Connect with us

আইন-আদালত

বিনা অনুমতিতে কারো ডিভাইস চেক করা দণ্ডণীয় অপরাধ

Published

on

ছবি: সংগৃহীত

রবিউল আলম

কাউকে না জানিয়ে বা তার অনুমতি ব্যতীত মোবাইল ফোন চেক করা, বিশেষ করে ব্যক্তিগত বার্তা, ছবি, কল রেকর্ড ইত্যাদি দেখা ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘন করে যা আইনত দণ্ডনীয় হতে পারে। বিশেষ করে রাজনৈতিক সভা সমাবেশ ঘিরে পুলিশ মোবাইল ফোন চেক করে থাকেন। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ডিভাইস চেক করার অনুমতি দেয়া হয়নি পুলিশকে। যদি তারা করে থাকেন তাহলে আইনের দৃষ্টিতে অপরাধ এবং গণহয়রানি বলে সাব্যস্ত করা যাবে।

১৯৪৮ সালে ঘোষিত জাতিসংঘ মানবাধিকার ঘোষণার ১২ নম্বর আর্টিকেলে বলা হয়েছে, ‘কারো ব্যক্তিগত গোপনীয়তা কিংবা তার গৃহ, পরিবার ও চিঠিপত্রের ব্যাপারে খেয়াল-খুশিমতো হস্তক্ষেপ কিংবা তার সুনাম ও সম্মানের ওপর আঘাত করা চলবে না। এ ধরনের হস্তক্ষেপ বা আঘাতের বিরুদ্ধে আ‌ইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকের‌ই রয়েছে।’

জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক ঘোষণার ১৭ নং ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তির নিজস্ব গোপনীয়, পরিবার, বাড়ি ও অনুরূপ বিষয়কে অযৌক্তিক বা বেআইনি হস্তক্ষেপের লক্ষ্যবস্তু বানানো যাবে না, তেমনি তার সুনাম ও সম্মানের ওপর বেআইনি আঘাত করা যাবে না।’

বাংলাদেশের সংবিধানের ৪৩ অনুচ্ছেদেও বলা হয়েছে, ‘রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে প্রত্যেক নাগরিকের চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতা রক্ষার অধিকার থাকিবে।’

আইনি শাস্তি বা ব্যবস্থা:

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫: যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্কে বে-আইনিভাবে প্রবেশ করেন বা প্রবেশ করতে সহায়তা করেন এবং তার উদ্দেশ্য যদি হয় অপরাধ সংঘটন করা তাহলে তিনি অনধিক ২ বছর কারাদণ্ডে বা অনধিক ২০ লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

পেনাল কোড, ১৮৬০ (দণ্ডবিধি): ধারা- ৪০৫ ও ৪০৬ অনুসারে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা অপরের মালিকানাধীন জিনিস ব্যবহার করার দায়ে শাস্তি হতে পারে। তবে সেক্ষেত্রে ব্যক্তি ৩ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থ দণ্ড বা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। এছাড়া ধারা- ৫০০ অনুযায়ী, যদি কারো ব্যক্তিগত তথ্য ফাঁস করে মানহানি করা হয়, তাহলে মানহানির মামলা হতে পারে। এক্ষেত্রে শাস্তির মেয়াদ হতে পারে ২ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থ দণ্ড অথবা উভয় দণ্ড।

ধর্মীয় দৃষ্টিতে গোপনীয়তা:

ইসলাম ধর্মে গোপনীয়তা রক্ষা করা একটা আমানত। এমনকি স্ত্রী তার স্বামীর ডিভাইস পর্যন্ত চেক করতে পারবে অনুমতি ছাড়া। গোপনীয়তা রক্ষা করা সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদাররা, তোমরা বেশি অনুমান থেকে বেঁচে থাকো। কারণ কিছু কিছু অনুমান তো পাপ এবং তোমরা কারো গোপনীয় দোষ অনুসন্ধান কোরো না।’ (সুরা : হুজরাত, আয়াত : ১২)

কখন পুলিশ তল্লাশি করতে পারবে:

