Connect with us

খেলাধুলা

পাঁচ বছর পর শীর্ষে কোহলি

Published

on

ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। টানা পাঁচ ম্যাচে অন্তত পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার সুফল পেলেন ভারতের এই তারকা ব্যাটার। প্রায় পাঁচ বছর পর আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন কোহলি।

বুধবার (১৪ জানুয়ারি) আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা যায়, পুরুষদের ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে তিনে নেমে গেছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

তার জায়গা দখল করেছেন বিরাট কোহলি। আর তিন নম্বর থেকে দুইয়ে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল।
সবশেষ ২০২১ সালে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন কোহলি। এরপর দীর্ঘ সময় শীর্ষস্থান দখলে রাখেন পাকিস্তানের বাবর আজম।

২০২২ সালে এক পর্যায়ে সেরা দশ থেকেও ছিটকে যান কোহলি। তবে ২০২৩ সাল থেকে শুরু হয় তার দুর্দান্ত প্রত্যাবর্তন। ২০২৫ সালের শেষ দিকে দুই নম্বরে ওঠার পর এবার রোহিত শর্মাকে টপকে আবারও এক নম্বরে জায়গা করে নিলেন তিনি।
কোহলি ছাড়া ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে বড় কোনো পরিবর্তন নেই।

ভারতের কেএল রাহুল ও শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা এক ধাপ করে এগিয়েছেন। রাহুল বর্তমানে ১১তম এবং নিসাঙ্কা রয়েছেন ১৪তম স্থানে।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে আছেন তাওহীদ হৃদয়। ৫৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৩৩ নম্বরে। আর নাজমুল হোসেন শান্ত রয়েছেন ৪১তম স্থানে, যিনি শীর্ষ ৫০-এর মধ্যে থাকা আরেক বাংলাদেশি ব্যাটার।

এদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশ বোলার ও অলরাউন্ডারদের তালিকায় কোনো পরিবর্তন আসেনি। বোলারদের মধ্যে শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। আর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন আরেক আফগান তারকা আজমাতুল্লাহ ওমরজাই।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বললেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো

Published

on

By

ডিজিটাল ডেস্ক

একসময় স্প্যানিশ লা লিগার এল ক্লাসিকোতে লিওনেল মেসির অন্যতম কঠিন প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তবে সময়ের পরিক্রমায় সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গা নিয়েছে সতীর্থের সম্পর্ক। ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসা করে কাসেমিরো বলেছেন, ‘মেসি ফুটবলের ঈশ্বর।’

রিয়াল মাদ্রিদের দীর্ঘ ক্যারিয়ারের পর ম্যানচেস্টার ইউনাইটেডে চার মৌসুম কাটিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন কাসেমিরো। নতুন ক্লাবে যোগ দিয়েই তিনি মেসির সঙ্গে খেলার সুযোগ পাওয়াকে নিজের জন্য বিশেষ বলে উল্লেখ করেন।

কাসেমিরো বলেন, ‘এমএলএসে আমি ঠিক সেখানেই এসেছি, যেখানে আসতে চেয়েছিলাম। ফ্রি এজেন্ট হিসেবে ইউনাইটেড ছাড়ার পর ইতালিসহ বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব ছিল। কিন্তু আমি ইন্টার মিয়ামিকেই বেছে নিয়েছি। আমি মেসির সঙ্গে খেলতে চাই, তাকে জিততে সাহায্য করতে চাই। তিনি ফুটবলের অন্যতম ঈশ্বর, এমনকি বলা যায় তিনিই ফুটবলের ঈশ্বর।’

২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া মেসির সঙ্গে এবার একই ড্রেসিংরুম ভাগাভাগি করছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। ইতোমধ্যে ক্লাবটির হয়ে অভিষেকও হয়েছে তার। শনিবার মন্ট্রিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবারের মতো ইন্টার মিয়ামির গোলাপি জার্সিতে মাঠে নামেন তিনি।

এল ক্লাসিকোর স্মৃতি তুলে ধরে কাসেমিরো বলেন, মেসিকে আটকানো সবসময়ই ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। তার ভাষায়, ‘আমি জানি তাকে থামানো প্রায় অসম্ভব। রিয়াল মাদ্রিদে থাকাকালে কখনোই একা তাকে সামলাতে পারিনি। সবসময় সতীর্থদের সহায়তা প্রয়োজন হতো। এখন একই দলে এসে মাত্র দুটি অনুশীলন সেশনেই বুঝেছি, তাকে থামানো এখনও অসম্ভব।’

