Connect with us

top1

একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

Published

on

ডেস্ক নিউজ

আর্থিকভাবে বিপর্যস্ত একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালেই দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর আগেই বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

লেনদেন স্থগিত হওয়া পাঁচ ব্যাংক হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে এসব ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

এর আগে বুধবার (৫ নভেম্বর) এক ব্রিফিংয়ে এ পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে রাষ্ট্রয়াত্ত করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, একীভূতকরণের পরও ব্যাংকগুলোতে পর্যাপ্ত তারল্য রয়েছে। ব্যাংকের গ্রাহকরা চলতি নভেম্বর মাসের শেষ নাগাদ ধাপে ধাপে আমানত উত্তোলন করতে পারবেন। তিনি জরুরি প্রয়োজন না হলে অযথা টাকা উত্তোলনের পরামর্শ দিয়েছেন।

গত কয়েক মাসে আর্থিক অনিয়ম ও পুঁজির ঘাটতির কারণে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সংযুক্ত ব্যাংকটি সরকারি মালিকানায় পরিচালিত হবে এবং গ্রাহকরা বাজারভিত্তিক মুনাফা পাবেন। এছাড়া এলসি ও রেমিট্যান্সের কাজ আগের মতো চলবে।

গভর্নর নিশ্চিত করেছেন, ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী ছাঁটাই হবে না এবং সবাই আগের নিয়মে বেতন-ভাতা পাবেন। তিনি বলেন, “নতুন ব্যাংকটি হবে দেশের সবচেয়ে শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি। সরকারের পরিবর্তন হলেও এর স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে না।”

ড. আহসান আরও জানান, ব্যাংকের আর্থিক অবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ অডিট চলছে। প্রয়োজনে ভবিষ্যতে পুনর্গঠন বা আরও একীভূতকরণের মতো পদক্ষেপ নেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যারা ব্যাংক খাতের ক্ষতি করেছেন, তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এর মধ্যে চারটির মালিকানায় ছিল এস আলম। অপরটির মালিকানায় ছিলেন ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম মজুমদার। তখন ব্যাংকগুলোর হাজার হাজার টাকা নামে-বেনামে সরিয়ে নেয়ায় আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী 

Published

on

By

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার আদর্শ ছিলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সেই আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। 

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিতে হবে।

বিস্তারিত আসছে…

Continue Reading

top1

নতুন সরকারের ১০০ দিনে ফ্যামিলি কার্ড পেল ৫৩ হাজার পরিবার

Published

on

By

দেশের বেকার, গরিব ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের আর্থিক কষ্ট কমাতে বিএনপি সরকার ‘ফ্যামিলি কার্ড’ নামে একটি সামাজিক সহায়তা কর্মসূচি চালু করে। সরকার গঠনের শততম দিন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। কৃষক কার্ড বণ্টন করা হয়েছে ২০ হাজার ৭৪৮টি পরিবারে। এই সময়ে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

চলতি বছরের ২৮ মে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারের প্রথম ১০০ দিনের কাজের তথ্য প্রকাশ করা হয়েছে।

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, বিএনপি সরকার গঠনের শততম দিনের মধ্যে ফ্যামিলি কার্ড পেয়েছে ৫৩ হাজার ৯৬টি পরিবার। বাছাই-বাছাই শেষে প্রথম ধাপে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত কৃষক কার্ড পেয়েছে ২০ হাজার ৭৪৮টি পরিবার। ১০০ দিনে দুই কোটিরও বেশি শিশুকে, অর্থাৎ শতভাগ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। এরই মধ্যে ৬৬৬টি খালে খনন কার্যক্রম শুরু হয়েছে।

এ ছাড়া প্রায় ছয় হাজার ধর্মীয় উপাসনালয়ের প্রধানরা মাসিক ভাতা পাচ্ছেন। ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে পদ্মা ব্যারাজের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, সরাসরি উপকৃত হবে দেশের ৩৭ শতাংশ মানুষ। যুদ্ধাবস্থায় ভর্তুকির মাধ্যমে তেলের বাজার নিয়ন্ত্রণ করা হয়েছে। ২০ মে পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে নেমে এসেছে।

নতুন সরকারের ১০০ দিনের অগ্রযাত্রা

গত ২৪ মে পর্যন্ত ১০টি কেবিনেট সভায় ৬০টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার ৩৭টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে ও ২৩টি বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে। ১২-১৪ বছর বয়সি ক্রীড়াশিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চলমান রয়েছে। ৫৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।

ফ্যামিলি কার্ডের সুবিধা

সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, নির্বাচিত নারীরা মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। এ সময় তিনি অন্য কোনো ভাতা বা সুবিধা পাবেন না। তবে পরিবারের অন্য কেউ কোনো সুবিধা পেয়ে থাকলে তা বহাল থাকবে।

তিনি বলেন, কমিটির সদস্যরা সরেজমিন বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, পরিবারে ব্যবহৃত আসবাব ও গৃহস্থালি সামগ্রী (টিভি, ফ্রিজ, কম্পিউটার, মোবাইল ইত্যাদি), রেমিট্যান্স প্রবাহ ইত্যাদি তথ্য যাচাই-বাছাই করে তালিকা চূড়ান্ত করেছে।

তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হওয়ায় এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেক নারীপ্রধান ফ্যামিলি কার্ড পাবেন। চিপ সম্বলিত এ কার্ডে কিউআর কোড (বার কোডের তথ্যসহ) ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে কার্ডটি নিরাপদ, দীর্ঘস্থায়ী ও সহজে ব্যবহারযোগ্য হবে।

Continue Reading

top1

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

Published

on

By

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬১৬ জন।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Continue Reading

Trending