Connect with us

top1

মুহিব্বুল্লাহ অপহরণ রহস্য: পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের গন্ধ

Published

on

গাজীপুরের টঙ্গী টিএন্ডটি কলোনির বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিব্বুল্লাহ মাদানীর অপহরণ রহস্য ঘনীভূত হচ্ছে। অপহরণের ঘটনায় দায়েরকৃত মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাকিং এবং চিকিৎসকের রিপোর্টে একাধিক অসঙ্গতি দেখা যাওয়ায় বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
এলাকাবাসীর অভিযোগ, একটি বিশেষ মহল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’কে ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তাদের দাবি, ভারতে পলাতক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের হুমকি—“আমরা শান্তিতে থাকতে না পারলে কাউকে শান্তিতে থাকতে দেব না”—এই ঘটনার পেছনে ইন্ধন জুগিয়েছে।
স্থানীয়রা জানান, মেয়র থাকাকালে জাহাঙ্গীর আলমের সঙ্গে মুফতি মুহিব্বুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একইভাবে অবিভক্ত টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রজব আলীর সঙ্গেও তার সুসম্পর্ক ছিল। এলাকাবাসীর ধারণা, এই সম্পর্কের সূত্র ধরেই ইসকনকে সামনে রেখে একটি মহল রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
মুফতি মুহিব্বুল্লাহর অপহরণের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ২৪ অক্টোবর তৌহিদী জনতার ব্যানারে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে সরেজমিনে মুফতির বাসভবনে গেলে তার ছোট ছেলে সাংবাদিকদের জানান, পুলিশ ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কারও সঙ্গে কথা না বলার নির্দেশ রয়েছে।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, মুফতির বর্তমান আচরণ রহস্যজনক মনে হচ্ছে এবং ধারণা করা হচ্ছে, কেউ তাকে দূর থেকে নিয়ন্ত্রণ করছে। ছাত্রদলের সাবেক নেতা মো. আইয়ুব আলী অভিযোগ করেন, মুফতি মুহিব্বুল্লাহকে ব্যবহার করে ইসকনের নামে অরাজকতা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে একটি মহল।
মুফতির বড় ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ জানান, তার বাবা মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে ইমাম পরিষদের অনুদান ও চিকিৎসার জন্য যোগাযোগ রাখতেন, তবে এর বাইরে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই এসএম মেহেদী হাসান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ইসকনকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়ে থাকতে পারে। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ আহত ৩

Published

on

By

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহতের তথ্য পাওয়া গেছে।

সোমবার (০৬ জুলাই) রাত নয়টা ৪৩ মিনিটের দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে।

আহতরা হলেন- মো শাহীন খান্দকার(৩০), মো জসিম (২৬), মো শাহাদাত হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। এসময় মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরান্চল) সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা তাদের বাঁচাতে মানবঢাল তৈরি করেন।

বিস্ফোরণের পর সমাবেশস্থল ধুলোয় ঢেকে যায়। অনেকেই দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা যায়নি।

একইসঙ্গে হামলার বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

Continue Reading

top1

এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

Published

on

By

এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণএনসিপির সাভার পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়।

ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইন্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে এ বিস্ফোরণ ঘটে। এসময় সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত অবস্থায় এ হামলা চালানো হয়।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রার প্রথম দিন গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রায় বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসাইন এমপি।

Continue Reading

top1

ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির জেরে যুবককে কুপিয়ে হত্যা, ৪ ভাই গ্রেপ্তার

Published

on

By

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির জেরে মো. রুবেল (৩২) নামে এক ভাড়াটিয়াকে ঘরে ঢুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাড়িওয়ালার চার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (৬ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত চার ভাই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)। তারা নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নিহত রুবেল এলাকায় মাদকসেবী ও মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন। তিনি রামকৃষ্ণ মিশন রোড এলাকায় পারুল বেগম নামে এক নারীর বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাসায় নিয়মিত মাদকের আসর বসায় বাড়িওয়ালা পারুল তাকে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

পুলিশ সুপার বলেন, “রবিবার সকালে রুবেল বাসা ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেন। এ নিয়ে পারুল বেগমের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ওই নারীকে মারধর ও শ্লীলতাহানি করেন। পারুলের ছেলে জনি বিষয়টি দেখে বাকি তিন ভাইকে খবর দেন।”

পিবিআই জানায়, মায়ের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে চার ভাই মিলে রুবেলের ঘরে ঢোকেন। প্রথমে তাকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে তারা পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রুবেলের হামলায় আহত বাড়িওয়ালা পারুল বেগম বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Continue Reading

Trending