Connect with us

top1

ফ্যাসিস্টমুক্ত শিক্ষক নিয়োগ চায় ইবির সকল ছাত্রসংগঠন

Published

on

ইবি প্রতিনিধি 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা এবং ফ্যাসিস্টমুক্ত রাখার দাবি জানিয়েছে ইবির ক্রিয়াশীল সকল রাজনৈতিক ছাত্রসংগঠন। 

শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষার কেন্দ্রে উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরবর্তীতে নিয়োগ পরীক্ষা ছাত্রলীগ মুক্তকরণের দাবীতে কেন্দ্রের সামনে বিক্ষোভ করেন ছাত্রদল কর্মীগণ।

কেন্দ্র থেকে বের হয়ে প্রতিক্রিয়া জানান বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক ছাত্রসংগঠন। ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নুর আলম বলেন, আওয়ামী-ফ্যাসিস্ট বিগত সময়ে নিয়োগ বোর্ডে ভিন্ন মত খুব কঠোরভাবে দমন করে পরীক্ষায় বসার পর্যন্ত সুযোগ প্রদান করেনি। আমরা মনে করি, যেহেতু ছাত্রলীগ এখন একটি নিষিদ্ধ সংগঠন অতএব তাদের কেউই যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে। যদি কোন ছাত্রলীগকে নিয়োগ দেয়া হয় তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।

এসময় ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, আমার অবস্থান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগেই জানিয়েছি। শুধু এই বোর্ড নয়, গণহত্যায় জড়িতদের পুরো ক্যাম্পাস জীবন সংকুচিত করে দেয়া হোক। তারা যে একটা গণহত্যার অংশীদার এটা তাদের বুঝতে দেয়া হোক। তাই শুধু এই বোর্ড না গণহত্যার দায়ে অভিযুক্তদের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাদের সকলের শাস্তি নিশ্চিত করতে হবে।

ইবি ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, দুইটি জায়গায় শক্তিশালী ভূমিকা রাখার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগেও বলেছি এবং এখনো দাবি করছি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা ও স্বচ্ছতাকে প্রাধান্য দিতে হবে। নিয়োগ হতে হবে সম্পূর্ণ ফ্যাসিস্টমুক্ত। আর এই দুটি বিষয়কে যদি প্রশাসন গুরুত্ব না দেয়, তাহলে অবশ্যই সেখানে আমাদের প্রতিক্রিয়া থাকবে। শুধু আমরা নই বরং বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠনের প্রতিক্রিয়া থাকবে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার আহবায়ক সাহেদ আহম্মেদ বলেছেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড পরীক্ষা ছিলো, যেখানে রাকিবুল নামের ছাত্রলীগের একজন চিহ্নিত কর্মী উপস্থিত ছিলেন। তিনি ছাত্রলীগের অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন। আমরা গতকাল রাতে ফোকলোর স্টাডিজ বিভাগে তার উত্তীর্ণ হওয়ার ফলাফল দেখেছি। আমার মনে হয় শিগগির  ছাত্রলীগ পুনর্বাসন করা হচ্ছে এবং তা ছাত্রলীগ সিন্ডিকেটের মাধ্যমেই তা নিশ্চিত করা হবে। 

তিনি আরও বলেন, আজকে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এর শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও ছাত্রলীগ রয়েছে তা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগে জানিয়েছি। কিন্তু তারপরও প্রশাসন পরীক্ষা নিচ্ছে। প্রশাসন ছাত্রলীগ পুনর্বাসন করছে এবং ফ্যাসিজম কায়েম করছে। যারা শোকজ হয়েছে তাদের কোন তদারকি ছাড়াই কার্ড দেয়া হয়েছে, বিভাগের চেয়ারম্যানও এর সাথে জড়িত। এই বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি করা দুজন ভাই ওয়ালী উল্লাহ- মুকাদ্দাস গুম হয়েছে এবং ইবি শিক্ষার্থী সাজিদকে হত্যা করা হয়েছে। প্রশাসন এসব বিষয়ের সমাধান না করলেও, ছাত্রলীগ পুনর্বাসনের কাজ ঠিকই করছে।

নিয়োগ বোর্ড এবং পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে আশ্বস্থ করে ইবি উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এখানে ছাত্র হিসেবে মেধার ভিত্তিতে যারা উত্তীর্ণ  হয়েছে, তারা পরীক্ষা দিচ্ছে। রাজনৈতিক দল নয়, পরীক্ষার দেয়ার সুযোগ সবাই পাবে। আমি কালকে বলেছি। ইনশা-আল্লাহ এবারের শিক্ষক নিয়োগে অতীতের যত বদনাম ছিলো; মেধার ভিত্তিতে হয় নাই, যোগ্যতা নাই, আমি বিশ্বাস করি সেসব বদনাম গোছাবে। নিয়োগের বৈধতা- অবৈধতা তোমরাই বিবেচনা করতে পারবে। 

