Connect with us

রাজনীতি

বেকারমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন : জামায়াত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারী

Published

on

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ও রাজাপালং ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভাগুলো একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, দেশ ও জাতিকে দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের হাত থেকে মুক্ত করতে হলে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তিনি দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তাদের ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুল ইসলাম বলেন, ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব।

এছাড়া জাতীয় নাগরিক পার্টির কক্সবাজার জেলা নেতা ও উখিয়া-টেকনাফ অঞ্চলের ‘হ্যাঁ ভোটের অ্যাম্বাসেডর’ মোহাম্মদ হোসাইন বলেন, জনগণ এবার পরিবর্তন চায় এবং ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পরিবারতন্ত্রের রাজনীতিকে উখিয়া-টেকনাফ থেকে বিদায় জানাবে। তিনি আরও বলেন, নুর আহমদ আনোয়ারী নির্বাচিত হলে পুরো এলাকায়  এমপি হবে একজন, আর শাহ জাহান চৌধুরী নির্বাচিত হলে এমপি হবে পথে পথে ও গ্রামে গ্রামে।

পথসভায় খেলাফত মজলিস কক্সবাজার জেলার সহ-সভাপতি আবু আব্দুল্লাহ আল হোসাইনসহ ১১ দলীয় রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 

বক্তারা একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

পথসভা দু’টিতে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা

Published

on

By

নিজের মতিঝিলের কার্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৬ মে) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে।’

সবাইকে নতুন অফিসে যোগাযোগ করার জন্য আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘আমাদের পথচলা অব্যাহত থাকবে, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।’

পোস্টের শেষে এক সতর্কবার্তায় তিনি লিখেছেন, ‘কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তার জন্য ব্যক্তি নিজেই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন

Continue Reading

top1

ইসলামী ব্যাংকে সরকারের ‘অযাচিত হস্তক্ষেপের’ প্রতিবাদ জানাল জামায়াত

Published

on

By

দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওপর সরকারের ‘অযাচিত হস্তক্ষেপের’ অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের ধারাবাহিক হঠকারী সিদ্ধান্ত দেশের ব্যাংকিং ব্যবস্থা ও আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে।

সোমবার (২৫ মে) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে দাবি করা হয়, গতকাল রোববার (২৪ মে) ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং জনগণের আস্থায় ফাটল ধরানোর উদ্দেশ্যে চেয়ারম্যানকেও পদচ্যুত করা হয়েছে। এর ফলে ব্যাংকের কোটি কোটি গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি ‘পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর’। তার ভাষায়, ‘তার মতো একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া খাল কেটে কুমির আনারই শামিল।’

তিনি আরও বলেন, ব্যাংকিং খাতের ‘আড়াই লাখ কোটি টাকা লুটপাটকারীদের’ বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং তাদের ধরা-ছোঁয়ার বাইরে রেখে লুণ্ঠনের পথ প্রশস্ত করতেই ২৪-এর গণ-অভ্যুত্থানের পরে পদচ্যুত বাংলাদেশ ব্যাংকের এক সাবেক ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার অপসারণ দাবি করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের ‘অযোগ্য ও দলদাস গভর্নরকে’ অপসারণ, লুণ্ঠিত অর্থ ফেরত আনা এবং যোগ্য, সৎ ও ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে বলেও সতর্ক করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

Continue Reading

top1

ছাত্রদল নেতাসহ ১১৫ জন‌কে আসামি ক‌রে এন‌সি‌পির মামলা

Published

on

By

ঝিনাইদহে এন‌সি‌পি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় অব‌শে‌ষে মামলা নি‌য়ে‌ছে পু‌লিশ। ঘটনার পর ৭ঘণ্টা মামলা ন‌থিভূক্ত করার দা‌বি‌তে ঝিনাইদহ সদর থানায় নেতাকর্মী‌দের নি‌য়ে অবস্থান নেন এন‌সি‌পির কেন্দ্রীয় মূখ্য সংগঠক না‌সীরুদ্দীন পা‌টওয়ারী।

শুক্রবার রাত সা‌ড়ে নয়টার দি‌কে ‌ঝিনাইদ‌হের স্থানীয় এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ইসলামী বিশ্ব‌বিদ্যালয় ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১১৫ জনের নামে মামলা‌ করা হয়।

এদিকে মামলা রেকর্ডের পর ঝিনাইদহ থানা ঘেরাও করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এসময় থানার প্রধান ফটক বন্ধ করে দেওয়ায় ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এক পর্যা‌য়ে বিক্ষুব্ধ জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থান থেকে থানার সাম‌নে জড়ো হয়ে নাসীরুউদ্দীন পাটওয়ারীর ওপর দ্বিতীয় দফায় হামলার চেষ্টা করেন।

এসময় দলীয় নেতাকর্মীসহ নাসীরুউদ্দীন পাটওয়ারী থানার ভিতরে অবস্থান করাছিলেন। পুলিশ থানার প্রধান ফটকে গাড়ি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা সরে গেলে পুলিশ পাহারায় তিনি ঝিনাইদহ ত্যাগ করেন। রাত সা‌ড়ে ১০টার দি‌কে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী শহরের পায়রা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন।

ছাত্রদল ও যুবদ‌লের নেতাকর্মীরা জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। এ‌সময় নেতাকর্মী‌দের উ‌দ্দে‌শ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা যুবদলের সাধারণ আশরাফুল ইসলাম পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অপর‌দি‌কে মামলার ঘটনায় জেলা পুলিশের কর্মকর্তা‌দের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তারা এই ব্যাপা‌রে কোন মন্তব্য কর‌তে রা‌জি হন‌নি।

Continue Reading

Trending