Connect with us

আন্তর্জাতিক

ট্রাম্পের শান্তি বোর্ডে অংশগ্রহণ স্থগিত ঘোষণা ইন্দোনেশিয়ার

Published

on

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি বোর্ডে অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো বলেন, আন্তর্জাতিক মনোযোগ এখন ইরান যুদ্ধের পরিণতির দিকে সরে গেছে। 

তিনি আরো বলেন, ইন্দোনেশিয়া উপসাগরীয় অঞ্চলে তার অংশীদারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। কারণ হিসেবে তিনি বলেন, এসব দেশ চলমান আক্রমণ এবং ক্রমবর্ধমান উত্তেজনায় সরাসরি প্রভাবিত হচ্ছে।

শান্তি বোর্ডে অংশগ্রহণের কারণে দেশটির অভ্যন্তরে রাজনৈতিক এবং ধর্মীয় গোষ্ঠীগুলোর তীব্র সমালোচনার মুখোমুখি হয় ইন্দোনেশিয়া সরকার। 

তাদের যুক্তি হল, ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে নেওয়া উদ্যোগে যোগদান ফিলিস্তিনিদের সমর্থনে জাকার্তার দীর্ঘস্থায়ী অবস্থানকে দুর্বল করতে পারে।

একই প্রেক্ষাপটে, ইন্দোনেশিয়ান উলামা কাউন্সিল এই বোর্ড থেকে অবিলম্বে দেশটির নাম প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ইরানের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরব লীগের জরুরি বৈঠকের ডাক

Published

on

By

যুক্তরাষ্ট্রঘেঁষা মধ্যপ্রাচ্যের দেশুগুলোকে আতঙ্কে ফেলে দিয়েছে ইরান। পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে। এ সময় জরুরি সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে আরব লীগ।

আগামীকাল রোববার (৮ মার্চ) জরুরি বৈঠক করবে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা। সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোসাম জাকি বলেন, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর এই জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ইসরায়েল। শুক্রবার এক ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এ অভিযোগ করেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, ক্লাস্টার বোমা ব্যবহারের মাধ্যমে যুদ্ধাপরাধ করছে ইরান। ইসরায়েলের সামরিক-বেসামরিক এলাকায় এ পর্যন্ত কয়েকবার ব্যবহার এই বোমা তারা করেছে। এটা যুদ্ধাপরাধ, কারণ আপনারা জানেন, বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করা নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি ট্র্যাক করছি।

Continue Reading

আন্তর্জাতিক

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসি’র হামলা 

Published

on

By

ইরাকের কুর্দি-অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। শনিবার (৭ মার্চ) সকালে এ হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানায় আইআরজিসি। খবর আল জাজিরার।

এদিকে সংস্থা তাসনিম-এ প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাদের ধ্বংস করে দেওয়া হবে।

এর আগে বুধবার (৪ মার্চ) সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে সিএনএন জানায়, ইরানে সরকারবিরোধী বিদ্রোহ উসকে দিতে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)।

প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানি বিরোধী দল ও ইরাকভিত্তিক কুর্দি নেতাদের সঙ্গে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে। ওয়াশিংটনের লক্ষ্য—ইরানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীকে ব্যস্ত রেখে বড় শহরগুলোতে সরকারবিরোধী আন্দোলনের সুযোগ তৈরি করা।

অন্যদিকে শনিবার সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটিতে বড়সড় হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশ দুটিতে মার্কিন অবস্থানগুলো লক্ষ্য করে ব্যাপক ও যৌথ হামলা চালানো হয়েছে। এই অভিযানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক মিসাইল ও ড্রোন।

Continue Reading

top1

বিশ্ববাজারে তেলের দাম সপ্তাহের ব্যবধানে বাড়ল ৩০ শতাংশ

Published

on

By

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত এক সপ্তাহে নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৬ মার্চ) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৮.৫ শতাংশ থেকে ১২ শতাংশ পর্যন্ত বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ মার্কিন ডলার ছাড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

এর ফলে যুদ্ধ শুরুর এক সপ্তাহেই তেলের দাম প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে নিয়োগ সংক্রান্ত দুর্বল তথ্যের কারণে শেয়ারবাজারেও পতন দেখা দিয়েছে।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যুদ্ধ এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে তেহরানের পাল্টা হামলার ফলে বিশ্বের জ্বালানি ও পরিবহন খাত বিপর্যস্ত হয়ে পড়েছে। হামলার ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ব্রেন্ট নর্থ সি ক্রুড তেলের দাম আজ ৮.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯২.৬৯ ডলারে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া যুদ্ধ থামবে না বলে ঘোষণা করার পর এক সপ্তাহেই তেলের দাম প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেল।

যুক্তরাষ্ট্রের প্রধান তেল চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১২ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়িয়ে গেছে, যা এক সপ্তাহে তেলের দাম বৃদ্ধির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়। বর্তমানে এই পথে সামুদ্রিক যান চলাচল প্রায় পুরোপুরি বন্ধ।

এদিকে দক্ষিণ ও উত্তর ইরাকের তেলক্ষেত্রগুলোতে হামলার খবর পাওয়া গেছে, যার ফলে একটি মার্কিন-পরিচালিত তেলক্ষেত্রে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ধারণক্ষমতার অভাবে কুয়েতও তেল উৎপাদন কমাতে শুরু করেছে।

দীর্ঘ সময় ধরে জ্বালানির উচ্চমূল্য বজায় থাকলে পুনরায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং প্রবৃদ্ধির জন্য কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সক্ষমতাও সীমিত হয়ে পড়বে।

Continue Reading

Trending