Connect with us

top1

ইমাম-মোয়াজ্জিন নিয়োগেও ঘুষ দিতে হয়: যুক্তরাষ্ট্রে জামায়াত আমীর

Published

on

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অবস্থা এমন পর্যায়ে গেছে যে, মসজিদে ইমাম-মুয়াজ্জিন নিয়োগেও ঘুষ দিতে হয়। সব জায়গা পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। জামায়াতে ইসলামী দেশ ও জাতির সেবা করার সুযোগ পেলে এসব দুর্নীতির ক্যানসার সমূলে উপড়ে ফেলবো। দুর্নীতির জট কেটে দেব। আমরা জানি এ কাজটি খুব সহজ হবে না। কিন্তু বাধা যতই হিমালয়সম হোক—আমরা তা করবোই ইনশাল্লাহ।’ স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশগানে হ্যামট্রামিক শহরের গেইটস অব কলম্বাস হলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে দল জয়ী হলে পরিকল্পনা প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, ‘আমরা প্রথমেই ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাবো। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞান ও টেকনোলজি নির্ভর আধুনিক যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। কেননা শিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনারা আর বেকারদের মিছিল দেখবেন না। তবে এজন্য সময় লাগবে। তবে ৫ বছর সময় পেলে এসব ঠিক করে গাড়ি উল্টো দিকে ছোটানো যাবে।’

ডা. শফিক বলেন, ‘আমাদের দেশে বর্ণ বৈষম্য নেই। এই অভিশাপ থেকে জাতি মুক্ত। আমরা হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে বহুকাল ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি। আমাদের দেশ একটি অহিংস দেশ, তবে পৃথিবীর সব জায়গার মতো মাঝেমধ্যে সামান্য ব্যতিক্রম যে হয় না—তা নয়। আমরা সেই ব্যতিক্রমটাও দেখতে চাই না। আমাদের দেশে শ্রেণিবৈষম্য আছে।’

তিনি বলেন, ‘বিগত দিনে আমাদের দেশে অভিনব মাছ ব্যবসার প্রচলন শুরু হয়েছে। এই ব্যবসায় রাতারাতি ভাগ্য খুলে যায় অনেকের। দেখা গেল নির্বাচনী হলফনামায় এই ব্যবসা দেখিয়েছেন। আবার ৫ বছর পরে একই ব্যবসায় ১শ ২২ গুণ পর্যন্ত লাভ করেছেন, বলেছেন-সবই মাছের ব্যবসার উন্নতির ফল!’

জামায়াত আমীর বলেন, ‘বিগত সাড়ে পনেরো বছর আমাদের ওপর অভিনবভাবে জুলুম নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। বিচারের নামে চরম অবিচার করে জামায়াতে ইসলামীর ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। আমাদের ১ হাজার সহকর্মীকে খুন করা হয়েছে। অসংখ্য ভাই-বোনকে গুম করা হয়েছে।

 আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। চাকরি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান লুণ্ঠন করেছে অথবা বন্ধ করে দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘শুধু আমরা না, আমাদের মতো আরো অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন। বহু মূল্যবান জীবন চলে গেছে। ৫ আগস্টের পর আমরাই প্রথম আওয়াজ তুললাম—ধৈর্য ধরুন, সকলে শান্ত থাকুন। প্রিয় দেশকে শান্তি ও শৃঙ্খলার দিকে নিয়ে আসুন। প্রথমে আমরা আমাদের কর্মীদের বললাম—কোনো প্রকার প্রতিশোধ নেয়া যাবে না। জুলুম আমাদের ওপর যাই হোক—আমরা বিচার চাইতে পারি, কিন্তু হিংসাত্মক কোনো কিছু করা যাবে না। 

দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানালাম। আমাদের এই উদ্যোগের ফলে শুধু আমাদের কর্মীরাই শান্ত হননি, দেশবাসীও শান্ত হতে বাধ্য হয়েছিল। অনেকে বহুকিছু আশঙ্কা করেছিলেন, অনেক কথা বলেছিলেন, দেশে ক্ষমতার পট পরিবর্তন হলে ২ দিনে ৫ লাখ মানুষকে হত্যা করা হতে পারে! দেশে অরাজকতা সৃষ্টি হতে পারে। কিন্তু কিছুই হয়নি। আল্লাহর রহমতে দুই দিনে ৫ জন মানুষেরও জীবনহানি ঘটেনি।’

জামায়াত আমীর আওয়ামী লীগের নাম না নিয়ে বলেন, ‘তারা দায়িত্বজ্ঞানহীন হতে পারে, কিন্তু বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রমাণ করেছেন জনগণ দায়িত্বজ্ঞানহীন নয়।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী জুলাই শহীদ পরিবারগুলোর দিকে দৃষ্টি দেয়। এই শহীদ পরিবারগুলো আমাদের কাছে আমানত। আমরা প্রত্যেকটি পরিবারে গিয়েছি, চেষ্টা করেছি তাদের সান্ত্বনা দিতে, দুঃখের সামান্য অংশীদার হতে। আমরা বহু পরিবারের দায়িত্ব নিয়েছি। জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বহু হৃদয়বান ব্যক্তি এগিয়ে এসেছেন। আমাদের বোঝাকে হালকা করে দিয়েছেন।’

