Connect with us

সর্বশেষ

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে মারামারি

Published

on

কুড়িগ্রামের রৌমারীতে ঘুষ নিয়ে খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মিজানুর রহমান ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। আবু হাসনাত মো. মিজানুর রহমান রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। মারামারির বিষয়ে এমন একটি ভিডিও কালবেলা প্রতিবেদকের হাতে এসেছে।

এ বিষয়ে ডিলার আব্দুর রাজ্জাক জানান, লেনদেন নিয়ে তার সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। তবে বিষয়টি ইউএনও স্যার মীমাংসা করে দেবেন বলে জানান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত বলেন, টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে ওই যুবদল নেতা ও খাদ্যবান্ধবের ডিলার উত্তেজিত হয়ে আমাকে মারধর করেন। এ বিষয়ে ইউএনও স্যারকে অবগত করেছি এবং তার পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন বলেন, বিষয়টি আমি জেনেছি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় লিখিত অভিযোগ দেবে শুনেছি। অভিযোগ দিলে থানা থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ বলেন, মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজনীতি

রাজনীতি নিষিদ্ধ বেরোবিতে ছাত্রদলের আনন্দ মিছিল, নেতা-কর্মীদের উচ্ছ্বাস

Published

on

By

‎বেরোবি প্রতিনিধি

‎রাজনীতি নিষিদ্ধ বেগম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যাতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।

‎১০ জুলাই শুক্রবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের কৃষ্ণচুড়া ও দেবদারু সড়ক হয়ে আবু সাঈদ ঘুরে প্রধান ফটকে এসে শেষ হয়।
‎এসময় শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন,সাধারণ সম্পাদক জহির রায়হান সহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎এ সময় নেতাকর্মীরা যে জিয়া জনতার,সে জিয়া মরে নাই,জাতীতাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ সহ নানা স্লোগান দেন।

‎ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল বলেন,”৫ ই আগস্টের পরে এ বিশ্ববিদ্যালয়ে অনেকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছে। সেই তদন্ত কমিটিগুলোর এখনো কোনো সুরাহা হয়নি।আমরা ছাত্রদল এখান থেকে জানিয়ে দিচ্ছি সেগুলো দ্রুত পেশ করে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা গ্রহণ করতে হবে।তা যদি না হয় ছাত্রদল তা রাজপথের মাধ্যমে তা আদায় করে নিবে।”

‎এতে ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, আমরা চেষ্টা করবো আমাদের যারা ত্যাগী নেতাদের আমরা বাদ দিয়েছি কমিটিতে তাদের যেন মুল্যয়ন হয়।। এ ক্যাম্পাসে ছাত্রলীগের আমাদের নতুন কমিটির পর থেকে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সোচ্চার ভুমিকা পালন করবে।

‎বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনীতি ছাত্রদলের মাধ্যমে বাস্তবায়ন হবে।প্রতিটি নেতাকর্মী ছাত্রদের নিয়ে শিক্ষার্থীবান্ধব কাজ করবে।শিক্ষার্থীদের পড়ালেখা থেকে শুরু করে অনন্য যেসব সুযোগ সুবিধা ছাত্রদল তা বাস্তবায়ন করবে।জুলাই আন্দোলনের সময় ছাত্রদলের সবসময় রাজপথে ভুমিকা ছিলো বলে জানান তিনি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়।

Continue Reading

top1

শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম

Published

on

By

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ কথা বলেন। ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে রায় হয়ে গিয়েছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

তিনি বলেন, ‘আজকে একটা ইন্টারভিউয়ে (বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকার) আমরা দেখেছি যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশ তো অলরেডি (ইতিমধ্যে) ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।’

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনা কীভাবে আসবেন, তিনি কাদেরকে নিয়ে আসবেন, সারেন্ডার (আত্মসমর্পণ) করবেন কি করবেন না— ঠিক শেখ হাসিনা ঠিক করবেন না, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এটা নিয়ে কথা বলবে দিল্লির সঙ্গে, এখানে আর কোনো পক্ষ নাই। ফলে এটা সরকার ঠিক করবে—তাঁকে কখন আনবে, কীভাবে আনবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করবে। সকল প্রস্তুতি নিয়েই তাঁকে আনতে হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, সে অনুযায়ী সে কথা বলে। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা?এসব মূলত দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন কোনো রাজনৈতিক দলই নয়।

জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছেন, রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতিকে রক্ষা করার জন্য আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের পাঁয়তারা বা প্রচেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে। বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সব পক্ষ, ত্রিশ হাজার আহত ও ১ হাজার ৪০০ শহীদ পরিবারের সদস্য, আমরা সবাই প্রস্তুত আছি।

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নেওয়ার কথা সরকারও ভাবছে। আমরা মনে করি, এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে। এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফেরেন, কেবলমাত্র ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে, ফাঁসির রায় কার্যকর হোক।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা বিভিন্ন উদ্যোক্তা অংশ নেন। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উদ্যোক্তারা বক্তব্য দেন।

Continue Reading

ক্যাম্পাস

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ববিতে তথ্যমন্ত্রী

Published

on

By

মাফিদুল হাসান, ববি

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১০ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচি সমাপনী উপলক্ষে ক্যাম্পাস এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে মোট দুই হাজার বৃক্ষ রোপণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি সামাজিক আন্দোলন। জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘ বছর ধরে দেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে এবং এরই ধারাবাহিকতায় এই আয়োজন।” তিনি আরও উল্লেখ করেন যে, দেশকে সবুজায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, তা সফল করতে সর্বস্তরের জনগণের এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া উচিত।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করেন এবং এর মাধ্যমেই মাসব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Continue Reading

Trending