Connect with us

রাজনীতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

Published

on

ডেস্ক নিউজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাকারিয়া আলমে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৭ নভেম্বর সকাল ১০টায় মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ। ঐদিনই সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে পোস্টার সাঁটানো। ঐদিন সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী এবং বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে মল্লিক বাজার থেকে র‌্যালি। পরদিন ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশের বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলায় আলোচনা সভা। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ছাত্রদল জানায়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাফিজ উদ্দিন নাহিদ আজাদ যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেছেন। তাঁরা সকল পর্যায়ের নেতা-কর্মীদের কর্মসূচি সফল ও সার্বিকভাবে পালন করার নির্দেশনা প্রদান করেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

জামাত ‘ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়েই নিজেরাই তাতে পড়ে যায় ’

Published

on

By

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর রাজনীতির বৈশিষ্ট্য ‘ঘোলা পানিতে মাছ শিকার করা’, তবে সেই চেষ্টা করতে গিয়েই দলটি নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “যারা ধর্মের নামে রাজনীতি করে, তাদের আদর্শ কী—সেটি জনগণের সামনে স্পষ্ট হওয়া উচিত। জামায়াত সব সময় ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি করেছে। কিন্তু সেই চেষ্টা করতে গিয়েই তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।”

শেখ হাসিনার দেশে ফিরে রাজনীতি করার সম্ভাবনা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “শেখ হাসিনা যদি এ দেশে এসে রাজনীতি করতে চান, তাহলে টিক্কা খানের উত্তরসূরীদেরও ফিরে আসতে হবে। ফ্যাসিস্টের পতনের পর তার প্রত্যাবর্তনের সুযোগ থাকে না।”

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য দলটি অতীতে নানা প্রতিশ্রুতি ও মনভোলানো বক্তব্য দিয়েছে। তবে দেশের মানুষ এখন সচেতন এবং সেই সুযোগ আর দেবে না।

জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ভূমিকার কথা তুলে ধরে রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ী ছিল অন্যতম প্রতিরোধের কেন্দ্র। তার ভাষায়, “জুলাইয়ে যাত্রাবাড়ীতে পলাশীর প্রান্তর কিংবা লেলিনগ্রাদের মতো প্রতিরোধ গড়ে উঠেছিল।”

সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Continue Reading

top2

বিএনপি জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করছে: গোলাম পরওয়ার

Published

on

By

রাজনীতি ডেস্ক

জুলাই বিপ্লবের সবচেয়ে বড় সুবিধাভোগী বিএনপি হলেও দলটি এখন সেই বিপ্লবের চেতনার সঙ্গে ‘গাদ্দারি’ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, বিএনপি জুলাই বিপ্লবকে অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা করছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই গণহত্যার বিচারের দাবিতে শহিদ পরিবারের সদস্য ও আহতদের র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বিএনপির কিছু মন্ত্রী-এমপি জুলাই বিপ্লবকে ‘অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করছেন। অথচ জনগণের কাছে জুলাই ছিল প্রয়োজনীয় এবং ঐতিহাসিক। তার ভাষায়, জুলাই বিপ্লবের সুফল ভোগ করেও বিএনপি এখন বিপ্লবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

তিনি আরও বলেন, ১৭ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষরের পর নির্বাচন পর্যন্ত বিএনপি গণভোট নিয়ে কোনো আপত্তি তোলেনি। কিন্তু ক্ষমতায় আসার পর দলটি গণভোটকে অসাংবিধানিক দাবি করছে। একই রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশে সংসদ নির্বাচনকে বৈধ এবং গণভোটকে অবৈধ বলা জাতির সঙ্গে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ থাকার বিষয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, জুলাইয়ের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে।

সমাবেশে ভিন্নধর্মাবলম্বীদের প্রতি সম্মান প্রদর্শনের কথা উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার কথা বিবেচনা করে ১১ দলীয় ঐক্য পূর্বনির্ধারিত কর্মসূচির স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশের আয়োজন করেছে। পাশাপাশি প্রতিবেশী একটি দেশের ধর্মীয় স্বাধীনতা নিয়েও সমালোচনা করেন তিনি।

Continue Reading

top2

রাজধানীর বিভিন্ন সড়কে ফের শিক্ষার্থীদের অবস্থান

Published

on

By

ঢাকা প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। ঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরা, মিরপুর ও সায়েন্সল্যাবসহ বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা।

বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমানের দিনের পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০ গোলচত্বর এবং সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়। এসব স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীদের সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এদিকে আন্দোলনের মধ্যেই বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার, শাহবাগ ও সায়েন্সল্যাব এলাকায় জড়ো হয়ে সেখান থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি শুরু করবেন তারা।

শিক্ষার্থীদের এই লংমার্চকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে।

Continue Reading

Trending