Connect with us

সর্বশেষ

দোকানিকে কুপিয়ে হত্যা, স্থানীয়দের পিটুনিতে প্রাণ গেল হামলাকারী

Published

on

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় লোকজনের মারধরে নিহত হয়েছেন হামলাকারীও। আজ মঙ্গলবার বিকেলে যশোরের চৌগাছা উপজেলার সলুয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের রফিকুল ইসলাম (৪৫) ও আব্দুল আলিম (৩৫)। রফিকুল ইসলাম মুদিদোকানি। আব্দুল আলিমের পেশা জানা যায়নি।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার বিকেলে রফিকুল ইসলাম বাড়ি থেকে বাইসাইকেলে করে চৌগাছা উপজেলার সলুয়া এলাকায় তাঁর দোকানে যাচ্ছিলেন। সলুয়া কলেজের সামনে পৌঁছালে আব্দুল আলিম তাঁর ওপর অতর্কিত হামলা চালান। তিনি ধারালো হাঁসুয়া দিয়ে রফিকুলের মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ ঘটনায় রফিকুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা তাঁর লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যান।

পুলিশ আরও জানায়, রফিকুলের ওপর হামলার ঘটনায় তাঁর স্বজন ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে হামলাকারী আব্দুল আলিমকে আটকে রেখে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বলেন, রফিকুলের কাছ থেকে একটা জমি কিনেছিলেন আলিম। কিন্তু রফিকুল জমিটি আলিমকে বুঝিয়ে দিচ্ছিলেন না। এটা নিয়ে দুই পক্ষের মধ্যে দুই বছর ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। আগামীকাল বুধবার লাশ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর মামলা করা হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি: ডিএসসিসি

Published

on

By

জাতীয় ঈদগাহ মাঠে এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৫ মে) সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।

তিনি জানান, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে প্রবেশের জন্য ৪টি এবং বের হওয়ার জন্য ৭টি গেট রাখা হবে।

এছাড়া প্রতিকূল আবহাওয়া দেখা দিলে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। পাশাপাশি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পশুর বর্জ্য যেন ড্রেনে না ফেলে নির্ধারিত স্থানে রাখা হয়।

Continue Reading

top3

বিশ্বকাপ ঘাঁটি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরালো ইরান

Published

on

By

আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের প্রশিক্ষণ ঘাঁটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসন থেকে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায় স্থানান্তরের অনুমোদন দিয়েছে ফিফা। শনিবার এ তথ্য জানান ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। তিনি উল্লেখ করেন, ইস্তাম্বুলে ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং শুক্রবার তেহরানে ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রমের সঙ্গে ভার্চুয়াল আলোচনার পর এই অনুমোদন মেলে। যদিও ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কিছু দিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর মধ্যে বড় সমস্যা হয়ে দাঁড়ায় ভিসা জটিলতা। দলের বেশ কয়েকজন সদস্য এখনো ভিসার অপেক্ষায় রয়েছেন। গত বৃহস্পতিবার তারা আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসে ভিসার আবেদন করতে যান।

ইরানের ফুটবল ফেডারেশন বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ফিফার কাছে ১০ দফা শর্তের একটি তালিকা পেশ করেছে। এর মধ্যে অন্যতম দাবি হলো-ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কযুক্ত খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ভিসা প্রদান করা। তবে এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরানের সাধারণ খেলোয়াড়দের স্বাগত জানানো হলেও, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের খেলোয়াড়দের স্বাগত জানানো হবে, তবে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার মুখে পড়তে পারেন। এদিকে মেহদি তাজের দেওয়া তথ্য অনুযায়ী, তিহুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসে মাত্র ৫৫ মিনিটের ফ্লাইটে যাওয়া যাবে, যা টুসনের তুলনায় অনেক সুবিধাজনক।

সূচি অনুযায়ী ইরান ১৬ জুন নিউজিল্যান্ড ও ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে এবং ২৭ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে। বর্তমানে ইরান দলটি দক্ষিণ তুরস্কের আনতালিয়ায় বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। আগামী ১১ জুন শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো

Continue Reading

top1

ইসলামী ব্যাংকে সরকারের ‘অযাচিত হস্তক্ষেপের’ প্রতিবাদ জানাল জামায়াত

Published

on

By

দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওপর সরকারের ‘অযাচিত হস্তক্ষেপের’ অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের ধারাবাহিক হঠকারী সিদ্ধান্ত দেশের ব্যাংকিং ব্যবস্থা ও আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে।

সোমবার (২৫ মে) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে দাবি করা হয়, গতকাল রোববার (২৪ মে) ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং জনগণের আস্থায় ফাটল ধরানোর উদ্দেশ্যে চেয়ারম্যানকেও পদচ্যুত করা হয়েছে। এর ফলে ব্যাংকের কোটি কোটি গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী ব্যাংকে যাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি ‘পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর’। তার ভাষায়, ‘তার মতো একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া খাল কেটে কুমির আনারই শামিল।’

তিনি আরও বলেন, ব্যাংকিং খাতের ‘আড়াই লাখ কোটি টাকা লুটপাটকারীদের’ বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং তাদের ধরা-ছোঁয়ার বাইরে রেখে লুণ্ঠনের পথ প্রশস্ত করতেই ২৪-এর গণ-অভ্যুত্থানের পরে পদচ্যুত বাংলাদেশ ব্যাংকের এক সাবেক ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদক্ষেপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার অপসারণ দাবি করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের ‘অযোগ্য ও দলদাস গভর্নরকে’ অপসারণ, লুণ্ঠিত অর্থ ফেরত আনা এবং যোগ্য, সৎ ও ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে বলেও সতর্ক করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

Continue Reading

Trending