এদিকে কাসেমিরোকে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানোর সময় ইন্টার মিয়ামির সহ-মালিক হোর্হে মাস চলমান এমএলএস তদন্ত নিয়েও কথা বলেন। তিনি ক্লাবের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্তে সত্য প্রকাশ পাবে বলে তারা আশাবাদী।

Continue Reading

top1

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

Published

on

By

স্পোর্টস ডেস্ক

ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সিতে আর দেখা যাবে না নেইমার জুনিয়রকে। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না করেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড। দীর্ঘ ১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই তারকা।

জাতীয় দলকে বিদায় জানিয়ে নেইমার বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।”

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয় নেইমারের। জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯ অ্যাসিস্ট করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করলেন তিনি।

বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা জয়ের আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার। চলতি ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের হারের পর থেকেই তার অবসর নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। সেই ম্যাচ শেষে মেটলাইফ স্টেডিয়ামে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি হিসেবে নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের মাকারা।

এদিকে সম্প্রতি সতীর্থদের অপমান করার অভিযোগও নাকচ করেছেন নেইমার। তার দাবি, ম্যাচ শেষে অধিনায়ক হিসেবে দলের পারফরম্যান্স নিয়ে গঠনমূলক আলোচনা করেছিলেন। তবে সেই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।

Continue Reading

top1

দেশের সব দুধ ও দুগ্ধজাত পণ্যে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা

Published

on

By

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের বাজারে প্রচলিত সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিক বা অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একদল গবেষকের গবেষণায় পরীক্ষা করা ৪১টি নমুনার প্রতিটিতেই মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব মিলেছে। গবেষকদের মতে, বিশেষ করে ৪ থেকে ১০ বছর বয়সী শিশুরা এ দূষণের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

‘Microplastics Contamination of Milk and Milk Products in Bangladesh: Characterization, Dietary Exposure and Risk Assessment’ শীর্ষক গবেষণাটি পরিচালনা করেন সানাউল্লাহ মাজুমদারের নেতৃত্বে যবিপ্রবির পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের গবেষকরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০২৩–২৪ অর্থবছরের গবেষণা অনুদানে পরিচালিত এ গবেষণাকে দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে প্রথম বিস্তৃত গবেষণা বলে দাবি করা হয়েছে।

গবেষণার জন্য দেশের বিভিন্ন অঞ্চল ও সুপারশপ থেকে ৪১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ছিল ১৭টি কাঁচা দুধ, ১২টি ব্র্যান্ডের তরল ও গুঁড়া দুধ এবং ১২টি অন্যান্য দুগ্ধজাত পণ্য। মাইক্রোস্কোপ ও এফটিআইআর প্রযুক্তিতে পরীক্ষার পর প্রতিটি নমুনাতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়।

গবেষণায় দেখা গেছে, কাঁচা দুধের তুলনায় প্যাকেটজাত বা ব্র্যান্ডের দুধে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ সবচেয়ে বেশি। প্রতি ১০০ মিলিলিটার ব্র্যান্ডের দুধে গড়ে ১৫৬.৬টি, কাঁচা দুধে ৯৩.৩৯টি এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যে ৭০.৮০টি প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।

গবেষকদের ধারণা, দুধ সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেটজাতকরণ এবং কারখানার যন্ত্রপাতি ও পাইপলাইনের সংস্পর্শে এসে এসব প্লাস্টিক কণা দুধে মিশে যেতে পারে।

পরীক্ষায় পাওয়া অধিকাংশ মাইক্রোপ্লাস্টিক ছিল স্বচ্ছ, আঁশের মতো এবং ২৫০ মাইক্রোমিটারের কম আকারের। নমুনাগুলোতে পিটিএফই (টেফলন), পিইটি, নাইলন-৬, পলিইথিলিন, পিডিএমএস এবং পলিস্টাইরিনসহ বিভিন্ন ধরনের পলিমার শনাক্ত হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের শরীরের ওজন কম এবং দুধের ওপর নির্ভরতা বেশি হওয়ায় ৪ থেকে ১০ বছর বয়সী শিশুরা মাইক্রোপ্লাস্টিক গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দুগ্ধ সরবরাহ ব্যবস্থায় প্লাস্টিকের ব্যবহার কমানো, উন্নতমানের ফিল্টার ব্যবহার এবং নিয়মিত মান পরীক্ষার ব্যবস্থা চালুর সুপারিশ করেছেন গবেষকরা।

Continue Reading

Trending