Connect with us

top3

সন্তান জন্মের পর বিয়ের খবর দিলেন জেমস

Published

on

অলটাইম ডেস্ক

১১ বছর আগে দ্বিতীয় স্ত্রী বেনজির সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ব্যান্ড তারকা নগরবাউল জেমসের। গত বছর যুক্তরাষ্ট্রপ্রবাসী নামিয়া আমিনকে বিয়ে করেছেন তিনি। বিচ্ছেদের মতো নতুন বিয়ের খবরও এত দিন গোপন রেখেছিলেন জেমস। এ বছর জুনে নতুন সংসারে জন্ম নেয় পুত্রসন্তান। সন্তান জন্মের চার মাস পর নতুন বিয়ের খবর জানালেন জেমস।

নামিয়ার বাবা নুরুল আমিন আর মা নাহিদ আমিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। পারিবারিক সূত্রে যুক্তরাষ্ট্রেই বেড়ে উঠেছেন নামিয়া। সেখানে নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর। জেমস-নামিয়ার পরিচয় ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। জেমস তখন যুক্তরাষ্ট্রে সংগীত সফর করছিলেন। লস অ্যাঞ্জেলেসের শোতে নামিয়ার সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় থেকে বাড়ে ঘনিষ্ঠতা। যুক্তরাষ্ট্র সফর শেষে জেমস ফিরে আসেন বাংলাদেশে। কিছুদিন যেতেই মনের টানে নামিয়া ছুটে আসেন বাংলাদেশে। ২০২৪ সালের ১২ জুন বিয়ে করেন তাঁরা।

বিয়ের পর থেকে জেমসের ঢাকার বনানীর বাসায় বাস করছেন জেমস ও নামিয়া। এ বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিং টং হাসপাতালে জন্ম হয় তাঁদের পুত্রসন্তানের। ছেলের নাম রাখা হয়েছে জিবরান আনাম।

নতুন জীবন নিয়ে জেমস বলেন, ‘আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। যত দিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে। সবাই আমাকে প্রার্থনায় রাখবেন।’

এর আগে ১৯৯১ সালে চিত্রনায়িকা রথিকে এবং ২০০২ সালে বেনজিরকে বিয়ে করেন জেমস। রথির সঙ্গে জেমসের বিচ্ছেদ হয় ২০০৩ সালে এবং বেনজিরের সঙ্গে ২০১৪ সালে। রথির ঘরে রয়েছে জেমসের এক ছেলে দানিশ ও এক মেয়ে জান্নাত। বেনজিরের ঘরে এক মেয়ে জাহান।

জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, বেনজির তাঁদের একমাত্র মেয়ে জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর জেমস কোনোভাবেই গান আর দেশ ছাড়বেন না। তাই সমঝোতার ভিত্তিতে জেমস ও বেনজির বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ইবি দুই শিক্ষার্থীকে গুম করার প্রতিবাদে শাখা শিবিরের বিক্ষোভ মিছিল

Published

on

By

ইবি প্রতিনিধি

১৪ বছর ধরে নিখোঁজ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-মুকাদ্দাসের সন্ধান এবং গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ।

রোববার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময়, ‘আমার ভাই গুম হয়, প্রশাসন কি করে’; ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘আওয়ামীলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘অলি ভাই গুম হয়, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

ছাত্রশিবিরের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সময়ে গঠিত ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’র স্থবিরতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

এসময় বর্তমান সরকারের প্রশাসনকে উদ্দেশ্য করে কুষ্টিয়া জেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি ইমরান বলেন, অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে গুম হওয়া সকলের অবস্থান স্পষ্ট করতে হবে এবং এই অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সাধারণ জনগণকে সাথে নিয়ে ছাত্রশিবির কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আলী বলেন, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে শিবিরের দুই মেধাবী শিক্ষার্থীকে গুম করা হয়। দীর্ঘ ১৪ বছর ধরে পরিবার ও সংগঠনের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হলেও বিগত স্বৈরাচারী সরকার বা প্রশাসন থেকে কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। আগামী ৭ দিনের মধ্যে যদি তদন্ত কমিটির তৎপরতা দেখতে না পায় তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। কেউ যদি হাসিনার মত ফ্যাসিস্ট হতে চায় তাহলে তার পরিণতি হাসিনার থেকেও ভয়াবহ হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর আস্থা রাখতে চাই। সমাবেশ শেষে উপাচার্যের সাথে সাক্ষাৎ করবো এবং আমাদের কনসার্ন জানাবো।

Continue Reading

top3

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Published

on

By

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান নবী করিম (সা.) এর জীবনাদর্শ, মানবকল্যাণে তাঁর অবদান ও সিরাত পাঠের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘রাসুলের জীবনের প্রতিটা অধ্যায় আমাদের জন্য শিক্ষা, অনুকরণীয় ও অনুসরণীয়। আমার-আপনার দ্বারা যদি একজন রুমমেট বা সহপাঠী, একই ক্লাসের সঙ্গী যদি নামাজি হয়, দ্বীনদার হয়; এটার উসিলায় আল্লাহ আপনার জন্য নাজাতের ব্যবস্থা করতে পারেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব রাসুল (সা:) এর সিরাত অধ্যায়ন করা।’

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।

Continue Reading

top3

বেরোবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

Published

on

By

আনাস মাহমুদ; বেরোবি প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, রাসুলের (সা.) শানে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহার শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্র্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Continue Reading

Trending