পুলিশ কারো মোবাইল ফোন চেক করতে চাইলে তাদের বলতে হবে যে, কেন আপনি আমার মোবাইল চেক করতে চান। এর যথাযথ কারণ দেখাতে হবে। মোবাইল ফোন তো ব্যক্তিগত জিনিস। আমি যদি মোবাইল ফোন দিয়ে কোনো অপরাধ সংঘটন করে থাকি, তাদের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে যে মোবাইল ফোন অপরাধ সংঘটনের টুল হিসেবে ব্যবহার হয়েছে, তাহলেও আমাকে বলতে হবে যে এই কারণে তারা আমার মোবাইল চেক করতে চায়। কেবল মনে হলো আর আমাকে দাঁড় করিয়ে আমার মোবাইল চেক করতে শুরু করল, কোনো সভ্য রাষ্ট্রে এই আচরণ হতে পারে না।

তবে কিছু ক্ষেত্রে চেক করতে পারেন-

যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে।

যদি আদালতের নির্দেশ থাকে।

যদি কোনো গুরুতর অপরাধ বা নাশকতা বা ষড়যন্ত্রের গোয়েন্দা প্রতিবেদন থাকে।

তবে, কোনো অভিযোগ বা আদালতের নির্দেশ ছাড়া পুলিশ সাধারণত মোবাইল ফোন তল্লাশি করতে পারে না।

প্রতিকারে করণীয়:

কোনো ব্যক্তির ফোন বিনা অনুমতিতে চেক করা তার গোপনীয়তা ভঙ্গ করে এবং তা আইনত দণ্ডনীয়। ভুক্তভোগী ব্যক্তি চাইলে থানায় জিডি করতে পারেন অথবা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানাতে পারেন অথবা আইনজীবীর পরামর্শক্রমে অভিযুক্ত ব্যক্তির নামে এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করতে পারেন।

লেখক: শিক্ষার্থী, আইন ও ভূমি ব্যবস্থাপনা, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আইন-আদালত

ঢাকা-৪ আসনের ফল চ্যালেঞ্জ: ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ নির্বাচনী সব সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) হাইকোর্টের নির্বাচনী আপিল ট্রাইব্যুনালের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনকে বিজয়ী ঘোষণা করা হয়। ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে তিনি পান ৭৭ হাজার ৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তানভীর আহমেদ রবিন ‘ধানের শীষ’ প্রতীকে পান ৭৪ হাজার ৪৪৭ ভোট। প্রায় ৩ হাজার ভোটের ব্যবধানে হারানো প্রার্থীর করা এই আবেদনে নির্বাচনে কারচুপির অভিযোগ আনা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আবেদন করা যায়। এরই ধারাবাহিকতায় ঢাকা-৪ আসনসহ দেশের অন্তত ১৫টি আসনের প্রার্থীরা নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত এসব আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের আদেশ দিয়েছেন।

বিচারের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ঢাকা-৪ আসনের ভোটের ফলাফল চূড়ান্ত আইনি চ্যালেঞ্জের মুখে থাকল।

Continue Reading

top1

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস

Published

on

By

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খালাসের এ রায় ঘোষণা করেন।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা-গণহত্যার মত মানবতাবিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। ২০১৫ সালের ১১ আগস্ট যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, আসামি সিরাজের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আর আকরাম দোষী সাব্যস্ত হয়েছেন তিনটি অভিযোগের মধ্যে একটিতে। রায়ের পর খান আকরাম হোসেন আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন।

জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, খান আকরাম হোসেনের জন্ম ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর, বাগেরহাটের মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটি গ্রামে। বাবার নাম জয়নাল আবেদীন খান, আর মা জুলেখা বেগম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে অনুষ্ঠিত প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন আকরাম। এরপর ভোল পাল্টে সরকারি চাকরি পান তিনি।

কিশোর বয়সে যুদ্ধাপরাধে অংশ নেওয়া আকরাম কৃষি বিভাগের মেকানিক হিসেবে ২০১১ সালে অবসরে যান। সিরাজ মাস্টারের মত আকরামও একাত্তরে রাজাকার বাহিনীতে যোগ দেন এবং বাগেরহাট অঞ্চলে পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় নানা ধরনের মানবতাবিরোধী অপরাধে অংশ নেন।

Continue Reading

top1

যুবলীগ নেতা সম্রাটের ২০ বছর কারাদণ্ড

Published

on

By

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের পৃথক দুই ধারায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেনের আদালত এই রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ডের পাশাপাশি দুই ধারায় সম্রাটকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাস করে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড।

এ মামলায় ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের তারিখ ধার্য করেছিলেন আদালত।

২ ফেব্রুয়ারি মামলায় আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

গ্রেপ্তার হওয়ার পর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

Continue Reading

Trending