Connect with us

top3

বাংলাদেশকে আইসিসির আল্টিমেটাম

Published

on

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এক চরম নাটকীয় মোড় নিয়েছে। নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো ইতিবাচক সাড়া না দেওয়ায় কঠোর অবস্থান নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সংস্থাটির বোর্ড সভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ শেষ পর্যন্ত খেলতে না গেলে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে একটি বিকল্প দল অন্তর্ভুক্ত করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের খবর, আইসিসি বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে যে, ভারতে গিয়ে খেলার ব্যাপারে তাদের ও সরকারের চূড়ান্ত অবস্থান দ্রুত জানাতে হবে।

যদিও বিসিবি এর আগে কোনো নির্দিষ্ট সময়সীমার (ডেডলাইন) কথা অস্বীকার করেছিল, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী আইসিসি বোর্ড বৈঠকের পর বিসিবিকে তাদের সিদ্ধান্ত জানানোর জন্য আর মাত্র এক দিন সময় দেওয়া হয়েছে।

আগামী ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ। সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচ ভারতের ভেন্যুতে। কিন্তু মুস্তাফিজুর রহমান ও আইপিএল কেন্দ্রিক সাম্প্রতিক কিছু বিতর্ক এবং নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে অনীহা প্রকাশ করে আসছে।

বিসিবির প্রস্তাব ছিল তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক অথবা গ্রুপ পরিবর্তন করা হোক। তবে আইসিসি এই দাবিগুলোতে সায় দেয়নি।

এদিকে, যদি নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ইতিবাচক সাড়া না দেয়, তবে বিশ্বকাপে বাংলাদেশের শূন্যস্থান পূরণে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা সবচেয়ে বেশি

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ইরানে খাবার ও ওষুধ পাঠাচ্ছে আজারবাইজান

Published

on

By

মানবিক সহায়তা হিসেবে ইরানে খাবার ও ওষুধ পাঠাচ্ছে আজারবাইজান। আজারবাইজান বলছে, ‘এই উদ্যোগকে শুধু সহায়তা নয়, শান্তির বার্তা হিসেবে দেখানো হয়েছে।’

(রোববার, ৮ মার্চ) আজারবাইজানের ইমারজেন্সি সিচুয়েশন মন্ত্রণালয় জানায়, আজারবাইজান ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে টেলিফোন আলাপের পর হাজারো টন খাদ্য ও ওষুধ ইরানে পাঠানো হয়েছে।

ইরান থেকে আজারবাইজান লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগের কয়েক দিন পরই এই পদক্ষেপ নেয় আজারবাইজান। যদিও ইরান জানিয়েছে, তারা আজারবাইজান লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।

সূত্র: আল–জাজিরা।

Continue Reading

top3

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

Published

on

By

বাসে অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমানসহ সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাত দুইটার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর হোসেন রিজু, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। অপর এক ব্যক্তির নাম জানা যায়নি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বোতলে তেল কিনতে যান কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের যুবক নিরব হোসেন। এ সময় পাম্পের কর্মচারীরা তাকে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। কিছুক্ষণ পর তিনি আবারও তাজ ফিলিং স্টেশনে যান। সেখানে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখে তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কর্মচারীরা তাকে লাঠি দিয়ে মারধর করেন। এতে গুরুতর আহত হন নিরব হোসেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

Continue Reading

top3

মধ্যরাতে ঢাবি ছাত্রলীগ কর্মী আটক , মারধরের পর থানায় সোপর্দ

Published

on

By

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাবেল নামের এক শিক্ষার্থীকে আটক করে মারধরের পর শাহবাগ থানায় সোপর্দ করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। পরে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। রোববার (৮ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পাবেল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের অভিযোগ, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় পাবেল ক্যাম্পাসের কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে নিয়ে বুয়েট ক্যান্টিনে খাবার খাওয়াচ্ছিলেন এবং তাদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। এ সময় জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ, হাছিবুর রহমানসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা তাকে চিনতে পেরে আটক করেন। পরে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

শাহবাগ থানা সূত্র জানায়, শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে। আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে তাকে আবার থানায় আনা হবে। তবে তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়েছে কি না বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে থানায় না থাকায় তার সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত আছেন। তবে এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটি পুলিশ দেখবে। তিনি বলেন, যদি ওই শিক্ষার্থী কোনো মামলার আসামি হন বা অপরাধে জড়িত থাকেন, তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো থানার সঙ্গে তার কোনো আলোচনা হয়নি।

Continue Reading

Trending