Connect with us

top1

হাসিনাকে নিয়ে বাংলাদেশবিরোধী নতুন ষড়যন্ত্র দিল্লির

Published

on

পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ভারতের বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতায় নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। আওয়ামী লীগের এই প্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন বিচার শেষে রায়ের জন্য ক্ষণ গণনা শুরু হয়েছে, ঠিক সেই সময়ে হঠাৎ করে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারের মাধ্যমে দিল্লি নতুন খেলায় নেমেছে।

গতকাল বুধবার রয়টার্স, এএফপি, দ্য ইন্ডিপেন্ডেন্টসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রথমবারের মতো দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন, জুলাই গণহত্যার জন্য তার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে সেই ভোট বয়কট করবে দলটির লাখ লাখ নেতাকর্মী। তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যে সরকারই গঠন হোক তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না, বরং ভারতেই অবস্থান করবেন।

তিনি বলেছেন, পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনি বৈধতা থাকতে হবে। আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক, এমন পরিস্থিতি থাকলে, ভোটে অংশ নেবে না। একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না।

শেখ হাসিনা বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের জন্য ভূমিকা পালনে ফিরে আসবে, সেটা সরকারে হোক আর বিরোধী দলে হোক এবং তার পরিবারের এজন্য নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই।

তবে এর আগে গত বছর এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় বলেছিলেন, দল চাইলে তিনি নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।

আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নতুন চাল ও ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আগামী নির্বাচন বানচালের পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে দিল্লি। দেশটির এ ষড়যন্ত্রের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ নানা গোষ্ঠী যুক্ত থাকতে পারে।

বিশ্লেষকরা আরো বলেন, মামলার রায়ে হাসিনার সাজা হলে ভারত এক ধরনের চাপে পড়বে। বিষয়টি বিবেচনায় নিয়ে রায়ের আগেই হাসিনার এই বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করার উদ্যোগ নিল দিল্লি।

গত বছর জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে একের পর এক অপচেষ্টা চালিয়েছে দিল্লি। কখনো সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ, কখনো সীমান্তে হত্যার মাধ্যমে উত্তেজনা তৈরি, আবার কখনো হাসিনার উসকানিমূলক বক্তব্যের অডিও রেকর্ড ফাঁস করার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে দেশটি।

দিল্লিতে হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয়ও স্থাপন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে ভারতের ‘ডিপ স্টেট’ তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা এবং সরাসরি তত্ত্বাবধায়নে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়। কার্যালয়কে হাসিনার সচিবালয় হিসেবে উল্লেখ করছে ভারতীয় নীতিনির্ধারকরা। কঠোর নিরাপত্তার চাদরে মোড়া দিল্লির যে সুরক্ষিত ভবনে হাসিনা অবস্থান করছেন সেই ভবনেই তার জন্য সচিবালয় স্থাপন করা হয়েছে। আধুনিক যোগাযোগের সুবিধাসহ সব ব্যবস্থা আছে এ সচিবালয়ে।

হাসিনার পাশাপাশি শীর্ষস্থানীয়সহ আওয়ামী লীগের শত শত নেতা, গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত শীর্ষ জেনারেল, পুলিশের পদস্থ কর্মকর্তা, বেসামরিক আমলাসহ নানা অপরাধে জড়িতদের আশ্রয় দিয়েছে ভারত। এসব অপরাধী কলকাতায় বসে ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধায়নে বাংলাদেশবিরোধী বিভিন্ন ধরনের তৎপরতায় লিপ্ত।

ভারতের নীতিনির্ধারকদের ধারণা ছিল, অব্যাহত চাপের মুখে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটি সমঝোতায় আসতে বাধ্য হবে এবং সহজেই হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের মাধ্যমে জুলাই বিপ্লবে হারিয়ে যাওয়া দিল্লির আধিপত্যবাদী প্রভাব আবার ফিরিয়ে আনা সম্ভব হবে। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। ড. ইউনূস দিল্লি নিয়ন্ত্রিত পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নিয়েছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ। নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমও। সর্বোপরি গণহত্যার দায়ে হাসিনার বিচার কাজ এখন শেষ পর্যায়ে আছে। আগামী মাসে রায়ও দেওয়া হতে পারে।

