Connect with us

top2

সরকারি শীর্ষ কর্মকর্তার নামে প্রতারণা, শামীম ওসমান গ্রেপ্তার

Published

on

স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয় ব্যবহার করে সরকারি প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে বিভ্রান্ত করার গুরুতর অভিযোগে মো. শামীম ওসমান (২৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কাছে রাজনৈতিক নির্দেশনা ও অর্থ দাবি করার ঘটনায় এই অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান।

সিআইডি সূত্রে জানা যায়, গ্রেপ্তার শামীম ওসমান নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। ওই বার্তায় তিনি দাবি করেন, রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না এবং আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়।

এ ছাড়া তিনি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত তথ্য জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।

প্রতারণা করে গাড়ি নিয়ে উধাও রাজশাহীর যুবদল নেতা তন্ময়!
প্রতারণা করে গাড়ি নিয়ে উধাও রাজশাহীর যুবদল নেতা তন্ময়!
বিস্তারিত পড়ুন
হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তাটি সন্দেহজনক মনে হওয়ায় রাজশাহী জেলা প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। এরপর সিপিসি ও সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন শাখা যৌথভাবে বিষয়টি তদন্তে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডির একটি বিশেষ দল খুব অল্প সময়ের মধ্যেই ভুয়া বার্তার উৎস শনাক্ত করতে সক্ষম হয়।

সিআইডি জানায়, সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে শামীম ওসমানকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার ব্যবহৃত মোবাইল নম্বর ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সিআইডির তথ্যমতে, শামীম ওসমানের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। তার অপরাধ ইতিহাস পর্যালোচনা করে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তির পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।

এদিকে রাজশাহীর বাঘা থানায় শামীম ওসমানের বিরুদ্ধে পূর্বে জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, এ ধরনের প্রতারণা রোধে সাইবার নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং সরকারি কর্মকর্তাদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক 

Published

on

By

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (২৮ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াত আমীর আরো লিখেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি- তিনি যেন তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

তিনি আরো লিখেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাহেবসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।

Continue Reading

top2

চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

Published

on

By

চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে প্রথমে আগুন লাগে এবং পরে তা পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কুমিরা স্টেশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

Continue Reading

top2

লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

Published

on

By

ইসরায়েলের বিমান হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানি প্রাণ হারিয়েছেন। এ হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। খবর বিবিসির।

প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, লারিজানি হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেওয়া কথা জানিয়েছেন হাতামি। এক বিবৃতিতে তিনি বলেন, “উপযুক্ত সময় ও স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জয়নিস্ট শাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত প্রতিরোধমূলক এবং অনুতাপজনক জবাব দেওয়া হবে।”

বিবৃতিতে লারিজানিকে শহীদ আখ্যা দিয়েছেন ইরানের সেনাপ্রধান। 

এদিকে, লারিজানির মৃত্যুর ‘প্রতিশোধ’ হিসেবে ইতোমধ্যেই মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা বলছে, ইরানের হামলায় মধ্য ইসরায়েলে দু’জন নিহত হয়েছেন। এছাড়া কাতার, সৌদি আরব, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে হামলার সাইরেন বাজতে শোনা গেছে।

কাতারের প্রতিরক্ষা বাহিনী বলছে, আমাতের সশস্ত্র বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইন্টারসেপ্ট করেছে। আর কুয়েতের ন্যাশনাল গার্ড সাতটি মানবহীন ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে।

অন্যদিকে, লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রাজধানী বৈরুতে তীব্র শব্দ শোনা গেছে। 

Continue Reading

Trending