Connect with us

ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

Published

on

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীর ফুল, কলম উপহার দিয়ে বরণ করে নেয়া হয়।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে বিভাগের ক্লাস রুমে নবীনবরণ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রোকসানা মিলি। এছাড়া উপস্থিত ছিলেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু শিবলী মো. ফতেহ আলী চৌধুরী এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফিরোজ হোসেন।

বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপস্থিত শিক্ষকমণ্ডলী বলেন, নতুন এই ব্যাচের হাত ধরে সমাজকল্যাণ বিভাগের গৌরবময় ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। একই সাথে, ভবিষ্যৎ বাংলাদেশে আধুনিক সমাজ বিনির্মানে শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করি।

এসময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রোকসানা মিলি বলেন, সমাজকল্যাণ বিভাগে নবীন শিক্ষার্থীদের আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানাই। এই বিভাগ শুধু জ্ঞান অর্জনের ক্ষেত্র নয়, বরং দক্ষতা, গবেষণা, নৈতিকতা এবং নেতৃত্বের বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমি আশা করি, তোমরা নিষ্ঠা, অধ্যবসায় ও সৃজনশীলতার মাধ্যমে বিভাগের গৌরবময় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

রাবিতে পরিবেশ, জীববিজ্ঞান, কৃষি ও জনসংখ্যা ইস্যু নিয়ে আন্তর্জাতিক সেমিনার

Published

on

By

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশ, জীববিজ্ঞান, কৃষি এবং জনসংখ্যা-সংক্রান্ত সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ ও টেকসই সমাধান নিয়ে ‘International Seminar on Ecology, Biological Sciences, Agriculture and Population Issues-2026’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দুই দিনব্যাপী সেমিনারটি উদ্বোধন করা হয়। ক্যারিয়ার কাউন্সিল অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) উদ্যোগে এ আয়োজন করা হয়। আগামীকাল শুক্রবার (১৭ জুলাই) সিসিডিসি গ্যালারি ট্রেইনিং প্রোগ্ৰামের মাধ্যমে শেষ হবে।

উদ্বোধনকালে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মামুনুর রশীদ, উপ উপাচার্য (প্রশাসন) ড. মো. আব্দুল আলিম, আয়োজক অধ্যাপক ড. জেএএম শকিলুর রহমান ও সিসিডিসির পরিচালক ড. মো. নুরুল মোমেন।

সেমিনারে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উটাহ-এর পুষ্টি ও সমন্বিত শারীরবিদ্যা বিভাগের ড. মনোয়ারুল মবিন সিদ্দিকী ‘ক্যানসার ও হৃদ্‌রোগ গবেষণায় স্ফিংগোলিপিড-অতিরিক্ত প্রকাশকারী ট্রান্সজেনিক ইঁদুর মডেল’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।

ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস সুমাত্রা উতারার কৃষি অনুষদের কৃষি প্রযুক্তি বিভাগের আমেলিয়া জুলিয়ান্তি সিরেগার ‘ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় পরাগায়নকারী প্রাণীর বৈচিত্র্য, বিস্তার, পরিবেশগত গুরুত্ব ও কৃষি-সহায়ক সংরক্ষণ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ড. মো. ইসমাইল তারেক ‘যুক্তরাষ্ট্রের বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে একাকীত্ব ও বিষণ্নতার লক্ষণের দীর্ঘমেয়াদি সম্পর্ক’ বিষয়ে বক্তব্য প্রদান করেন।

সেমিনার বিষয়ে সিসিডিসির পরিচালক ড. মো. নুরুল মোমেন বলেন, যারা গবেষণার বিষয়ে আগ্রহী তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন। এখানে তিন দেশ থেকে বক্তা এসেছেন। আজকের সেমিনারে ২৪টি সাইন্টিফিক পেপার উপস্থাপন করা হবে। সেখানে বিভিন্ন গবেষণার ফাইন্ডিংস, ইমপেরিক্যাল রেজাল্ট ইত্যাদি উপস্থাপন করা হবে। এসব গবেষণায় কি রেজাল্ট আসলো বা নতুন কিছু আসলো কিনা সেটা জানা যাবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যদি আরো জানার কিছু থাকে তাহলে তারা যারা স্পিকার আছেন তাদের থেকে জেনে নিতে পারবে।
আজকে মূলত আমাদের টেকনিক্যাল সেশন এবং আগামীকাল একটি ট্রেনিং সেশন আছে। যেখানে গবেষণা সম্পর্কে সরাসরি নানা বিষয় শিখতে পারবে আগ্রহী শিক্ষার্থীরা।

Continue Reading

top3

শাবিপ্রবিতে জুলাই শহিদ দিবসে শহিদ রুদ্র সেনের ছবি না থাকায় ক্ষোভ

Published

on

By

শাবিপ্রবি প্রতিনিধি

জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদ রুদ্র সেনের ছবি ক্যাম্পাসে না থাকায় অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার আহ্বায়ক রাশিদ আবরার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, জুলাই শহিদ দিবসে ক্যাম্পাসে অন্যান্য শহিদদের ছবি টাঙানো হলেও বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদ রুদ্র সেনের ছবি টাঙানো হয়নি। কেন তা টাঙানো হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে সুষ্ঠু জবাব দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, শহিদ রুদ্র সেনের নামে বিশ্ববিদ্যালয়ে একটি লেকের নামকরণ করা হয়েছে। কিন্তু সেই লেকের একটি অংশ ভরাট করে গ্যারেজ নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া তিনি প্রশ্ন তোলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদের নামে কেন স্থায়ী স্মৃতিফলক নির্মাণ করা হয়নি। আলোচনা সভায় কেন রুদ্র সেনের নামে করা লেক ভরাট করা হচ্ছে এর সুষ্ঠু জবাব চেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদের শাবিপ্রবির সাধারণ সম্পাদক নাঈম সরকারও।

Continue Reading

ক্যাম্পাস

ইবির আল-কুরআন বিভাগের আয়োজনে নবীণ বরন অনুষ্ঠিত

Published

on

By

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ ভবনের দ্বিতীয় তলায় ২০১ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোহা. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ.কে.এম মতিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দার আলী। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ব্যাগ, খাতা, কলম ইত্যাদি উপহার প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও নিজেদের জন্য দোয়া প্রত্যাশা করেন।

এসময় সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন।

Continue Reading

Trending