ফাহিমা খাতুন ও ঋতু মণি।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৫১ রান করেন স্বর্ণা আক্তার। ৩৫ বলের ইনিংসটি ৩টি করে চার-ছক্কায় সাজান তিনি। ফিফটি হাঁকান শারমিন আখতারও। ৭৭ বলে ৬ বাউন্ডারিতে ৫০ রানের ইনিংস খেলেন তিনি।

৪২ বলে ৫ বাউন্ডারিতে ৩২ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৭৬ বলে ৩ চারে ৩০ রান সংগ্রহ করেন ফারজানা হক। এছাড়া রুবাইয়া হায়দার ২৫ ও ঋতু মণি ১৯* রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।

বাংলাদেশের ইনিংসে ১০ ওভারে ৪২ রানের খরচায় ২ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো ম্লাবা। একটি করে উইকেট পান নাদিনে ডে ক্লার্ক ও ক্লোয়ে ট্রাইয়ন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপি নির্বাচিত

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার বিপরীতে
দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পড়েছে ৫৫ হাজার ৫৭৭।

একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি।

এখানে মোট ভোটার সংখ্যা
৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন ও নারী
ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।

Continue Reading

top1

ধানের শীষের বিজয় অনিবার্য : মাহ্দী আমিন

Published

on

By

বিএনপির বিজয় অনিবার্য বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন।

তিনি বলেন, চিহ্নিত রাজনৈতিক দল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মনে ভীতি তৈরির চেষ্টা করেছে। তবে বাস্তবতা হচ্ছে, বিএনপির বিজয় অনিবার্য। দেশের জনগণ যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন, ইনশাআল্লাহ, গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার তা আন্তরিকভাবে প্রতিপালন করবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বিতর্কিত করতে আগের রাত থেকেই বিভিন্ন জায়গায় সহিংসতা, কারচুপি এবং কালো টাকার মহোৎসব হয়েছে।

তবে সব অপপ্রয়াস রুখে দিয়ে ধানের শীষের বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফল ঘোষণা পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে মাহ্দী আমিন বলেন, ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে যেন কোনো অসংগতি না হয়, তা নিশ্চিত করতে হবে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয়, গণতন্ত্রেরই বিজয়।

Continue Reading

top1

ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষায় জনগণ

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে গণনা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া হয়।

তবে যারা এখনো ভোট কেন্দ্রের ভেতরে অপেক্ষায় আছেন, তারা ভোট প্রয়োগ করার সুযোগ পাবেন।

বিস্তারিত আসছে..

Continue Reading

Trending