Connect with us

top1

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

Published

on

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন, যাঁরা নিজেদের জাতীয় দলে তো দূরে থাক, স্বীকৃত টি-টোয়েন্টিতেও খুব একটা নিয়মিত না।

প্রায় একই সময়ে চলা বিগ ব্যাশ, এসএ টোয়েন্টি, আইএল টি-টোয়েন্টির মতো একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়মিতই চ্যালেঞ্জে ফেলে দেয় বিপিএলকে। জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা গত মাসে শারজা ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন আইএল টি-টোয়েন্টিতে। একই দলে ছিলেন তাসকিন আহমেদও। আইএল টি-টোয়েন্টির পর এবার এসএ টোয়েন্টির পার্ল রয়্যালসে খেলছেন সিকান্দার রাজা। আন্তর্জাতিকভাবে গত ১৪ বছরে বিপিএল এমন কোনো ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেননি, যেটার আকর্ষণে একই সময়ে শুরু হওয়া অন্য লিগ ছেড়ে বাংলাদেশে খেলতে আসবেন। পারিশ্রমিক ইস্যুসহ নানা অপেশাদারি কারণে বেশির ভাগ ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটার বিপিএলে খেলার আগ্রহবোধ করেন না।

একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের সূচিও এবার বিপিএলে তারকা ক্রিকেটারদের লম্বা সময় ধরে না পাওয়ার অন্যতম একটা কারণ। সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ, উসমান খান, সালমান মির্জা, সাইম আইয়ুব, ফাহিম আশরাফ, খাজা নাফি—এই সাত পাকিস্তানি ক্রিকেটার শুরুতে বিপিএলে খেললেও পরে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ থাকায় বিপিএল চালিয়ে যেতে পারেননি। ফারহান রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ঝোড়ো শুরু এনে দিতেন। রংপুর রাইডার্সের ফাহিম আশরাফ ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন।

বিদেশিদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে অ্যাডাম রসিংটন। চট্টগ্রাম রয়্যালসের হয়ে ৬ ম্যাচে ১৩৯.৪৫ স্ট্রাইকরেটে করেছেন ২৫৮ রান। তবে আঙুলের চোটে পড়ায় টুর্নামেন্টের মাঝপথেই ছিটকে গেছেন তিনি। তাঁর বিকল্প ক্রিকেটার চট্টগ্রাম খুঁজছে বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির পরামর্শক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘রসিংটন যেভাবে ব্যাটিং করত, তাকে নিয়েই আমাদের ব্যাটিং পরিকল্পনা ছিল। নাঈম শেখও তাঁর সঙ্গে খেলে স্বচ্ছন্দে থাকত। আমরা লাথাম, ফিল সল্টসহ কয়েকজন তারকা ক্রিকেটারদের চেষ্টা করেছি। মোহাম্মদ হারিসের সঙ্গে কথাবার্তা মোটামুটি এগিয়েছে। সম্ভবত সে চলে আসবে।’

আজমতউল্লাহ ওমরজাই, মঈন আলীর মতো তারকারা এবার সিলেট টাইটানসের হয়ে দুর্দান্ত খেলছেন। সামনে নাকি ক্রিস ওকসও যোগ হতে পারেন সিলেটে। শিরোপার লড়াইয়ে নামার সময়ে অনেক ফ্র্যাঞ্চাইজি তাড়াহুড়ো করে বড় তারকা এনে থাকেন। কিন্তু সেটি টুর্নামেন্টের ভাবমূর্তি বাড়াতে টেকসই কোনো সমাধান নয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে পাঠানো হয়েছে সব নথি, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Published

on

By

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সেই দেশে পাঠানো হয়েছে। আশা করি দেশটির সরকার দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।’

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার দেয়া শেষে এই কথা জানান তিনি।

তিনি বলেন, ‘মানুষের মধ্যে ধারণা ছিল, পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আজ সেটি ফিরে পেয়েছে।’ নির্বাচিত সরকার আসার পরে পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করছে যে, তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না। একটা মাফিয়া দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যেকোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

Continue Reading

top1

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

Published

on

By

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতিবাচক ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২০ জুন) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। কিন্তু আমরা এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উসকানির ছায়া দেখতে পাচ্ছি।’

তিনি বলেন, ‘এই সরকার এমন কিছু করবে না যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়। কারণ, আমাদের দলের নামের সামনেই ‘জাতীয়তাবাদী’ শব্দটি রয়েছে। ফলে দেশের স্বার্থ রক্ষা করেই সরকারকে নানা চক্রান্তের মধ্যদিয়ে এগিয়ে যেতে হবে।’

সেমিনারে দেশের আইসিটি খাতের উন্নয়ন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা এবং কৌশলগত সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা।

আইসিটি খাতের অগ্রযাত্রার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী।

Continue Reading

top1

মোহাম্মদপুরের অপরাধীদের পর্যায়ক্রমে নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

By

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মোহাম্মদপুর এলাকা অনেক বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে আনা হবে। এখানকার অপরাধীদের পর্যায়ক্রমে নির্মূল করা হবে।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুরে এক মহিলার ছিনতাইয়ের ঘটনায় পাঁচঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। কোন ঘটনার অপরাধীই অধরা নেই।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র বলেন, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা নিয়ে সরকারে কোন হুমকি নেই। আওয়ামী লীগ যাতে কোন কার্যক্রম চালাতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

বেনজীর আহমেদকে দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) চিঠিতে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে আহ্বান জানানো হয়েছে। আমরা তিন দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দুবাইতে মেইল করে পাঠিয়েছি। তাকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত আছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগের যেকোনো সরকারের তুলনায় আমরা যে গতিতে কাজ করছি, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্ব সেটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হয়েছে।

Continue Reading

Trending