মূল অংশে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সাহিত্য ও গল্প

রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার ৩৩টি পতিতালয় ছিল: আবদুল হাই সিকদার

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ · আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৫:১৭ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার ৩৩টি পতিতালয় ছিল: আবদুল হাই সিকদার
ছবি: সংগৃহীত

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুরের ৩৩টি পতিতালয় ছিল বলে মন্তব্য করেছেন যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার।

তিনি বলেছেন, ‘এটা তো সত্য ঘটনা। ‘কলকাতার পতিতালয়ের ইতিহাস’ নামে বই পাওয়া যায়। পড়ে দেখেন। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার জবাই করে ফেলে দেন।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাদিকুল ইসলাম নামে এক আইডিতে প্রকাশিত এক ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়।

আব্দুল হাই সিকদার বলেন, “কলকাতায় আমি গেলাম কলকাতা প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে। আমার সম্পর্কে খুব দ্বীনহীনভাবে উপস্থাপন করা হয়েছে আরকি। এখন বক্তব্য রাখবেন ঢাকা থেকে আগত শ্রী আব্দুল হাই শিকদার। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ‘শ্রী’ শব্দ তো খারাপ অর্থে নয়, ভালো শব্দ।”

আরও পড়ুন

কলকাতার দাদাবাবুদের বঙ্গভঙ্গ রদ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ নামলেন আমার সোনার বাংলা গান নিয়ে: জাবের

কলকাতার দাদাবাবুদের বঙ্গভঙ্গ রদ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ নামলেন আমার সোনার বাংলা গান নিয়ে: জাবের

তিনি বলেন, “এমন এক দেশ থেকে, এমন এক শহর থেকে এসেছি, যে শহর দেখে এসে কলকাতায় ফিরে বঙ্কিমচন্দ্র তাঁর পত্রিকা ‘বঙ্গদর্শন’-এ লিখলেন, ঢাকায় গিয়ে অনেকেই আমাকে পুচ করেন, ঢাকায় গিয়ে কী দেখিলাম? ইহা জানিতে চাহেন? ইহাদের উদ্দেশ্যে বলি, ঢাকায় গিয়ে তিনটি দ্রব্য দেখিয়াছি—কাক, কুকুর এবং মুসলমান। ইহারা তিনটি কদর্থ, কুৎসিত এবং কলহপ্রিয়।”

তিনি আরও বলেন, “বঙ্কিমচন্দ্রের ডায়ালগ কোট-আনকোট বলতেছি। দায়িত্ব নিয়ে কথা বলতেছি। ভাই, এরকম একটা শহর থেকে আমি আসছি। কুকুর আমরা, এই তো ঢাকা! কিন্তু আমার এজন্য কোনো দুঃখ নাই। কেন দুঃখ নাই? কারণ, বঙ্কিমচন্দ্র যে শহর থেকে আমাকে এভাবে দেখছেন, সেই শহরটা সম্পর্কে বিনয় ঘোষ কী বলেছেন? বিনয় ঘোষ বলেছেন, কলকাতা হলো বণিক, নাবিক এবং লম্পটদের শহর।”

যুগান্তরের সম্পাদক বলেন, “এই শহর থেকে উনি যে আমাকে এভাবে দেখেছেন, হতেই পারে তার জেনেটিক্যাল প্রবলেম আছে। এটার জন্য আমার কোনো রাগ নাই বঙ্কিমচন্দ্রের ওপর। তার তো জেনেটিক্সের জিনের ওপর অধিপত্য নাই। কোন ইয়েতে জন্ম হয়েছে তার।”

রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুর প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রোডাকশন, আমাদের ঠাকুর—উইথ অল রেসপেক্ট, ঠাকুর পরিবার। আমি কী করে ভুলব যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুরের ৩৩টি পতিতালয় ছিল? এটা আমি কী করে ভুলব? এটা তো সত্য ঘটনা। ‘কলকাতার পতিতালয়ের ইতিহাস’ নামে বই পাওয়া যায়। পড়ে দেখেন। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার জবাই করে ফেলে দেন।”

আব্দুল হাই সিকদার বলেন, “রেনেসাঁর প্রোডাকশনরা পতিতালয় চালিয়ে, পতিতালয়ের টাকা দিয়ে বীর! আমার রক্ত অন্ততপক্ষে পতিতালয়ের টাকা নয়। আমি তাকিয়ে থাকতে পারি, আলক্ষেতে পাঁচ... ঘাম মাথায় তুলে যা খুশি খাটাখুটে, এটা কিছু করি তো, কেটে খাই তো। অন্ততপক্ষে মেয়েব্যবসা করে আমাকে চলতে হয়নি। সো, আই অ্যাম পুওর, বাট আই হ্যাভ সাম প্রাউড।”

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz