তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ এবং স্টার্টআপ সংস্কৃতি জোরদার করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে ‘রাজশাহী বিভাগীয় ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৬’। ইউরিচ (ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ) ও ডিইআইইডি প্রকল্প সম্মিলিতভাবে এর আয়োজন করে।
গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাংক ও তথ্যপ্রযুক্তি বিভাগের অর্থায়নে আয়োজিত এই সামিটে প্রায় এক হাজার শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তা রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করেন। রাজশাহী বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামিটে সাধারণ অংশগ্রহণকারী, বিজনেস আইডিয়া কম্পিটিশন ও স্টার্টআপ শো-কেসিংয়ে অংশ নেন।
শতাধিক দলের অংশগ্রহণে বিজনেস আইডিয়া কম্পিটিশনে প্রতিযোগিতা হয়। সেখান থেকে ১০টি দল ফাইনাল রাউন্ডে নির্বাচিত হয় এবং বিজয়ীদের জন্য ২ লক্ষ টাকা প্রাইজপুল দেওয়া হয়। এছাড়াও রাজশাহীর তরুণ উদ্যোক্তারা মিলনায়তনের সামনে বিভিন্ন স্টলে তাদের পণ্য ও প্রোটোটাইপ প্রদর্শন করেন।
সামিটে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খাদেমুল ইসলাম মোল্লা।
বিভাগীয় স্টার্টআপ সামিটের অন্যতম আয়োজক ইউরিচের সহপ্রতিষ্ঠাতা তাহফিম হাসান মেহেদী বলেন, ‘বিভাগীয় স্টার্টআপ সামিটের মূল লক্ষ্য রাজশাহী বিভাগ থেকে তরুণ উদ্যোক্তা তৈরি করা এবং রিজিওনাল স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি করা। যেসব তরুণ উদ্যোক্তা হতে চায়, তাদেরকে প্রতিষ্ঠিত স্টার্টআপের সঙ্গে যুক্ত করা—যাতে তাদের ছোট ছোট উদ্যোগ সফলভাবে প্রতিষ্ঠিত হয়।’
উল্লেখ্য, ইউরিচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত একটি সংগঠন। সংগঠনটি শিক্ষার্থীদের গবেষণা শেখানো এবং সামাজিক সমস্যা নিরসনে প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়াও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা হওয়ার প্রতি আগ্রহ তৈরি করতে বিভিন্ন আয়োজন করে থাকে।
বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গোবিপ্রবি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, রেজিস্ট্রার মো. এনামুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ও এলিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড.জিলহাস আহমেদ জুয়েল ও ড.মাহবুব হাসান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, জনসংযোগ দপ্তরের উপ পরিচালক মাহবুবুল আলম, ক্যাফেটেরিয়া প্রশাসক ড. বসির উদ্দিন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব আল কোরআন এ্যান্ড কালচারাল স্ট্যাডিস এর উপদেষ্টা আবু দারদা এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল এবং সেক্রেটারি নাইম আশরাফ সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকাল ৪ টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর রুমে দায়িত্ব হস্তান্তর, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত দুই নারীকে শারীরিকভাবে মারধর ও হেনস্তার অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন অভিযোগ করেন ভুক্তভোগী দুই জন নারী।
ভিডিওতে দেখা যায় টিএসসিতে দুইজন নারী বলছেন, আমরা পুরান ঢাকায় সেহেরি খেয়ে টিএসসিতে এসে দাঁড়িয়েছি। হঠাৎ আমাদের সঙ্গে থাকা একজন বাইক রাইডারকে চড়থাপ্পড় দিচ্ছে একজন।
ভুক্তভোগী নারী সামনে এগিয়ে জানতে চায়, মারছেন কেন তখন ঢাবি ছাত্র বাজেভাবে অশ্লীল মন্তব্য করেন।
হেনস্তার অভিযোগ করা নারীকে আরো বলতে শোনা যায়, রাতে কী ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যাতায়াত করা নিষেধ, নারী আরো অভিযোগ তোলেন তাদের কে প্রস্টিটিউট মন্তব্য ও করা হয়েছে।
ওই নারী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা সেফ না। ৫ই আগস্টের পরে আমরা সেফ না। আমরা আন সেফ। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে কি লেখা আছে আমরা প্রস্টিটিউট?
অপর আরেকজন নারীকে কেঁদে কেঁদে বলতে শোনা যায়, ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পর মারবে? আমি কী বাংলাদেশের বাইরে থেকে আসছি? আমি এখানে আসতে পারি না?
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে হল শাখা ছাত্রশিবির। এতে আল-ঈমান দাওয়াহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হল মসজিদে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হলের ২৫০ অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা যায়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, অফিস সম্পাদক আসিবুর রহমান, এইচআরডি সম্পাদক মুজাহিদ হোসাইন, হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ ও শহীদ জিয়াউর রহমান হল মসজিদের ইমাম মো. বিলায়েত হোসেন।
হল শাখা সভাপতি মুতাসিম বিল্লাহ জানান, রমজানের সময় ক্লাস বন্ধ থাকলেও ব্যক্তিগত প্রয়োজনে অধিকাংশ শিক্ষার্থী হলে অবস্থান করছেন। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে হল শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছি। সংশ্লিষ্ট হলের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়। এতে হলের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পেরেছি।