Connect with us

top1

বিএনপির প্রতি জামায়তের সতর্কবার্তা

Published

on

ডেস্ক নিউজ  

দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২৯ অক্টোবর) এসব হামলার ঘটনায় এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে নওগাঁ শহরের বোয়ালিয়া এলাকায় জামায়াতে ইসলামীর নারী সদস্যদের নির্বাচনী উঠান বৈঠকে সাব্বির পাপ্পু নামে এক যুবক আকস্মিকভাবে প্রবেশ করে নারীদের সঙ্গে তর্কে জড়ায় এবং বৈঠক পণ্ড করার অপচেষ্টা চালায়। একপর্যায়ে সে হামলাও চালায়।

অপরদিকে, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের দেওটি ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নারীকর্মীদের এক কোরআন তালিমের ক্লাসের শুরুতেই বাধা দেয়। চেয়ার ভাঙচুর ও নারীদের হেনস্তা করে। কোরআন তালিম করতে আসা নারীদের জোর করে বের করে দেয়। দুর্বৃত্তদের বাধার কারণে কোরআন তালিমের ক্লাসটি হতে পারেনি।

এ ছাড়া, গত ২০ অক্টোবর সকাল ১০টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় নারীকর্মীরা নিয়মিত গণসংযোগে বের হলে স্থানীয় বিএনপি নেতা আশরাফুল, হানিফ, শাহিন ও সবুজের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল লাঠি-সোঁটা নিয়ে তাদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে ৫ নারী ও ৩ পুরুষসহ ৮ জন গুরুতর আহত হন। হামলাকারীরা কয়েকজন নারীর বোরকা খুলে নিয়ে লাঞ্ছিত করে। বর্তমানে আহতরা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনী সমাবেশ, আলোচনা সভা, কোরআনের তালিম অথবা যে কোনো সভা-সমাবেশ আয়োজন এবং সেখানে অংশগ্রহণ করা এ দেশের সব নাগরিকের সাংবিধানিক অধিকার। নারী কর্মীদের ওপর এসব বর্বরোচিত হামলা এবং জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করার প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমি এসব হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, নারী কর্মীদের উপর হামলা আমাদের আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলের কথাই স্মরণ করিয়ে দেয়, যা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয়। বিএনপি কর্মীদের এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য বিএনপি নেতাদের অনুরোধ করছি। অন্যথায়, পরিস্থিতির আরও অবনতি হলে এ দেশের সাধারণ জনগণ এই কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এই জামায়াত নেতা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈধ নিবন্ধিত রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী একটি নিয়মতান্ত্রিক-গণতান্ত্রিক দল। জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক দল ও সন্ত্রাসীরা নারী কর্মীদের ওপর হামলা চালিয়ে ভয়ভীতি সৃষ্টি করছে।

তিনি বলেন, আমি দুর্বৃত্তদের এসব হামলায় আহত নারী ও পুরুষ কর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য ও সংযম বজায় রেখে সাংগঠনিক ও গণতান্ত্রিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সব দলের কার্যক্রম পরিচালনার শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

দেশ রক্ষায় সামরিক স্বেচ্ছাসেবী হতে চান ২৬ মিলিয়ন ইরানি

Published

on

By

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা সামলিয়ে সাময়িক যুদ্ধবিরতিতে গেছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া দুই সপ্তাহের এ যুদ্ধবিরতি যেকোনো কারণে যেতে পারে ভেঙ্গে। এমন হলে আবারও হামলার শিকার হতে পারে তেহরান।

এরইমধ্যে, দেশ রক্ষায় সামরিক সেবায় স্বেচ্ছাসেবী হিসেবে নাম নিবন্ধন করেছেন ২৬ মিলিয়নের ( ২ কোটি ৬০ লাখ) বেশি ইরানি নাগরিক। এমন দাবি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির।

