Connect with us

top1

নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে : সিইসি

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আয়োজিত মক ভোটিং পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো হবে জানিয়ে তিনি বলেন, ‘সেটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব, ভোটকেন্দ্র যে ৪২ হাজার ৫০০টির বেশি ঠিক করেছি, এটা আমাদের জন্য পর্যাপ্ত কি না। বাস্তব পরিস্থিতি দেখে, বিশ্লেষণ করে আমরা পরবর্তী পরিকল্পনা করব। তাহলে আমরা একটা হিসাব করতে পারবো, সেন্টার যদি বাড়াতে হয়- বাড়াবো। যদি বুথ বাড়িয়ে চলে, সেটা করব। বর্তমানে বাক্স যেগুলো কিনেছি, তা যদি পর্যাপ্ত হয়- হবে। আর যদি না হয়, আর কী কী কিনতে হবে, সেগুলো আমরা সেরে ফেলবো।’

নির্বাচনে ‘কোনো অসুবিধা হবে না’ এমন আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, ‘আমরা সবাই মিলে যে ওয়াদা জাতিকে দিয়েছি, সেটা আমরা ইনশাআল্লাহ ডেলিভার করব। আমি বারবার বলে যাচ্ছি, এভাবে উন্মুক্তভাবে- আজকে মক ভোটিংটা যে রকম হলো, আমরা সেইভাবে একটা ইলেকশন উপহার দিতে চাই।’

ভোটকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের প্রবেশ প্রসঙ্গে সিইসি বলেন, ‘আপনারা দেখলেন, একটা রুমের মধ্যে এজেন্ট আছে, পোলিং অফিসার আছে, প্রিসাইডিং অফিসার আছে, ভোটার ঢুকছেন, আবার দেশি-বিদেশি পর্যবেক্ষক আসবে। এখন সাংবাদিক ভাইয়েরা যদি ওখানে ঢুকে ধাক্কাধাক্কি করেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন, তাহলে একটা হ-য-ব-র-ল অবস্থা সৃষ্টি হবে। এটা এড়াতে আমরা বলছি, আপনারা একটু নিজেদের বিবেক কাজে লাগিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সেরে বেরিয়ে যাবেন। এটা কিন্তু আপনাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য নয়।’

ভোটাররা এখনো জানেন না গণভোট কীভাবে দিতে হয়- এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘জানার কথাও না। আমরা গণভোট নিয়ে প্রচারণা এখনো ওইভাবে শুরু করিনি। সরকার ও নির্বাচন কমিশন মিলে গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা চালাবে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের প্রচারণার বিশাল অংশজুড়ে থাকবে। প্রচারণাটা যখন শুরু হবে, তখন বোঝা যাবে যে মানুষ জানলো নাকি জানলো না।’

তিনি বলেন, ‘গত মঙ্গলবার মাত্র অধ্যাদেশটা হলো, আইনটা হলো। আইন হওয়া মানে হচ্ছে, ইলেকশন কমিশনকে অথরাইজ করা।’

দেশের বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচারণায় হামলা হচ্ছে, কমিশনের কঠোর অবস্থান জাতি দেখবে কি না- গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘আমি সেদিন বলেছিলাম ৫ আগস্ট ২০২৪ রাতে তো ঘুমাতে পারিনি। কোনো থানা সক্রিয় ছিল না, আমাদের নিজেদের নিরাপত্তায় থাকতে হয়েছে। এখন কি সেই অবস্থা আছে? পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হয়েছে। সবাই বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছেন। আপনি শান্তিতে আসছেন এ পর্যন্ত। আপনার ক্যামেরা কি কেউ পথে ছিনতাই করেছে? করেনি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো পারফেক্ট ছিল না। বলে তো লাভ নাই! চুরি-ছিনতাই, মারামারি- এগুলো কি আগে ছিল না? আগেও ছিল। সব সময়ই ছিল।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা প্রতিনিয়ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করছি। তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। তাদেরও প্রশিক্ষণ হচ্ছে।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

যমুনা সেতুতে ৪৮ঘন্টায় টোল আদায় সাড়ে ৬ কোটি টাকা

Published

on

By

ঈদুল ফিতরকে সামনে রেখে যমুনা সেতু দিয়ে গত ৪৮ ঘণ্টায় ৮২ হাজার ৬০১টি গাড়ি থেকে সাড়ে ৬ কোটি টাকা টোল আদায় করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় এ টোল আদায় করা হয়।

