Connect with us

top3

শনিবার থেকে দুই মাস পদ্মা-মেঘনায় ইলিশ ধরা বন্ধ

Published

on

ইলিশ পোনাসহ (জাটকা) সকল মাছ রক্ষায় দুই মাসের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ৬টি নদী অঞ্চলে সব ধরনের মাছ ধরা বন্ধ হচ্ছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে শুরু হয়ে মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা চলবে।

নিষেধাজ্ঞার এসময় চাঁদপুরের চরাঞ্চল সমৃদ্ধ মতলব উত্তর উপজেলার ৯ হাজার একশো জেলের প্রত্যেককে চার কিস্তিতে ১৬০ কেজি চাল দেবে সরকার। এসময় জেলেরা নৌকা ও জাল মেরামতের কাজ করবেন। তবে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়লে কমপক্ষে এক বছর থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। নিষেধাজ্ঞার এসময়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার ও হাইমচরের চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

এই দুই মাস উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড. মো. আনিসুর রহমান বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে শুধু প্রশাসনিক তৎপরতা যথেষ্ট নয়। জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর হলেও জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করলে এর সুফল দীর্ঘমেয়াদে টেকসই হবে না।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, মাছ ধরার নিষেধাজ্ঞার এই সময়ে নির্ধারিত ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রম শুরু হবে। মা-জাটকা ইলিশ রক্ষায় অভিযান হবে কঠোর। দুই মাসের এই অভয়াশ্রমে অসাধু জেলেরা যাতে কোনোভাবেই নদীতে নামতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে মৎস্য বিভাগ।

মতলব উত্তর উপজেলার মেঘনাপাড়ের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, মতলব উত্তরের ৩০ কিলোমিটারের এই নৌ সীমানার মধ্যে জেলেদের সঙ্গে সচেতনতামূলক সভা করা হয়েছে। এরপরও যদি কোনো জেলে আইন অমান্য করে নদীতে নেমে জাটকা নিধন করে, তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, অভিযানের সময় নদীতে নামলেই আইনি ব্যবস্থায় নেওয়া হবে। জাতীয় সম্পদ রক্ষায় জনপ্রতিনিধিসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

বিশ্বকাপের শিরোপা জিতবে কারা? অপটার নতুন ভবিষ্যদ্বাণী

Published

on

By

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই শিরোপার লড়াইয়ে নতুন সমীকরণ তুলে ধরেছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা।

তাদের সুপার কম্পিউটারের সর্বশেষ বিশ্লেষণে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাই এখন সবচেয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসেছে।

অপটার হালনাগাদ পূর্বাভাস অনুযায়ী, বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় সবার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দলটির শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৫ দশমিক ৪৬ শতাংশ।

খুব কাছাকাছি অবস্থানে রয়েছে ফ্রান্স, যাদের সম্ভাবনা ১৫ দশমিক ০৬ শতাংশ। আর ১২ দশমিক ৪৮ শতাংশ সম্ভাবনা নিয়ে তৃতীয় স্থানে আছে স্পেন।

বিশ্বকাপ জয়ের সম্ভাবনার তালিকায় এরপর রয়েছে ইংল্যান্ড (৯.৪৮%), পর্তুগাল (৬.৭১%), জার্মানি (৬.৬০%), নরওয়ে (৫.৪২%), ব্রাজিল (৪.৫৬%), নেদারল্যান্ডস (৪.২৬%) এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র (৪.০৭%)।

এর আগে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে, ১০ জুন প্রকাশিত পূর্বাভাসে স্পেনকে সবচেয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল অপটা।

তবে গ্রুপ পর্বে আর্জেন্টিনার ধারাবাহিক পারফরম্যান্স, আক্রমণভাগের কার্যকারিতা এবং সম্ভাব্য নকআউট পথ বিশ্লেষণ করে এবার তাদেরই শিরোপার প্রধান দাবিদার হিসেবে মূল্যায়ন করেছে সুপার কম্পিউটার

Continue Reading

top3

ভিনিসিয়ুসের গোল বাতিলে ক্ষুব্ধ ব্রাজিল, অভিযোগ গেল ফিফায়

Published

on

By

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানও ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল। তবে বড় জয়ের পরও পুরোপুরি সন্তুষ্ট নয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভিনিসিয়ুস জুনিয়রের বাতিল হওয়া একটি গোলের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এস্তাদাও- এর প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে ফিফার কাছে চিঠি পাঠিয়েছে সিবিএফ। নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তারা অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের একটি ঘটনাও উল্লেখ করেছে।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটে বিতর্কিত ঘটনাটি ঘটে। প্রতিপক্ষের ডিফেন্ডার জ্যাক হেনড্রিকে চাপে ফেলে বলের দখল নেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মাঠে উপস্থিত সমর্থকেরা গোল উদযাপন শুরু করলেও খেলা তখনও শেষ হয়নি।

ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পরামর্শে মেক্সিকান রেফারি সিজার রামোস সাইডলাইনের মনিটরে গিয়ে ঘটনাটি আবার দেখেন। রিপ্লে পর্যবেক্ষণের পর তিনি সিদ্ধান্ত দেন, বল দখলের মুহূর্তে ভিনিসিয়ুস প্রতিপক্ষের ওপর ফাউল করেছিলেন। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই গোলটি বাতিল করা হয়।

রেফারির এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন ভিনিসিয়ুস। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা লজ্জাজনক।’

ভিনিসিয়ুসের গোল বাতিল হওয়ার পরই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেয় ব্রাজিল ফুটবল ফেডারেশন। অভিযোগপত্রে তারা আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের একটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরে। সেই ম্যাচে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার অস্ট্রিয়ার জাভের শ্লাগারের কাছ থেকে বল কেড়ে নেন। এরপর সেই আক্রমণ থেকেই বল পৌঁছে যায় লিওনেল মেসির কাছে এবং আর্জেন্টাইন অধিনায়ক দলকে এগিয়ে নেওয়ার গোল করেন।

ব্রাজিলের দাবি, ম্যাক অ্যালিস্টারের ওই ট্যাকলটিও ফাউল হিসেবে গণ্য করা যেতে পারত। তবে ম্যাচের দায়িত্বে থাকা মিশরের রেফারি আমিন ওমর খেলা থামাননি; বরং আক্রমণ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সিবিএফের অভিযোগ, পরে এই সিদ্ধান্ত নিয়েও ব্যাপক সমালোচনার জন্ম হয়।

তবে বিতর্কের বিষয়টি সামনে এলেও বিশ্বকাপে নিজেদের মূল লক্ষ্য থেকে সরে যেতে চায় না ব্রাজিল। নকআউট পর্ব সামনে রেখে এখন পুরো মনোযোগ পরবর্তী ম্যাচেই রাখছে আনচেলত্তির দল।

নকআউট পর্বের শেষ ৩২-এর লড়াইয়ে আগামী সোমবার (২৯ জুন) জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ‘এফ’ গ্রুপে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে জাপান। সেই ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপে ব্রাজিলের নকআউট অভিযান শুরু হবে। হবে

Continue Reading

top3

পিছিয়ে পড়েও জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের চমক

Published

on

By

জার্মানির বিপক্ষে ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পড়ে ইকুয়েডর। তবে খুব দ্রুতই সমতায় ফেরে তারা। শেষ দিকে দুর্দান্ত ক্যামব্যাকে অসাধারণ জয় তুলে নিয়েছে ইকুয়েডর। জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠলো দক্ষিণ আমেরিকার দেশটি।

হারলেও ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে নকআউটে উঠলো জার্মানি। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ৩ ম্যাচে ইকুয়েডরের সংগ্রহ ৪ পয়েন্ট। ১২টি গ্রুপে তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ইকুয়েডর। এতে ২০০৬ বিশ্বকাপের পর এবারই প্রথম নকআউটে উঠল তারা।

ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটেই গোলের দেখা পায় জার্মানি। বক্সের ভেতর থেকে বাঁকানো শটে গোল করেন জার্মান ফরোয়ার্ড লিরয় সানে।

শুরুতেই গোল হজম করে কিছুটা চমকে যায় ইকুয়েডর। তবে ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি তারা। ৯ মিনিটে দারুণ গোল ইকুয়েডর ফরোয়ার্ড নিলসন আনহুলোর। বক্সের ভেতর থেকে নেওয়া শটে পরাস্ত করেন জার্মান গোলকিপার নয়্যারকে।

এতেই ম্যাচে সমতায় ফেরে ইকুয়েডর। এবার বিশ্বকাপে এটাই তাদের প্রথম গোল। এরপর একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি কোনো দল। এতে ১-১ গোলে সমতায় থেকে বিরতি যায় দু’দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৭ মিনিটে আবারও গোলের দেখা পায় ইকুয়েডর। কর্নার থেকে বলে পা ছুইঁয়ে জালে জড়ান ইকুয়েডর ফরোয়ার্ড গঞ্জালো প্লাতা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।

Continue Reading

Trending