Connect with us

top1

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন শুক্রবার সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গণভোট এবং নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন ডিজিটাল ছিল, বাকিটা ম্যানুয়েল। প্রত্যেকটি পোস্টাল ভোট সংসদীয় আসন অনুসারে গণনা করা হবে। ভোটের দিন বিকেল ৪টার মধ্যে যে ভোটগুলো পোস্টে পৌঁছাবে শুধুমাত্র সেগুলোই গণনা করা হবে।

গণঅভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ভোটকেন্দ্র ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সিসি ক্যামেরার আওতায় থাকবে ভোটকেন্দ্রগুলো।

সানাউল্লাহ আরও বলেন, দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন। এটা নিয়ে কোনো সাংবিধানিক বাঁধা নেই। তবে, দ্বৈত নাগরিকত্ব রেখে প্রার্থী হতে পারবেন না। প্রার্থীকে অন্য দেশের নাগরিকত্ব ছাড়তে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

বিপুল টাকাসহ বিমানবন্দরে জেলা জামায়াতের আমির আটক

Published

on

By

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ টাকা মেশিনে গণনা চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। বিপুল টাকাসহ ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটকের সময় বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থসহ বেশকিছু নথিপত্রও পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।

জানা গেছে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর যান এ জামায়াত নেতা। তার সঙ্গে থাকা ব্যাগে ৫০ লাখের বেশি টাকা ছিল।

আটক করার সময় একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি। এ ছাড়া ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক তিনি। লাগেজে কত টাকা আছে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো তার গার্মেন্টস ব্যবসার টাকা।

Continue Reading

top1

কেউ কেউ অপতথ্য ছড়াচ্ছে : জামায়াত আমির

Published

on

By

কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

জামায়াত আমির বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবইকে আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে।

এদিকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, আটকের সময় বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থসহ বেশকিছু নথিপত্রও পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।

এদিন সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর যান এ জামায়াত নেতা। আটক করার সময় একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি। এ ছাড়া ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক। লাগেজে কত টাকা আছে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো তার গার্মেন্টস ব্যবসার টাকা।

Continue Reading

top1

১৯ দিনে ৬৪ জনসভা: তারেক রহমানের ‘ফ্যামিলি ম্যান’ ও ইন্টারঅ্যাক্টিভ প্রচারকৌশল

Published

on

By

চিরাচরিত রাজনৈতিক জনসভার চিত্রটা আমরা জানি—নেতা মঞ্চে দাঁড়িয়ে তর্জনী উঁচিয়ে ভাষণ দেবেন, আর নিচে সমর্থকেরা হাততালি দেবেন। তবে ২০২৬-এর নির্বাচনী প্রচারণায় এই প্রথা ভেঙে নতুনত্বের ছোঁয়া এনেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৯ দিনে দেশজুড়ে ৬৪টি জনসভা করে তিনি কেবল ভাষণই দেননি, বরং মানুষের সঙ্গে সরাসরি কথোপকথনে লিপ্ত হয়েছেন।

. ‘একতরফা বক্তৃতা’ নয়, এবার ‘সরাসরি সংলাপ’

তারেক রহমানের এবারের প্রচারণার সবচেয়ে বড় চমক ছিল ইন্টারঅ্যাক্টিভ ক্যাম্পেইন। তিনি মঞ্চ থেকে দর্শকসারির সাধারণ মানুষকে ডেকে এনে তাদের অভাব-অভিযোগ ও মতামতের কথা শুনেছেন।

সিলেটের সেই চমক: ২২ জানুয়ারি সিলেটে প্রচারণার শুরুতে তিনি এক হজ পালনকারী ব্যক্তিকে মঞ্চে ডেকে ধর্ম নিয়ে একটি প্রশ্ন করেন। এটি মূলত ভোটের রাজনীতিতে ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে এক কৌশলগত জবাব ছিল বলে মনে করেন বিশ্লেষকেরা।

টাউন হল স্টাইল: যুক্তরাষ্ট্রের বারাক ওবামা বা ফ্রান্সের এমানুয়েল মাখোঁর মতো ‘টাউন হল মিটিং’ ঘরানায় তিনি শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও তরুণদের সঙ্গে সরাসরি কথা বলেছেন।

 রাজনীতির নতুন সমীকরণ: ‘ফ্যামিলি ম্যান’ ইমেজ

তারেক রহমান নিজেকে কেবল একজন কঠোর রাজনৈতিক নেতা হিসেবেই নয়, বরং একজন দায়িত্বশীল পারিবারিক মানুষ বা ‘ফ্যামিলি ম্যান’ হিসেবে উপস্থাপন করেছেন।

স্ত্রী ও কন্যার অংশগ্রহণ: তাঁর প্রচারসঙ্গী হিসেবে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। মেয়ে জাইমা রহমানকেও দেখা গেছে তরুণদের সঙ্গে ‘রিল-মেকিং’ প্রতিযোগিতার আড্ডায় কিংবা বস্তি পরিদর্শন ও রিকশা ভ্রমণে।

উদ্দেশ্য: বিশেষ করে তরুণ ভোটার ও নারীদের কাছে একটি ইতিবাচক ও আধুনিক পারিবারিক মূল্যবোধের বার্তা পৌঁছে দেওয়া।

কৌশলগত দিক: এক নজরে প্রচারণা

প্রচারণার অনুষঙ্গ

বিস্তারিত তথ্য

মোট জনসভা

১৯ দিনে ৬৪টি (বাস ও হেলিকপ্টার যোগে)

মূল বার্তা

শান্তি, সহনশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করা

ডিজিটাল ফোকাস

তরুণ ভোটারদের টানতে সোশ্যাল মিডিয়া ও রিল-মেকিং এনগেজমেন্ট

আবেগীয় দিক

অতীতের ভুলত্রুটির জন্য জাতির কাছে মার্জনা প্রার্থনা

 ভুল থেকে শিক্ষা ও আগামীর প্রতিশ্রুতি

প্রচারণার শেষ দিকে বিটিভিতে দেওয়া ভাষণে তারেক রহমান অতীতের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। এটি রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিরল ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে প্রচারণার পথে কিছু ছোটখাটো বিচ্যুতিও ছিল। যেমন—কুমিল্লায় ইতিমধ্যে ইপিজেড থাকা সত্ত্বেও সেখানে নতুন করে ইপিজেড করার প্রতিশ্রুতি দেওয়া। একে অনেকে ‘তথ্যগত ভুল’ হিসেবে সমালোচনা করেছেন।

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম শামীম রেজার মতে, তারেক রহমান ডিজিটাল প্ল্যাটফর্ম এবং তৃণমূলের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ—এই দুইয়ের মধ্যে চমৎকার সমন্বয় করার চেষ্টা করেছেন।

১২ ফেব্রুয়ারির গণরায় বলে দেবে, এই নতুন ধাঁচের ‘অডিয়েন্স এনগেজমেন্ট’ ও ‘ফ্যামিলি ম্যান’ কৌশল ভোটারদের মনে ঠিক কতটা জায়গা করে নিতে পেরেছে।

Continue Reading

Trending