Connect with us

ক্যাম্পাস

ইবিতে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ

Published

on

ইবি প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী (৩ ও ৫ আগস্ট) নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ স্মরণে ফলক উন্মোচন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি, ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা, প্রীতি ভলিবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ নানা আয়োজন।

শুক্রবার (৩১ জুলাই) ‘জুলাই-আগস্ট ২০২৪, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়া এবং সদস্য সচিব ড. মো. আসাদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ৩ আগস্ট সকাল ৯টা ১৫ মিনিটে শহীদ আনাস হলে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ শাহরিয়ার খান আনাসের মাকে লেখা চিঠির ফলক উন্মোচন করা হবে। এরপর সকাল সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে ‘জুলাই-৩৬’ গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ইবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় প্লে থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বুলেটের সামনে আমাদের আবু সাঈদ’, পঞ্চম থেকে সপ্তম শ্রেণির জন্য ‘পানি লাগবে, পানি…’ এবং অষ্টম থেকে দশম শ্রেণির জন্য ‘জুলাই বিপ্লবে পুলিশের নৃশংসতা’।

চিঠির ফলক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন সমিতি ও সংগঠনের সদস্যরা উপস্থিত থাকবেন। এদিনের কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে চিত্রাঙ্কন উপ-পরিচালক কমিটি ও শহীদ আনাস হল কর্তৃপক্ষকে।

৫ আগস্ট সকাল ৯টা ২০ মিনিটে প্রশাসন ভবনের সামনে এবং আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।

এরপর সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপাচার্য। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে শেষ হবে। এ র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভাগ, হল ও বিভিন্ন দপ্তরকে নির্ধারিত নকশা ও মাপের ব্যানার নিয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সকাল ১০টায় কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্ধারিত বক্তারা বক্তব্য রাখবেন।

এছাড়া সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে শিক্ষক বনাম কর্মকর্তা, সহায়ক কর্মচারী বনাম সাধারণ কর্মচারী, সহায়ক ও সাধারণ কর্মচারীদের বিজয়ী দল বনাম টেকনিক্যাল সমিতি এবং ছাত্র হলসমূহের অংশগ্রহণে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই সময়ে ছাত্রী হলগুলোর প্রীতি ভলিবল প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে। পাশাপাশি মহিলা শিক্ষক, কর্মকর্তা, সহায়ক কর্মচারী ও সাধারণ কর্মচারীদের অংশগ্রহণে বালিশ বদল প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

এছাড়া, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনেরও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

ববি পিরোজপুর ছাত্রকল্যাণ সমিতির সভাপতি তোহা সম্পাদক, সিফাত

Published

on

By

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আহসান আহম্মদ তোহা এবং সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছেন ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান হোসেন সিফাত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি- সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল তামিম, সায়মা, সানজিদা রহমান সারাহ, সাবরিনা আলম রিম্মি, শিমু আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, লিয়া মনি, মোঃ ইময়াসিন,নাইম মৃধা, সাংগঠনিক সম্পাদক ইফতেখার হোসেন খান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সাদিয়া মুস্তারি নিসা, মোঃ কাউছার রহমান, মোঃ সাকিব
অর্থ সম্পাদক — মোঃ রিমন শেখ
দপ্তর সম্পাদক — শাহরিয়ার মিম
সহ-দপ্তর সম্পাদক — রমজান গাজী
প্রচার ও প্রকাশনা সম্পাদক — কাজী জহিরুল হাসান নোবেল
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাহরিয়ার সাজিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো কারিম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারহানা কবির, ছাত্রী বিষয়ক সম্পাদক তাহসিন সারা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের মাহমুদ,
সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাফিয়া সাবা, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন সিকদার,
ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ওহেদুজ্জামান রিফাত, নির্বাহী সদস্য ফাতিন, সারিয়া আক্তার, শাহরিয়ার শান্ত, জীবন কৃষ্ণ হালদার, নুসরাত জাহান ও ধীমান ঢালী।

Continue Reading

ক্যাম্পাস

ববিতে ‘তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত 

Published

on

By

ববি প্রতিনিধি

তরুণ সমাজের উদ্ভাবনী চিন্তা, গবেষণা, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সংযোগ এবং সম্ভাবনাময় বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উদ্যোগে ‘তারুণ্যে এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন তরুণ প্রজন্ম ও মানবসম্পদ উন্নয়নে সরকার এবং ইউজিসির বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে দেশের হাতেগোনা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কার্যক্রম চালু থাকলেও শিগগিরই সরকারি সহযোগিতায় আরও ৩০টি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া অবকাঠামোগত উন্নয়নের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ৫০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আইসিটি, ভাষা ও নৈতিকতা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদার করা, বিশ্ববিদ্যালয়গুলোর বৈষম্য হ্রাস, শিক্ষকদের গুণগত প্রশিক্ষণ এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার চালুর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দক্ষতা অর্জন ও উদ্যোক্তা মানসিকতা তৈরিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে উল্লেখ করে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ এবং তরুণরাই হবে আগামী দিনের গেমচেঞ্জার।”

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভায়ক ও সহকারী প্রক্টর ড. গাজী মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সেমিনারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Continue Reading

top3

ইবিতে তরুণ কলামের ‘বার্ষিক লেখক সম্মাননা অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত

Published

on

By

ইবি প্রতিনিধি

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘বার্ষিক লেখক সম্মাননা অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নূর সানজিদা স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি রোখসানা খাতুন ইতি, শহীদ জিয়াউর রহমান হল ডিবেটং সোসাইটির সভাপতি শুয়াইব হোসেন, তারুণ্য সংগঠনের সভাপতি ইমন হোসেন, আবৃত্তি আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সাগর, ক্যাপ সংগঠনের সভাপতি জান্নাতুল মাওয়া। এছাড়াও তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় লেখকদের নানাবিধ সাফল্যের স্বীকৃতি স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয় এবং সকল বিদায়ী লেখকদের বিদায়ী ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

ইবি শাখা সাধারণ সম্পাদক রবিউস সানি জোহা বলেন, “আজকের এই আয়োজন তরুণ লেখকদের উৎসাহিত করার পাশাপাশি তাদের মেধা, মনন ও লেখনীকে আরও বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সংগঠন সবসময় জ্ঞানভিত্তিক, মানবিক ও দায়িত্বশীল লেখক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেইসাথে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা- লেখালেখি, সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক কাজে সামনে দুর্বার গতিতে এগিয়ে যাবে এই আশা রাখি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখার সভাপতি মো. রুহুল আমিন বলেন, আমাদের তরুণ লেখকেরা জাতীয় ও আন্তর্জাতিক নানা জটিল ইস্যু, সমাধান এবং সমাজের নানা অনিয়ম, অসংগতি ও দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত পত্রিকায় কলাম লিখে সচেতনতা সৃষ্টি করছেন। তরুণদের এই লেখনী-স্পৃহাকে আরও শাণিত ও উজ্জীবিত করতেই আমাদের এই ‘বার্ষিক লেখক সম্মাননা অনুষ্ঠান ২০২৬’-এর আয়োজন। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং বস্তুনিষ্ঠ ও সমাজ-সংস্কারমূলক লেখালিখিতে আরও বেশি অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা পরপর ৬ বার বর্ষসেরা শাখা হওয়ার গৌরব অর্জন করেছে।

Continue Reading

Trending