Connect with us

রাজনীতি

আগামী নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেয়া হবে না: ডা. শফিকুর রহমান

Published

on

আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রকার কারচুপি বা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেউ যদি অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করে, তবে তা কঠোর হস্তে দমন করা হবে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে হিযবুল্লাহ জামিয়াতুল মুছলিহীন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে ডা. শফিকুর রহমান ফ্যাসিবাদ ও ভোট কারচুপির বিরুদ্ধে তার দলের অনড় অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, অতীতের মতো ভোট ডাকাতি বা কেন্দ্র দখলের চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না।

তিনি বলেন, “আগামী নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেয়া হবে না। কেউ যদি প্রভাব বিস্তারের চিন্তা করেন, তাহলে তার হাত অবশ করে দেয়া হবে।”

তিনি আরও যোগ করেন, “আমাদের লড়াই সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে। আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে। বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করেন, তবে তার উপযুক্ত জবাব দেয়া হবে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনিও ইসলামী দলগুলোর ঐক্যের ওপর জোর দেন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন।

চরমোনাই পীর বলেন, “ইসলামী দলগুলো এক হতে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স পাততে পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে। চাঁদাবাজদের স্থান বাংলাদেশে হবে না।”

নেছারাবাদ দরবার শরিফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন হিযবুল্লাহ জামিয়াতুল মুছলিহীনের আমির মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী। সম্মেলনে বক্তারা বলেন, দেশ কোন পথে এগোবে, তা নির্ধারণ করবে জনগণ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলো। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপ বাংলাদেশ-এর সভাপতি এবং রফিকুল ইসলাম জামালসহ অনেকে।

হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে এই সম্মেলনে হিযবুল্লাহ জামিয়াতুল মুছলিহীনের পক্ষ থেকে ভোটারদের কাছে ৩টি আরজ এবং সরকারের কাছে ৭টি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করা হয়।

রাজনীতি

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষর নিহত ছাত্রদল কর্মী

Published

on

By

ডেস্ক নিউজ 

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে এ সংঘর্ষ হয়।

নিহত ছাত্রদল কর্মীর নাম গাজী তাহমিদ খান (২০)। তিনি উপজেলার উত্তর হিঙ্গুলী এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি সূত্রে জানা যায়, নিহত তাহমিদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জোরারগঞ্জ থানার সাবেক সাংগঠনিক সম্পাদক। পরে তিনি নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব নেন। সম্প্রতি তিনি বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। বিএনপির বিভিন্ন সভা ও অনুষ্ঠানে তিনি যেতেন।

গতকাল সন্ধ্যায় বারইয়ারহাট দক্ষিণ পৌর বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল হয়। এ মাহফিলে তাহমিদ অংশ নেন। মাহফিল শেষে কথা-কাটাকাটি থেকে পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম মিয়াজির অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক পক্ষের ছুরিকাঘাতে তাহমিদ খান গুরুতর আহত হন।

পরে তাহমিদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। একই সংঘর্ষের ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

জানতে চাইলে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম নিয়াজী প্রথম আলোকে বলেন, তাহমিদ আমাদের সব মিটিং মিছিলে থাকতেন। তবে এটি দলীয় কোনো ব্যাপার নয়, ব্যক্তিগত রেষারেষির জেরে তিনি খুন হয়েছেন। এটি খুবই দুঃখজনক ঘটনা।

Continue Reading

top3

জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসে প্রথম শিক্ষার্থী হত্যা

Published

on

By

ডেস্ক নিউজ 

রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে আইসিউতে ৪ দিন লড়ে না ফেরার দেশে চলে গেলেন উচ্চমাধ্যমিকের ছাত্র সাকিবুল হাসান রানা। 

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিন।

জানা যায়, শনিবার (৬ ডিসেম্বর) রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। 

আহত তিনজন হলেন সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫), হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬)। অভিযোগ রয়েছে, জান্নাত ছাত্রদলের প্রভাবশালী একটি গ্রুপের সহায়তায় তেজগাঁও কলেজ ছাত্রাবাসে অবস্থান করতেন।

হলের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, তরুণ–সেলিম গ্রুপের সক্রিয় সদস্য মোমেন পালোয়ান আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি তরুণ গ্রুপের প্রভাব ব্যবহার করে ক্যাম্পাস ও হলে আধিপত্য বিস্তার করছেন এবং তাকে মাদক সেবন ও বহিরাগতদের নিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

এদিকে, শনিবার রাতে সংঘর্ষের পর পুলিশ রাতেই ছাত্রাবাসে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভোর পর্যন্ত অবস্থান করে। বর্তমানে পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে আছে বলে জানা গেছে।

Continue Reading

top1

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ- রাশেদ খান

Published

on

By

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। গত বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল আসিফ মাহমুদ। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সঙ্গে রাজপথের সব লড়াই-সংগ্রামে ছিল সে। এমনকি সেসময় অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।

তিনি আরও বলেন, আসিফের সঙ্গে আমাদের আলাপ চলছে। এর আগেও সে গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। দলে তাকে সম্মানজনক পদ দেওয়া হবে। এ নিয়ে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে তাকে আমরা যেকোনো মূল্যে দলে ফেরাতে চাই।

এর আগে, গতকাল সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Continue Reading

Trending