Connect with us

বিনোদন

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

Published

on

ভারতীয় টেলিভিশনের পর্দায় একসময় যে গল্প দর্শকদের শিহরিত করেছিল, সেই রহস্য, রোমাঞ্চ আর প্রতিশোধের কাহিনি এবার বড়পর্দায় আরও ভয়ংকর রূপ নিতে চলেছে। ছোট পর্দার জনপ্রিয় ভারতীয় ধারাবাহিক ‘নাগিন’ এবার সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে আসতে পারে— এমনই গুঞ্জনে উত্তাল বলিউড। শোনা যাচ্ছে, নিজের সফল এই ফ্র্যাঞ্চাইজিকে নতুন মাত্রায় তুলে ধরতে বড় পর্দার জন্য জোর পরিকল্পনা করছেন প্রযোজক একতা কাপুর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের বাইরে গিয়ে ‘নাগিন’-এর নতুন সংস্করণ সরাসরি সিনেমা হলে মুক্তি দেওয়ার ভাবনা রয়েছে প্রযোজকের। ইতোমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। তবে সিনেমাটির কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আগের সিজনগুলোর পরিচিত মুখদের কাউকে দেখা যাবে, নাকি নতুন কোনো অভিনেত্রীকে ‘নাগিন’ চরিত্রে উপস্থাপন করা হবে- তা নিয়ে আলোচনা চলছে।

উল্লেখ্য, একতা কাপুর প্রযোজিত ‘নাগিন’ টেলিভিশনে একাধিক সিজনে প্রচারিত হয়েছে এবং প্রতিটি সিজনেই দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে। মৌনী রায়, তেজস্বী প্রকাশসহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।

টিআরপি তালিকায় নিয়মিত শীর্ষে থাকার কারণে ‘নাগিন’কে ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে ধরা হয়। এবার সেই জনপ্রিয় গল্প বড়পর্দায় কীভাবে উপস্থাপিত হয়, সেদিকেই নজর দর্শকদের।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিনোদন

কেন কেঁদেছিলেন শ্রদ্ধা?

Published

on

By

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নিজের সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে বহু আগেই তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। সচরাচর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলেন না শ্রদ্ধা । কিন্তু ২০২২ সালে তার জীবনে ঘটে যায় এমন এক ঘটনা যখন নিজের আবেগ ধরে রাখতে পারেননি, কান্নায় ভেঙে পড়েছিলেন এই সুন্দরী। এবার সে ঘটনাই সম্প্রতি শ্রদ্ধার মাসি তেজস্বিনী কোলহাপুরী প্রকাশ্যে এনেছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২২ সালে বেঙ্গালুরুতে একটি মাদক মামলায় শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুরকে গ্রেপ্তার করে পুলিশ। সে খবর ছড়িয়ে পড়লে মুম্বাইয়ে শক্তি কাপুরের বাড়ির সামনে ভিড় জমায় গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতা। তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন একটি রাজনৈতিক দলের কর্মীরা শ্রদ্ধার বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন।

তেজস্বিনী জানান, বাইরের সেই চিৎকার আর স্লোগান শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শ্রদ্ধা। একদিকে ভাইয়ের গ্রেপ্তার, অন্যদিকে বাড়ির দোরগোড়ায় রাজনৈতিক হাঙ্গামা সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। সহ্য করতে না পেরে ঘরের ভেতরেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।

সিদ্ধান্তের বিষয়ে তেজস্বিনী বলেন, ‘আসলে ওর কোনো দোষ ছিল না। ও কেবল ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিল। পেশাদার ডিজে হিসেবে ও ভারতের বিভিন্ন নামী পানশালায় কাজ করে। পারিবারিক আভিজাত্যের কারণেই ওকে সহজে টার্গেট করা হয়েছিল।’

পরবর্তীতে ওই মামলায় সিদ্ধান্ত নির্দোষ প্রমাণিত হলেও সে সময়কার হেনস্তা শ্রদ্ধা কাপুরের মনে গভীর ক্ষত তৈরি করেছিল। মাসির দাবি, দাদার ওপর আসা ওই বিপদ এবং বাইরের নোংরা রাজনীতি সহ্য করা শ্রদ্ধার জন্য ছিল ভীষণ যন্ত্রণাদায়ক।

এদিকে, একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে গড়ছেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি কিংবদন্তি তামাশা শিল্পী ও নৃত্যশিল্পী বিঠাভাই নারায়ণগাঁওকরের জীবনভিত্তিক বায়োপিক ‘ইথা’-র শুটিংয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই ছবির মাধ্যমে শ্রদ্ধাকে একেবারে নতুনরূপে দেখার অপেক্ষায় দর্শকরা। মুক্তির তারিখ এখনো চূড়ান্ত না হলেও, বলিউডে ইতোমধ্যেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও উত্তেজনা

Continue Reading

top3

শীতকে বিদায় জানালেন সুনেরাহ

Published

on

By

লাইট, ক্যামেরা, গ্ল্যামার— সবকিছুকে ছাপিয়ে আবারও আলোচনার কেন্দ্রে সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দা ও ওটিটি দুনিয়ায় ধারাবাহিক সাফল্যের পর এবার সামাজিক মাধ্যমে নতুন ঝড় তুলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। স্টাইল, আত্মবিশ্বাস আর মোহময় উপস্থিতিতে মুহূর্তেই ভাইরাল সেই সব ফ্রেম, আর নেটদুনিয়ায় শুরু হয়েছে প্রশংসা আর আলোচনার ঢেউ।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন সুনেরাহ। সেখানে তাকে একটি স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে দেখা গেছে। এলোমেলো চুলে রোদেলা দুপুরে তার স্নিগ্ধ ও খোলামেলা এই উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিষ্টি শীতকে এক টুকরো বিদায়’।

সুনেরাহর শেয়ার করা এই ছবিগুলোতে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করছেন। কেউ কেউ তার গ্ল্যামারের প্রশংসা করে শেয়ার করছেন, আবার কেউ মন্তব্য করছেন তার ফ্যাশন সেন্স নিয়ে। খোলামেলা ভঙ্গিতে ধরা দিলেও ছবিগুলোর নান্দনিকতা দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই তার এমন বোল্ড লুককে ‘উষ্ণতা ছড়ানো’র সাথে তুলনা করেছেন; এর আগেও এমন খোলামেলা লুকে ধরা দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

ছোট পর্দা, বড় পর্দা এবং ওটিটি, সব মাধ্যমেই সমানভাবে বিচরণ সুনেরাহর। দিন যত যাচ্ছে, তার অভিনয় শৈলীতে যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা। অভিনয়ের পাশাপাশি তার এই ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে

Continue Reading

top3

‘আমার কষ্ট একটাই, ঢাকা-৮ আসনের ভোটার আমি’

Published

on

By

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজ ভোট এলাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। ভোটের দিন এলাকার পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে স্যোশাল মিডিয়ায় নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরেন অভিনেত্রী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে ফারিয়া নিজ ভোট এলাকা ঢাকা-৮ আসনের ভোটার হওয়ার কষ্ট প্রকাশ করেন।

প্রথমে মজা করে লেখেন, শান্তিনগরের ২৪/৭ জ্যাম এইটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায় এইটা নিয়েও আমার কোনো কষ্ট নাই।

এরপরই ফারিয়া লেখেন, আমার কষ্ট একটাই। শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার!

ব্যঙ্গ-রসের আড়ালে এলাকার রাজনৈতিক বাস্তবতা নিয়ে হতাশা প্রকাশ করায় অভিনেত্রীর মন্তব্যে সহমত জানিয়েছেন নেটিজেনরা।

মন্তব্যের ঘরে কেউ কেউ বিষয়টিকে কৌতুকের ছলে দেখলেও বেশিরভাগ নেটিজেনই এলাকার রাজনৈতিক উত্তাপ ও নির্বাচনী সহিংসতার আশঙ্কার কথা মন্তব্যের ঘরে প্রকাশ করছেন।

মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী এবং আলোচিত মডেল মেঘনা আলম।

Continue Reading

Trending