Connect with us

আন্তর্জাতিক

ইমরান খান সুস্থ, আদিয়ালা কারাগার কর্তৃপক্ষের নিশ্চয়তা

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ আছেন—এ তথ্য নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। বুধবার দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে তাকে নাকি গোপনে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। এ ধরনের খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে তারা জানায়, ইমরান খানকে অন্য কোনো স্থানে নেওয়া হয়নি। তিনি প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন, তার শারীরিক অবস্থাও স্থিতিশীল। অসুস্থতা বা স্থানান্তর—উভয় দাবিকেই ভুল বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

২০২২ সালের অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর দুর্নীতি, সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা ও রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ২০২৩ সালে নাটকীয় পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার করা হয়। একবার মুক্তি পেলেও পুনরায় গ্রেপ্তার হয়ে সেই বছরের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তার কথায়, ইমরান খানের জন্য যেসব খাবার সরবরাহ করা হয়, সেগুলো পাঁচ তারকা হোটেলের মেন্যুকেও ছাড়িয়ে যায়। তিনি কারাগারে টেলিভিশন ব্যবহার করতে পারেন, নিজের পছন্দমতো চ্যানেল দেখতে পারেন এবং ব্যায়ামের সরঞ্জামও আছে তার কাছে। এমনকি তাকে ডাবল বেডের ব্যবস্থা পর্যন্ত দেওয়া হয়েছে বলে দাবি করেন আসিফ।

সূত্র: জিও টিভি

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

Published

on

By

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা এবং মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্নের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। চলতি সপ্তাহে তেলের দামের এই ঊর্ধ্বগতি জুলাইয়ের মাঝামাঝির পর সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি হিসেবে দেখা দিয়েছে।

আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহমূল্য ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বেড়ে ৯৫ দশমিক ৯৩ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৮৮ ডলারে লেনদেন হচ্ছে।

বাজার বিশ্লেষণ অনুযায়ী, গত এক সপ্তাহে ব্রেন্টের দাম ৭ শতাংশের বেশি এবং ডব্লিউটিআইয়ের দাম ৯ শতাংশের বেশি বেড়েছে। এর আগে ২০ জুলাইয়ের পর কোনো একক সপ্তাহে তেলের বাজারে এত বড় সাপ্তাহিক উত্থান দেখা যায়নি।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কয়েক দিন ঊর্ধ্বমুখী থাকতে পারে।

সূত্র: অয়েল প্রাইস ডটকম

Continue Reading

top1

গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা

Published

on

By

অনলাইন ডেস্ক

গাজা উপত্যকা থেকে সব ফিলিস্তিনিকে অন্য দেশে সরিয়ে দেওয়ার একটি পরিকল্পনা প্রকাশ করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। আসন্ন ইসরায়েলি নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।

বেন গাভিরের প্রস্তাব অনুযায়ী, প্রথম বছরেই গাজা থেকে প্রায় আড়াই লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হবে। পরবর্তী ছয় বছরের মধ্যে অঞ্চলটির বাকি বাসিন্দাদেরও স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে কোন কোন দেশ গাজাবাসীদের গ্রহণ করতে প্রস্তুত—সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

তার দল ‘জুইশ পাওয়ার’ আগামী সরকার গঠিত হলে ‘অভিবাসনবিষয়ক নতুন মন্ত্রণালয়’ গঠনের দাবি জানাবে বলেও জানান বেন গাভির। তার দাবি, প্রায় দেড় বছর গবেষণার পর ২০ পৃষ্ঠার পরিকল্পনাটি তৈরি করা হয়েছে। নথিটির নাম দেওয়া হয়েছে ‘গাজা উপত্যকা থেকে স্বেচ্ছায় অভিবাসনের জাতীয় কর্মপরিকল্পনা’।

তবে ‘স্বেচ্ছায়’ অভিবাসনের কথা বলা হলেও পরিকল্পনাটি নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ভূখণ্ডের বেসামরিক জনগোষ্ঠীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা নিষিদ্ধ।

বেন গাভিরের বক্তব্যের কয়েক দিন আগেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে কথা বলেন। তার দাবি, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অনুমোদন পাওয়ার চেষ্টা করছে ইসরায়েল।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজার প্রায় ২০ লাখ বাসিন্দাকে সরিয়ে অঞ্চলটি পুনর্গঠনের একটি প্রস্তাব দিয়েছিলেন। ওই প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এদিকে অক্টোবরের ইসরায়েলি সাধারণ নির্বাচন সামনে রেখে বেন গাভিরের এমন বক্তব্যকে চরম ডানপন্থী ও জাতীয়তাবাদী ভোটারদের আকৃষ্ট করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি গাজার একটি সামরিক অবস্থান পরিদর্শন করে জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকে তারা সরে যাবে না। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে গাজার প্রায় ৬৫ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Continue Reading

top1

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, ট্যাংক-বুলডোজার নিয়ে অনুপ্রবেশ

Published

on

By

অনলাইন ডেস্ক

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণের পাশাপাশি ট্যাংক ও বুলডোজার নিয়ে স্থলপথে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি ড্রোনের উপস্থিতি ও শব্দ বোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থার বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, বৃহস্পতিবার মানসুরি শহর লক্ষ্য করে ইসরায়েলি কামান থেকে গোলাবর্ষণ করা হয়। পরে একটি মেরকাভা ট্যাংক ও একটি ডি-৯ বুলডোজার শহরটিতে প্রবেশ করে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়, ওই এলাকায় ইসরায়েলি সামরিক যানকে ফাঁদ পাতা কন্টেইনার পরিবহন করতেও দেখা গেছে।

অন্যদিকে, ইসরায়েলি বাহিনী নাবাতিয়েহ গভর্নরেটের হাসবায়া জেলার হালতা ফার্ম এলাকায়ও প্রবেশ করে। সেখানে কয়েকটি বাড়ি ঘেরাও করা এবং কিছু বাসিন্দাকে বাড়ি থেকে বের হতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ছাড়া আজিয়াহ-মানসুরি সড়কে একটি ইসরায়েলি ড্রোন থেকে দুটি শব্দ বোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে হাদাথা ও ওয়াদি বারাচিত এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোরে টায়ার এলাকার আকাশে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা যায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Continue Reading

Trending