রোববার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ৪৮ ঘন্টায় ৮২ হাজার ৬০১টি গাড়ি পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৬ কোটি ৪৪ লক্ষ ৭৯ হাজার ৫০০ টাকা।

জানা গেছে, সোমবার বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত মহাসড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি। মহাসড়কের গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা পাচ্ছে যাত্রীরা। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার যানজটের আশঙ্কা করলেও এখন পর্যন্ত যানজট সৃষ্টি হয়নি।

এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা। একদিনে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।

যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ৯ থেকে ১৮টি বুথ দিয়ে গাড়ি চলাচল করছে। এছাড়া দুই পাড়ে মোটরসাইকেলের জন্য পৃথক দুটি করে বুথ করা হয়েছে।

Continue Reading

top1

ইরাকে মার্কিন দূতাবাসে নতুন করে হামলা

Published

on

By

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস চত্বরে নতুন করে হামলা হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স। দূতাবাসটি অত্যন্ত সুরক্ষিত ‘গ্রিন জোন’ এলাকায় অবস্থিত, যেখানে বহু কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক সংস্থা রয়েছে।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই মার্কিন ঘাঁটিটি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে।

ইরান যুদ্ধের বৈশ্বিক প্রভাব নিয়ে সতর্ক করলেন আরাগচিইরান যুদ্ধের বৈশ্বিক প্রভাব নিয়ে সতর্ক করলেন আরাগচি
এএফপি জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দূতাবাস চত্বর লক্ষ্য করে ছোড়া একটি রকেট প্রতিহত করেছে। প্রায় একই সময়ে, বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনের একটি বিলাসবহুল হোটেলে ড্রোনের আঘাতে আগুন লেগে যায়। এই এলাকাটিতে প্রায়ই বিদেশি কূটনীতিকরা যাতায়াত করেন।

মঙ্গলবার আলাদা আরেকটি ঘটনায়, আল-জাদিরিয়াহ মহল্লার একটি বাড়িতে হামলায় চারজন নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

Continue Reading

top1

অবশেষে প্রকাশ্যে নেতানিয়াহু

Published

on

By

কয়েকদিন আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর পরে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের স্থাপনা লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা শুরু করে তেহরান। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে হামলার খবরও প্রকাশ পায়।

এরই মধ্যে ইরানের তাসনিম নিউজ এজেন্সি একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা আহত হতে পারেন এমন ধারণা প্রকাশ করা হয়। এরপরই শুরু হয় নানান গুঞ্জন।

জল্পনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—নেতানিয়াহুর নতুন ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং কিছু কূটনৈতিক সফর স্থগিত করা।

তবে জল্পনা শুরুর পর দুটি ভিডিও প্রকাশ করা হলেও তা নিয়ে বিতর্ক শুরু হয়। কেউ কেউ বলেন- ভিডিওগুলো এআই দিয়ে তৈরি। এবার নতুন ভিডিও প্রকাশ করলেন নেতানিয়াহু।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যার দাবি করে তিনি জানান, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ স্টাফ, মোসাদের প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকের একটি ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশ করা হয়েছে। যেখানে নেতানিয়াহু বলেন, ‘আমি এখানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, আমাদের চিফ অফ স্টাফ, মোসাদের প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং আমাদের ঊর্ধ্বতন কমান্ডারদের সঙ্গে আছি। গত ২৪ ঘণ্টায় আমরা এই স্বৈরাচারের দুই শীর্ষ সন্ত্রাসী নেতাকে নির্মূল করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিমানগুলো স্থলভাগে, চৌরাস্তায়, শহরের চত্বরে সন্ত্রাসীদের ওপর আঘাত হানছে। এর উদ্দেশ্য হলো ইরানের সাহসী জনগণকে অগ্নি উৎসব উদযাপনের সুযোগ করে দেওয়া।’

‘সুতরাং উদযাপন করুন এবং নওরোজের শুভেচ্ছা। আমরা উপর থেকে নজর রাখছি’, বলেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

Continue Reading

Trending