Connect with us

top3

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সীতাকুণ্ডে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Published

on

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সদস্যরা।

অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চাল, তেল ও খেজুর বিক্রি এবং অনুমোদনহীন সেমাই বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— প্রীতি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মদিনা এন্টারপ্রাইজকে ১২ হাজার টাকা এবং হাজী এন্ড সন্সকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এ দণ্ড প্রদান করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, রমজানকে সামনে রেখে বাজার তদারকি জোরদার করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে: ডা. শফিকুর রহমান

Published

on

By

গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে মন্তব্য করে প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, কয়েকটি গণমাধ্যম থেকে সাংবাদিকদের চাকরিচ্যুতির খবর পেয়েছি। এটি গ্রহণযোগ্য নয়৷ এই ঘটনা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিতের অন্তরায়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশকে এগিয়ে নিতে ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে বিরোধী দল। আর এর বিপরীত কিছু হলে তারা জনগণের পক্ষে থেকে কথা বলবে। জাতির স্বার্থে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে বিরোধী দল।

জামায়াত আমির জানান, দেশের মানুষের বিপরীতে কিছু হলে বিরোধী দল হিসেবে ১৮ কোটি মানুষের পক্ষে থাকবে তারা। রাজনৈতিক মানবতার জন্য মানুষের ক্ষতি হবে তার থেকে সরকার ও বিরোধী দল দূরে থাকবে এমন কথাও বলেন তিনি।

বিরোধী দলীয় নেতা বলেন, প্রত্যেক ভালো কাজের জান্য রাজনৈতিক দল হিসেবে সরকারের সঙ্গে থাকবে জামায়াত। যেখানে প্রয়োজন সেখানে প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলবে তবে বিরোধী দল চায়না সেই প্রতিরোধ গড়ে তুলতে।

এর আগে টেবিলে টেবিলে ঘুরে ইয়াতিম ও আলেম ওলামাদের খোঁজ খবর নেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন

Continue Reading

top3

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না: শিক্ষামন্ত্রী

Published

on

By

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের বদলি বাণিজ্য চলবে না বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নতুন শিক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এহছানুল হক মিলন বলেন, আগের মন্ত্রীত্বের সময় আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, এখানে দুর্নীতির কোনো স্থান নেই এবং পাবেও না। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট।

শিক্ষামন্ত্রী বলেন, এখানে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে এবং সময়মত শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেওয়া হবে।

তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে এবং সময়মত শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেওয়া হবে। শিক্ষা কারিকুলাম রিভিউ করা হবে এবং এখাতকে আধুনিকায়ন করা হবে।

নতুন শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে এবং কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কোনো অপরাধ করলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে মব করে অটো পাস নেওয়া ও পরীক্ষা বন্ধ করা হয়েছে। আবার ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন, তবে এটা আর হতে দেওয়া হবে না। আমাদের লক্ষ্য এসব দুর করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো।

Continue Reading

top3

ভারতের যৌনপল্লি থেকে যেভাবে উদ্ধার হলো ১১ বাংলাদেশি নারী

Published

on

By

ভারতের পুনে শহরের বুধওয়ার পেথের যৌনপল্লি থেকে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ওই এলাকার বিভ্নি যৌনপল্লি থেকে তাদের উদ্ধার করে পুনে সিটি পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম, দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যৌনপল্লিতে দেহব্যবসায় বাধ্য হওয়া ১ ‘বাংলাদেশি’ নারী এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার এক মাস পর বাংলাদেশি নারীদের উদ্ধার করা হলো। প্রতিবেদনে বলা হয়, গত সাত দিনের মধ্যে ওই এলাকায় এটি ছিল পুলিশের দ্বিতীয় বড় অভিযান। এর আগে ১২ ফেব্রুয়ারি পুলিশ সেখান থেকে দুজন বাংলাদেশি নারী এবং বেশ কয়েকজন নাবালিকাকে উদ্ধার করেছিল।

স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১২টা দিকে উপপুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে ৭০০ সদস্যের এক বিশাল পুলিশ দল এই অভিযান চালায়। মূলত অবৈধভাবে থাকা বাংলাদেশি নারী ও জোরপূর্বক দেহব্যবসায় লিপ্ত হতে বাধ্য করা নাবালিকাদের খুঁজতেই এই তল্লাশি চালানো হয়। পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, ‘যেসব যৌনপল্লি বা ভবনে বাংলাদেশি নারীদের অবৈধভাবে রাখা হয়েছিল এবং দেহব্যবসায় বাধ্য করা হয়েছিল, সেগুলো সিল করে দেয়ার প্রক্রিয়া শুরু করব। অনৈতিক পাচার (প্রতিরোধ) আইনের অধীনে মামলা করা হবে। পাশাপাশি এই নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও আমরা শুরু করব।’

Continue Reading

Trending