মূল অংশে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ · ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সাহিত্য ও গল্প

মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে বড় নিয়োগ

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৪টা।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ২:০৭ অপরাহ্ণ · আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে বড় নিয়োগ
বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি) লোগো। ছবি: সংগৃহীত

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি)। প্রতিষ্ঠানটিতে ১৬ ও ২০তম গ্রেডের ৪ ক্যাটাগরির পদে ৩৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

গত ৩ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। ২৫ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: জুনিয়র অডিটর ৭০টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬২টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

আরও পড়ুন

৩. পদের নাম ও সংখ্যা: ড্রাইভার ৬টি, (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা বা ভারী যানবাহন চালনার লাইসেন্সসহ গাড়ি চালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব কর্মের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ২০৯টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১ ও ৩ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা। ৪ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদে ফি ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৪টা।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz