Connect with us

top1

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা জারি

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস।

গত শুক্রবার (৭ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা প্রকাশ করা হয়। অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভি এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির। তুরস্কের অভিযোগ, গাজায় ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তা পরিকল্পিত ও ধারাবাহিক গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় তাদের নির্মিত তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে। গত বছর তুরস্ক দক্ষিণ আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আসিজি) ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় যোগ দিয়েছিল।

ইসরায়েল এই গ্রেপ্তারি পরোয়ানার কঠোর নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সার বলেছেন, এটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের ‘রাজনৈতিক প্রচারণা বা পিআর কৌশল’ হিসেবে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে গাজায় নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

তৃতীয় শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

Published

on

By

হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (২৪ মে) বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সোমবার (২৫ মে) বিকেলে ভুক্তভোগী শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গতকাল রোববার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নে ওই শিশু একটি দোকানে যাচ্ছিল। পথে আফরোজ মিয়া ও তার এক সহযোগী মিলে শিশুটির মুখে গামছা বেঁধে জোরপূর্বক পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যান। সেখানে তারা শিশুটিকে ধর্ষণ করেন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে অভিযুক্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, লোকলজ্জা ও ভয়ের কারণে গতকাল তারা শিশুটিকে হাসপাতালে নিতে পারেননি। তারা এই অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ঘটনার খবর পাওয়ার পর ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলাপ করেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

top1

কারখানায় ছুটি শুরু, যানবাহনে বাড়তি ভাড়ার অভিযোগ

Published

on

By

ঈদুল আজহাকে সামনে রেখে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার বিভিন্ন কারখানায় ছুটি শুরু হওয়ায় ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে।

সোমবার (২৫ মে) দুপুরের পর থেকেই শ্রমিক ও বিভিন্ন পেশার মানুষ দেশের বিভিন্ন জেলায় নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা দিতে দেখা গেছে। এতে সাভারের বিভিন্ন বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কে যাত্রীদের ভিড় বেড়েছে।

শিল্পাঞ্চল পুলিশ-১ সূত্র জানায়, সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় তৈরি পোশাক শিল্পসহ (আরএমজি) অন্যান্য নন-আরএমজি মিলিয়ে মোট ১ হাজার ৭০৫টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সোমবার প্রায় ৩১ শতাংশ কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। ধাপে ধাপে আরও কারখানা বন্ধ হলে যাত্রীচাপ বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

সোমবার বিকেল ৬টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কে বড় ধরনের যানজটের সৃষ্টি না হলেও কয়েকটি পয়েন্টে যানবাহনকে ধীরগতিতে চলতে দেখা গেছে। বিশেষ করে নবীনগর, বাইপাইল ও বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে।

এদিকে ঘরমুখো যাত্রীদের অভিযোগ, অনেক পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে। আবার অগ্রিম টিকিট কেটেও নির্ধারিত সময়ে বাস না পাওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। এতে ভোগান্তিতে পড়েছেন পরিবার নিয়ে যাত্রা করা সাধারণ মানুষ।

পটুয়াখালীগামী রেশমা বলেন, টিকিট কেটে বসে আছি, কখন বাস আসবে জানি না। টিকিটের দামও স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি নিয়েছে।

রাজবাড়ীর যাত্রী মুরাদ বলেন, ভাড়া ডবল নিয়েছে। তদারকি বাড়ানো উচিৎ।

গার্মেন্টস কর্মী সুমি বলেন, আমরা গরিব মানুষ। প্রতি ঈদে একবার বাড়ি যাই। সবসময়ই ডবল ভাড়া দিতে হয়। অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধ করা উচিৎ।

কলেজশিক্ষার্থী চৈত্র বলেন, আমি পাংশায় যাচ্ছি। ভাড়া ৫০০ টাকা হলেও দিতে হলো আটশ। এমন নৈরাজ্য বন্ধে প্রশাসনের ব্যাবস্থা নেওয়া উচিৎ।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া বলেন, নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের চাপ থাকায় কিছুটা ধীরগতি তৈরি হয়েছে। এ ছাড়া বাইপাইল এলাকাতেও একই পরিস্থিতি রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি।

Continue Reading

top1

হাম ও উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু

Published

on

By

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে আরও ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে ৩ জন ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২ জন করে মোট ৬ জনসহ ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার (২৪ মে) পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৫৪৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ১২৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৬৪ হাজার ৯৪০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৮ হাজার ৭১৯ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৫১ হাজার ৫৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৭ হাজার ৬১৯ জন ছাড়পত্র

Continue Reading

Trending