এই পরিস্থিতিতে দালাইলামা মডেলে হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখতে নানা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে দিল্লি। সবশেষ আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার এ পরিকল্পনারই অংশ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

হরমুজে ২ মার্কিন নৌযান ও ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি ইরানের

Published

on

By

ডিজিটাল ডেস্ক

হরমুজ প্রণালীতে দুটি মার্কিন নৌযান ও আটটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন বাহিনীর পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে।

বিবৃতিতে মার্কিন বাহিনীকে ‘আমেরিকান সন্ত্রাসী বাহিনী’ হিসেবে উল্লেখ করে আইআরজিসি। একই সঙ্গে মার্কিন সহায়তায় হরমুজ প্রণালীর ‘নিষিদ্ধ ও বিপজ্জনক অঞ্চল’ দিয়ে যাওয়ার চেষ্টা করা আরও ১০টি নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার দাবি করা হয়েছে।

আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালী এখনো তাদের ‘শক্তিশালী ও কর্তৃত্বপূর্ণ নজরদারি ও নিয়ন্ত্রণের’ আওতায় রয়েছে।

তবে হামলার এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা

Continue Reading

top1

বাঁধনের ওপর হামলা আসলে গণতন্ত্রের ওপরই হামলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Published

on

By

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একইসাথে ইতালির ভেনিস শহরে প্রখ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর বিগত সরকারের সমর্থকদের হামলা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদ পাওয়ার বিষয়ে কথা বলেন তিনি।

বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে বক্তব্যের শুরুতেই স্বৈরাচারী ও সন্ত্রাসী হাসিনা সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই যোদ্ধাদের অসামান্য আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। একইসাথে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আসা সরকারি ও বিরোধী দলের সদস্যদের অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ইতালিতে হামলা: ‘বাঁধনকে দমানো এত সহজ নয়’

তিনি বলেন, আজমেরী হক বাঁধনের ওপর যে কাপুরুষোচিত হামলা চালিয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত সন্ত্রাসীরা, তা আসলে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপরই হামলা। এ বিষয়ে সকালে পররাষ্ট্র সচিবের সাথে কথা বলা হয়েছে এবং সর্বোচ্চ উদ্বেগের কথা জানানো হয়েছে। ইতালীয় পুলিশ ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি অভিনেত্রী বাঁধনকে সব ধরনের কনস্যুলার সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের সাথে ফোনে কথা বলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

বাঁধনের ওপর হামলার ঘটনায় কোনও ছাড় নয়, আ.লীগ একটি মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা

তিনি আরও বলেন, জনগণের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত এই সরকার ন্যায়বিচারের নীতিতে বিশ্বাসী। এ ধরনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা হবে।

একইদিনে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও গর্বের মুহূর্তের কথা তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদ লাভ করতে যাচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর কোনো দেশের গোলামি বা দাসত্ব করবে না। বাংলাদেশ তার নিজস্ব স্বকীয়তা ও গতিতে চলবে। সংসদ ও জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী মধ্যবর্তী প্রভাব বিস্তারকারী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।

Continue Reading

top1

গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

Published

on

By

বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্যভাবে সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, অভিন্ন নদ-নদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। তাই গঙ্গা, তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে কার্যকর পদক্ষেপ নিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি।

জবাবে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, এ বিষয়ে তার সরকার ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, নিকটতম প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ। সার্বভৌম সমতা, জাতীয় স্বার্থ, মর্যাদা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে দুই দেশের মধ্যে সম্মানজনক ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলতে বাংলাদেশ আগ্রহী।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান ভারতের হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী।

রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি, যোগাযোগ, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, দুই দেশের সামর্থ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারত আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে। এ সময় হাইকমিশনারও দুই দেশ ভবিষ্যতে একসঙ্গে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

Continue Reading

Trending