Connect with us

top1

Published

on

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, অনিশ্চয়তার সুযোগ নেই: মির্জা ফখরুল

অলটাইম নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে স্পষ্ট জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা জনাব তারেক রহমান যে দিকনির্দেশনা দিয়েছেন, আমরা তার ভিত্তিতেই প্রস্তুতি নেবো।”

জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সফর প্রসঙ্গে তিনি বলেন, “এ সফর অত্যন্ত সফল হয়েছে। জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য প্রধান উপদেষ্টা কয়েকটি দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন—এটি নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ।”

তিনি আরও জানান, জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি প্রবাসীদের আয়োজিত বিভিন্ন সভায় অংশ নেওয়া হয়েছে, যা বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক ঐক্যের পক্ষে সহায়ক ভূমিকা রাখবে।

নিউ ইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল তা গুরুত্বহীন বলে মন্তব্য করেন। তিনি বলেন, “এটা কোনো বড় বিষয় নয়। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। এ ধরনের আচরণ আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিরই অংশ।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Published

on

By

ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বেলা সোয়া ১১ টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি কয়েকজন ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষদের সম্মানি তুলে দেন।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি একই সঙ্গে ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সম্মানি প্রদান করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা থেকে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার করে পাবেন টাকা। আর প্রতিটি মন্দিরের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা থেকে পুরোহিত ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা করে পাবেন।

Continue Reading

top1

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

Published

on

By

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ‘চুপ্পু’কে দ্রুত অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে তাকে গ্রেপ্তারেরও দাবি জানান তিনি।

শুক্রবার (১৩ মার্চ) ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ ও সমালোচনা থাকলেও সংসদের প্রতি সম্মান দেখিয়ে তারা সেখানে অংশ নিয়েছিলেন। তবে সংসদে তাদের উপস্থিতির পরও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা জুলাইয়ের আন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, স্পিকারকে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে নিজেদের মতামত দেওয়ার সুযোগ দিতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু সে সুযোগ না দিয়ে রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এর প্রতিবাদে তারা সংসদ থেকে ওয়াকআউট করেন।

তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি গণহত্যার সময় তিনি নির্বিকার ভূমিকা পালন করেছেন বলেও দাবি করেন নাহিদ ইসলাম। এসব কারণে তাকে অভিশংসনের মাধ্যমে অপসারণ ও গ্রেফতারের দাবি জানান তিনি।

ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্র শক্তির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জুলাই আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট শক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ অতীতে গুপ্ত হামলা, অগ্নিসন্ত্রাস ও দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করেছে। তবে ৫ আগস্ট দেশের জনগণ তাদের পরাজিত ও প্রতিহত করেছে।

ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, যারা জনগণের সেবা করতে চান, তারা যেন ময়মনসিংহকে দেশের অন্যতম সুন্দর বিভাগীয় শহরে পরিণত করতে পারেন—সেজন্য দোয়া করা উচিত।

এ সময় অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থতার জন্যও দোয়া কামনা করেন তিনি

Continue Reading

top1

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

Published

on

By

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে মেহেদী হাসান মিরাজের দল।

প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর আজকের ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা। ব্যাটিং অর্ডারে ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের পর থাকছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। লিটন দাসকে দেখা যাবে পাঁচ নম্বর পজিশনে, আর ছয়ে থাকছেন আফিফ হোসেন ধ্রুব। অধিনায়ক মিরাজ নিজে খেলছেন সাত নম্বরে।

বোলিং ইউনিটে ধার বাড়াতে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার সঙ্গে থাকছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

অন্যদিকে, সিরিজে সমতায় ফিরতে মরিয়া পাকিস্তান দলে এসেছে একটি পরিবর্তন। লেগ স্পিনার আবরার আহমেদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন পেসার হারিস রউফ।

উল্লেখ্য, গত ১১ মার্চ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। আজ দুপুর সোয়া ২টায় শুরু হওয়া এই ম্যাচটি জিতলেই ঘরের মাঠে আরও একটি সিরিজ জয়ের রেকর্ড গড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শ্যামল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম।

Continue Reading

Trending