আইআরআইবির খবরে বলা হয়, ‘স্যাক্রিফাইস ইয়োর লাইফ’ শীর্ষক একটি প্রচারণার অংশ হিসেবে দেশটির জনগনের কাছ থেকে পাওয়া গেছে এই ব্যাপক সাড়া।

ধারণা করা হচ্ছে, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হবে এই স্বেচ্ছাসেবীদের।

এছাড়া শত্রুপক্ষের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুগুলো রক্ষার জন্য ‘হিউম্যান চেইন’ তৈরির পরিকল্পনাও রয়েছে তেহরানের।

আইআরআইবির তথ্য, স্বেচ্ছাসেবীদের তালিকায় রয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ ছাড়া তার মন্ত্রিসভার অধিকাংশ সদস্য, বিপুলসংখ্যক সরকারি কর্মকর্তা, ক্রীড়াবিদ এবং শিল্পীরাও নাম লিখিয়েছেন। স্বেচ্ছাসেবক হিসেবে নিজের নাম নিবন্ধন করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফও।

Continue Reading

top1

এখন অবসর চান ‘ক্লান্ত’ ফখরুল

Published

on

By

‘আমি অনেক ক্লান্ত, আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ।’ রাজনীতি থেকে অবসর নেওয়ার অভিপ্রায় জানিয়ে এমন কথা বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, এ বছরই হচ্ছে দলের কেন্দ্রীয় কাউন্সিল। এরপরই বিএনপির এ শীর্ষ পদে দীর্ঘদিন পর দেখা যাবে নতুন মুখ। সম্প্রতি সময় টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দিনক্ষণ ঠিক না হলেও এ বছরই হচ্ছে দলের কাউন্সিল। এর আগে হবে তৃণমূলের সম্মেলন। দলের কেন্দ্রীয় কাউন্সিলেই পরিবর্তন আসছে মহাসচিব পদে।

রাজনীতি থেকে অবসর নিতে চান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে। অসুস্থ হয়ে যাচ্ছি।’

রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ ধরনের প্রত্যাশা আমার কখনই ছিল না। আমি এ পর্যন্ত যেখানে এসেছি, সেটা আমার ভাগ্য নিয়ে এসেছে। আমার কাজটা ছিল, কিন্তু আমার আকাঙ্ক্ষা এখানে নিয়ে এসেছে বলে মনে করি না।’

বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল ১০ বছর আগে। ২০১১ সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৬ সালের কাউন্সিলে পর থেকে সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব। মির্জা ফখরুল ১৯৮৬ সালে সরকারি চাকরি (শিক্ষা ক্যাডার) থেকে পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন।

Continue Reading

top1

নতুন উপজেলা পাচ্ছে বগুড়া

Published

on

By

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া জেলায় যুক্ত হচ্ছে নতুন উপজেলা। শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে নতুন উপজেলা হিসেবে গঠন করা হবে। এটির প্রক্রিয়া চূড়ান্ত হলে জেলায় উপজেলার সংখ্যা দাঁড়াবে ১৩টি। ইতোমধ্যে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোকামতলাকে উপজেলা হিসেবে কার্যকর করতে কিছু বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে আছে গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং আনুষ্ঠানিক উদ্বোধন। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন উপজেলা হিসেবে কার্যক্রম শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, মোকামতলা ইউনিয়নকে নতুন উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানা গেছে, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির সভায় বগুড়া সিটি করপোরেশন ও মোকামতলাকে উপজেলা ঘোষণাসহ আটটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সেখানে মোকামতলা উপজেলা বাস্তবায়নের বিষয়টি অনুমোদন পায়।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা হতে পারে দেড় লাখের মতো।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি মোকামতলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা আতিকুর রহমান পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে আবেদন করেন। নতুন উপজেলা গঠিত হলে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নিয়ে গঠিত হবে বগুড়া-২ আসন।

প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, প্রাক-নিকার সভায় বগুড়া সিটি করপোরেশনের পাশাপাশি মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। উপজেলা কমপ্লেক্স ভবনের স্থান এখনও নির্ধারণ হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Continue Reading

Trending