Connect with us

আন্তর্জাতিক

ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

Published

on

আন্তর্জাতিক ডেস্ক  

১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে কাঠামোগত এ চুক্তি করেছে দেশ দুটি।

শুক্রবার (৩১ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র বিবিসি।

কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠকের পর এ চুক্তির ঘোষণা দেওয়া হয়। 

হেগসেথ এক্সে বলেন, এ চুক্তি দুই দেশের মধ্যে ‘সমন্বয়, তথ্য আদান-প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা’ আরও জোরদার করবে। পাশাপাশি এটি ‘আঞ্চলিক স্থিতিশীলতা ও ডিটারেন্স বা উত্তেজনা প্রশমন সক্ষমতা বৃদ্ধিতেও’ ভূমিকা রাখবে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্সে লিখেছেন, কুয়ালালামপুরে হেগসেথের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা একটি ১০ বছর মেয়াদি বড় আকারের ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারত্ব ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছি। এটি আমাদের বিদ্যমান প্রতিরক্ষা অংশীদারত্বে নতুন যুগের সূচনা। প্রতিরক্ষা সহযোগিতা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম স্তম্ভ হিসেবে থাকবে। স্বাধীন, উন্মুক্ত ও সুশৃঙ্খল ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা

Published

on

By

সৌদি আরামকোর সবচেয়ে বড় রিফাইনারি রাস তানুরায় বুধবার আবারও একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে খবর এসেছে।

রয়টার্স জানিয়েছে, কমপ্লেক্সের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। গত সোমবার ড্রোন হামলার কারণে এই রিফাইনারি সাময়িক বন্ধ রাখা হয়েছিল।

সোমবারের জন্য ইরানকে দায়ী করা হলেও তেহরান তা অস্বীকার করে বলেছিল, তারা কেবল মার্কিন ও ইসরাইলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকেই নিশানা করছে। আরামকোতে ইরান হামলা করেনি, ইসরাইল সেখানে ‘ছদ্মবেশী হামলা’ চালিয়েছে।

Continue Reading

আন্তর্জাতিক

খামেনির দাফনের স্থান নির্ধারণ

Published

on

By

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে পবিত্র নগরী মাশহাদে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

৮৬ বছর বয়সে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত খামেনি ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং খামেনির জন্মস্থান। তার বাবা ইমাম রেজার মাজারও সেখানে।

ফার্স নিউজের খবরে বলা হয়েছে, খামেনির দাফন হবে ইমাম রেজা মাজার প্রাঙ্গণে। তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবারের হামলায় খামেনি ছাড়াও দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। এই ঘটনা ইরানে জাতীয় শোকের পরিবেশ সৃষ্টি করেছে।

খামেনির মৃত্যু ও দাফনের বিষয়ে ইরানের সরকারি কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কর্মসূচি প্রকাশ করেনি। তবে মাশহাদে দাফনের সিদ্ধান্ত তার জন্মস্থান ও পারিবারিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Continue Reading

top1

ভারত মহাসাগরে ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন যুদ্ধজাহাজে আগুন

Published

on

By

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ভারত মহাসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার আইআরজিসির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘাদর-৩৮০’ এবং ‘তালাইয়েহ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, হামলার সময় যুদ্ধজাহাজটি ইরানের সীমান্ত থেকে ৬০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছিল এবং একটি মার্কিন ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করছিল। হামলায় দুটি জাহাজেই ব্যাপক আগুন ধরে যায় বলে আইআরজিসি জানিয়েছে। খবর প্রেসটিভির।

‘গাদর’ হলো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ২,০০০ কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে ‘তালাইয়েহ’ একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ১,০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং মাঝপথে লক্ষ্য পরিবর্তনের ক্ষমতা রাখে।

আইআরজিসি এই হামলাকে ‘ট্রু প্রমিস ৪’ নামে একটি অভিযানের অংশ বলে উল্লেখ করেছে। তারা দাবি করেছে, শনিবার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে নতুন করে আগ্রাসন শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে। অভিযানের অধীনে ইরান ইতোমধ্যে ইসরায়েলের অভ্যন্তরে একাধিক স্পর্শকাতর ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন স্বার্থের ওপর প্রতিশোধমূলক আক্রমণ করেছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মার্কিন স্থাপনাও রয়েছে।

যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবির কোনো স্বীকৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Continue Reading

Trending