গতকাল তিনি সাংবাদিকদের বলেছেন, আমি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম নিয়োগ বোর্ড এবং প্রথমেই ফ্রেশ নিয়োগ হতে যাচ্ছে। রাজনৈতিক বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হবে না।

উল্লেখ্য, ইউজিসি থেকে ছয়টি পদে অর্থছাড়ের সিদ্ধান্তের পর গত ৩ আগস্ট নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ছয়টি বিভাগে একটি করে প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞাপিত বিভাগগুলো হলো— ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, ফোকলোর স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

Published

on

By

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা।

দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সরকার। দুবাইয়ের একটি সূত্র জানায়, গত ১২ জুন দুবাইতে এলে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ রোববার সকালে বিশ্বস্ত সূত্রে সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার বিষয়টি জানতে পারে সমকাল। এই খবর জানার পর পুলিশ সদর দপ্তরের দুইজন অতিরিক্ত আইজিপি, একজন ডিআইজি ও একজন এআইজির কাছে ফোন করে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়। তারা প্রত্যেকে বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার কথা নিশ্চিত করেন। তবে আনুষ্ঠানিক বক্তব্য দিতে এবং নাম প্রকাশে রাজি হননি কেউ। 

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, গত ১২ জুন দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে একটা চিঠি এসেছে। ওই চিঠিতে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার কথা জানানো হয়।

অন্য এক পুলিশ কর্মকর্তা জানান, দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর পরিপ্রেক্ষিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, বেনজীর আহমেদকে গ্রেপ্তার হওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

Continue Reading

top1

শিক্ষক বদলি চলে যাচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে: ববি হাজ্জাজ

Published

on

By

Teacher transfers are being left to local administration: Bobby Hajjaj

দুর্নীতি রোধে প্রাথমিকের শিক্ষক বদলি স্থানীয় প্রশাসনের হাতে দেয়ার পরিকল্পনা সরকারের বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (১৪ জুন) বনানীতে ইউনিসেফ আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কোয়ালিটি এডুকেশনের বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, কোয়ালিটি এডুকেশনই আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা সরকারি প্রাথমিক শিক্ষার মান বাড়াতে চাই, যাতে সবাই এখানে আসার জন্য প্রতিযোগিতা করে।

তিনি বলেন, আগামী ৫ বছরের মধ্যে স্কুলগুলোকে সিঙ্গেল শিফটে পরিণত করতে চাই।

শিক্ষক বদলির প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, প্রাথমিকের শিক্ষক বদলি স্থানীয় প্রশাসনের হাতে দেয়ার পরিকল্পনা সরকারের। এভাবে দুর্নীতি বন্ধ করতে চাই।

তিনি আরও বলেন, কোনো প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক যেন স্কুলে যেতে না পারেন, সেটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। নতুন করে শিক্ষক নীতিমালা করা হবে।

প্রাথমিকের নীতিমালার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকে আসছে কঠোর নীতিমালা। ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা সব প্রতিষ্ঠানকে নীতিমালার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, কারিকুলাম, শিক্ষক, অবকাঠামো ও পরিবেশ এবং ব্যবস্থাপনা—এই চারটিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হচ্ছে। ২০২৮ সালের কারিকুলামে খেলাধুলা ও সংস্কৃতি পুরোপুরিভাবে প্রাথমিকে অন্তর্ভুক্ত করা হবে।

Continue Reading

top1

খুলনায় মসজিদে নামাজের সময় এলোপাতাড়ি গুলিতে দুই মুসল্লি বিদ্ধ

Published

on

By

খুলনায় নামাজের সময় মসজিদে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। রোববার (১৪ জুন) ফজরের নামাজের সময় দৌলতপুর ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি জামে মসজিদের ভেতর ঘটনাটি ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মুসল্লিরা নামাজে দাঁড়ালে কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে এলোপাতাড় গুলি ছোড়ে। এতে লোকমান এবং আলম নামে দুই মুসল্লি গুলিবিদ্ধ হন।

তাদেরকে মুসল্লিরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য লোকমানকে ঢাকায় পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার পরিদর্শক তদন্ত জাহিদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

দুই দিন আগে খুলনা নগরীর মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় দোকানে বসে থাকা রফিক গাজী নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত শুক্রবার দুপুরে হেলমেট পরিহিত অবস্থায় এক যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

Continue Reading

Trending