সেনা মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের তেমন কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কোনো শঙ্কা নেই।
ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে। এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
জাজিরার সংঘর্ষ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রোববার ফজরের নামাজের পর শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নাওডোবা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এক দল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টি করতে চেয়েছিল। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ বা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মন্ত্রী বলেন, ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





