Connect with us

top2

এনসিপিতে না যাওয়ার ঘোষণা দিলেন মাহফুজ আলম

Published

on

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশ না হওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

‘আমার রাজনৈতিক অবস্থান’ শীর্ষক ওই পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। আমার অবস্থান স্পষ্ট। নূতন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকন্সিলিয়েশন, দায়-দরদের সমাজসহ- অনেক কথাই আমি বলেছি। যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু, তারা এগুলো ধারণ করতেন? এনসিপিকে একটা বিগ জুলাই আম্ব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি। কিন্তু, অনেক কারণেই সেটা সম্ভব হয়নি।’

তিনি আরও লিখেন, ‘বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু, আমি এ এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোন একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্টান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ/ জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বরং, আমি গত দেড় বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে। If you care to join me, you are most welcome.’

পরিশেষে তিনি বলেন, ‘নূতন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব। বিকল্প ও মধ্যপন্থী তরুণ/ জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন।’

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা হিসেবে যে তিনজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন, মাহফুজ আলম তাদের একজন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

Published

on

By

নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নিয়েছেন। তার নেতৃত্বে গঠিত হয়েছে মন্ত্রিপরিষদও। বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এ তালিকায় ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাও। তিনি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকার শপথ গ্রহণের পর সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারত সফরের আমন্ত্রণ জানান দেশটির লোকসভার স্পিকার।

স্পিকার ওম বিড়লা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। দুই নেতা জনকেন্দ্রিক সহযোগিতার তালিকা অনুসরণ করে বাংলাদেশ ও ভারতবাসীর কল্যাণে একত্রে কাজ করার আশা প্রকাশ করেছেন।

নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন ভারতের লোকসভার স্পিকার। তিনি এদিন দুপুরে ঢাকায় আসেন। তার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও ঢাকায় এসেছেন।

এদিকে নতুন সরকার গঠনের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।

এ ছাড়া বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন।

সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন।

Continue Reading

top2

শফিকুর রহমানের নেতৃত্বে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা

Published

on

By

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা। মঙ্গলবার দুপুর ১২টা ২৪ মিনিটে সংসদ ভবনের শপথ রুমে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

এদিকে বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

Continue Reading

top2

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না

Published

on

By

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথই নেবে না ১১ দলীয় জোট – বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, দুপুর ১২টায় তাদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তারা যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। সংস্কারবিহীন সংসদ অর্থহীন বলে তারা মনে করেন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি অন্তর্ভুক্ত হলে তার পরেই সেই শপথের প্রসঙ্গ আসবে

Continue Reading

Trending