ডা. শফিক প্রবাসী মিশিগানবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আপনাদের কাছে ভোট চাইবো না। আপনারা যাকে খুশি ভোট দেবেন।’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের ৪১টি এমন অঙ্গীকার রয়েছে। এই পরিসরে সবগুলো তুলে ধরা সম্ভব না। তবে আপনাদের সেবা করার সুযোগ পেলে আমরা দুর্নীতির মূল উৎপাটন করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় যাক বা না যাক—আমাদের অঙ্গীকারের কোনো ব্যত্যয় ঘটবে না।’

যুক্তরাষ্ট্র সফররত জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক সংক্ষিপ্ত সফরে মিশিগানে এলে বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি অব মিশিগানের পক্ষ থেকে গেইটস অব কলম্বাস হলে গণসংর্ধনা দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ডা. মোতাহের আহমদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ডা. নকিবুর রহমান, ডা. খালেদুজ্জামান, আল ফালাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফ আজম, অ্যাটর্নি রুহুল মোমেন শাকির, বাংলাদেশি আমেরিকান ফোরামের শাহেদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা সুহেল আহমদ। ডা. শফিকুর রহমানকে মিশিগান প্রবাসী কুলাউড়াবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

হরমুজে ২ মার্কিন নৌযান ও ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি ইরানের

Published

on

By

ডিজিটাল ডেস্ক

হরমুজ প্রণালীতে দুটি মার্কিন নৌযান ও আটটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন বাহিনীর পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে।

বিবৃতিতে মার্কিন বাহিনীকে ‘আমেরিকান সন্ত্রাসী বাহিনী’ হিসেবে উল্লেখ করে আইআরজিসি। একই সঙ্গে মার্কিন সহায়তায় হরমুজ প্রণালীর ‘নিষিদ্ধ ও বিপজ্জনক অঞ্চল’ দিয়ে যাওয়ার চেষ্টা করা আরও ১০টি নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার দাবি করা হয়েছে।

আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালী এখনো তাদের ‘শক্তিশালী ও কর্তৃত্বপূর্ণ নজরদারি ও নিয়ন্ত্রণের’ আওতায় রয়েছে।

তবে হামলার এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা

Continue Reading

top1

বাঁধনের ওপর হামলা আসলে গণতন্ত্রের ওপরই হামলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Published

on

By

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একইসাথে ইতালির ভেনিস শহরে প্রখ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর বিগত সরকারের সমর্থকদের হামলা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদ পাওয়ার বিষয়ে কথা বলেন তিনি।

বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে বক্তব্যের শুরুতেই স্বৈরাচারী ও সন্ত্রাসী হাসিনা সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই যোদ্ধাদের অসামান্য আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। একইসাথে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আসা সরকারি ও বিরোধী দলের সদস্যদের অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ইতালিতে হামলা: ‘বাঁধনকে দমানো এত সহজ নয়’

তিনি বলেন, আজমেরী হক বাঁধনের ওপর যে কাপুরুষোচিত হামলা চালিয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত সন্ত্রাসীরা, তা আসলে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপরই হামলা। এ বিষয়ে সকালে পররাষ্ট্র সচিবের সাথে কথা বলা হয়েছে এবং সর্বোচ্চ উদ্বেগের কথা জানানো হয়েছে। ইতালীয় পুলিশ ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি অভিনেত্রী বাঁধনকে সব ধরনের কনস্যুলার সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের সাথে ফোনে কথা বলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

বাঁধনের ওপর হামলার ঘটনায় কোনও ছাড় নয়, আ.লীগ একটি মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা

তিনি আরও বলেন, জনগণের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত এই সরকার ন্যায়বিচারের নীতিতে বিশ্বাসী। এ ধরনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা হবে।

একইদিনে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও গর্বের মুহূর্তের কথা তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদ লাভ করতে যাচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর কোনো দেশের গোলামি বা দাসত্ব করবে না। বাংলাদেশ তার নিজস্ব স্বকীয়তা ও গতিতে চলবে। সংসদ ও জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী মধ্যবর্তী প্রভাব বিস্তারকারী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।

Continue Reading

top1

গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

Published

on

By

বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্যভাবে সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, অভিন্ন নদ-নদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। তাই গঙ্গা, তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে কার্যকর পদক্ষেপ নিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি।

জবাবে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, এ বিষয়ে তার সরকার ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, নিকটতম প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ। সার্বভৌম সমতা, জাতীয় স্বার্থ, মর্যাদা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে দুই দেশের মধ্যে সম্মানজনক ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলতে বাংলাদেশ আগ্রহী।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান ভারতের হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী।

রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি, যোগাযোগ, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, দুই দেশের সামর্থ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারত আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে। এ সময় হাইকমিশনারও দুই দেশ ভবিষ্যতে একসঙ্গে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

Continue Reading

Trending