Connect with us

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনদের ওরিয়েন্টেশন, ডিজিটাল রূপান্তরের আশ্বাস ইউজিসি চেয়ারম্যানের

Published

on

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত টিএসসি ভবনের অডিটরিয়ামে প্রথমবারের মতো এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আলোচনা সভা ও পরিচিতি পর্বে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথি ও ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াসহ যাঁরা অবদান রেখেছেন তাঁদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ে পঠন, পাঠন ও গবেষণার উপযুক্ত পরিবেশ রয়েছে। এখানে বড় বড় ভবন যেমন আছে, তেমনি সবুজের সমারোহও আছে।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা সবাই মেধাবী, তবে মেধার সাথে অধ্যাবসায় যোগ করেই তোমরা ভর্তির সুযোগ পেয়েছ। তোমরা যে যেখান থেকেই আসো না কেন, সবাই সমান। তোমাদের মধ্যে উঁচু-নিচু কোন ভেদাভেদ নাই, ঠিক কবি নজরুলের আদর্শে সবাই মানুষ। তবে তোমাদের শুধু পড়াশোনা করলেই হবে না, এক্সট্রা কারিকুলারেও দক্ষ হতে হবে। নিজেকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে হবে, সার্বিকভাবে উপযুক্ত মানুষ হয়ে বের হতে হবে।’

আগামী দুই বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশনের ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষক স্বল্পতাসহ যাবতীয় সমস্যা সমাধানে ইউজিসি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে সমাধানের ব্যস্থা করবে।’

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী ও উদ্বোধক সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। উদ্ভাবন হলো বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের মানদণ্ড। তাই গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান উদ্ভাবন করতে হবে। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, অথচ এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো এখনো চালু করা হয় নি। তবে বিশ্ববিদ্যালয়কে আমরা স্বল্প সময়ের মধ্যে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার পথেই এগিয়ে নিয়ে যাচ্ছি।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা ভর্তি যুদ্ধে প্রতিযোগিতা করে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ। তবে এখানেই প্রতিযোগিতা শেষ হয় নি, বরং এখান থেকেই তোমাদের প্রতিযোগিতা শুরু হলো। তোমাদের যেতে হবে বহু দূর, তোমাদের পথ মসৃণ নয়, পিচ্ছিল। সমস্যা থাকবেই সেই সমস্যাগুলো মোকাবেলা করে এগিয়ে যেতে পারলেই তোমরা সফলকাম হতে পারবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘ত্রিশালে নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ত্রিশালে কবি নজরুলের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে। তিনি ২০০৫ সালের ১ মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ২০০৬ সালের ২৫ মে শুভ উদ্বোধন করেন। এত দ্রুত সময়ে আর কোন বিশ্ববিদ্যালয় হয়েছে বলে আমার জানা নাই।’

তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে যেসকল ঠিকাদার তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে ব্যর্থ হবে তাদের তালিকা করে পরবর্তীতে কাজ না দেওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর একবার সমাবর্তন হওয়ায় তিনি আগামীতে প্রতি বছর সমাবর্তন করার আহ্বান জানান।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এ ছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।

স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ওরিয়েন্টেশন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের পক্ষে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শওকত ইকবাল এবং ইইই বিভাগের মৃত্তিকা দত্ত প্রীতি তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। চারুকলা বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মামুন সরকারও বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাঁদের প্রত্যেককে একটি ফোল্ডার, নোটবুক, কলম ও একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

Published

on

By

ডিজিটাল রিপোর্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী শান্ত দেব (২৩) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্ণব দত্ত (২২)। তারা দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের দুজনের বাড়ি সিলেটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে দুই শিক্ষার্থী হলের পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে পুকুরের মাঝামাঝি অংশে সাঁতার কাটতে গিয়ে তারা পানিতে ডুবে যান।

পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় ২০ মিনিট পর অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাদের চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

top2

পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আইরিন আক্তার লাবন্য

Published

on

By

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইরিন আক্তার লাবন্য ‘পলিসি ক্যাম্প’-এ অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে নির্বাচিত ৩০ জন তরুণের মধ্যে জায়গা করে নিয়েছেন।

ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) ও ইয়ুথ ফর পলিসি (YfP)-এর উদ্যোগে আয়োজিত এ পলিসি ক্যাম্প আগামী ১৫ থেকে ২১ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগ্রহী তরুণদের আবেদন ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এ ৩০ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে সুযোগ পেয়েছেন আইরিন আক্তার লাবন্য।

ক্যাম্পে অংশগ্রহণকারীদের নীতি প্রণয়ন, নেতৃত্ব, নাগরিক অংশগ্রহণ ও সমসাময়িক বিভিন্ন নীতিগত বিষয়ে ধারণা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণের সুযোগ তৈরিতে বিভিন্ন সেশন, আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আইরিন আক্তার লাবন্য বলেন, “সারা দেশের ৩০ জন তরুণের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এই ক্যাম্পের মাধ্যমে নীতি প্রণয়ন ও নেতৃত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের সঙ্গে কাজ করার সুযোগ পাব। অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগিয়ে সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে চাই।”

লাবন্যের এ অর্জনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। জাতীয় পর্যায়ের এমন একটি আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণকে ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Continue Reading

top2

জাতীয় ক্রিকেট লিগে প্রাথমিক তালিকায় ইবি শিক্ষার্থী শুভ

Published

on

By

ইবি প্রতিনিধি

আসন্ন ২৮তম জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের হয়ে খেলার জন্য প্রাথমিকভাবে খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মাহফুজুল ইসলাম শুভ।

জানা যায়, মাহফুজুল ইসলাম শুভ শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচ অর্থাৎ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নিজের সাফল্যের যাত্রা সম্পর্কে অনুভূতি প্রকাশ করে মাহফুজুল ইসলাম শুভ বলেন, “জাতীয় লিগের ৩০ সদস্যের স্কোয়াডে সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। দীর্ঘদিনের পরিশ্রম, অনুশীলন এবং সবার সহযোগিতার ফল হিসেবে আমি এই সুযোগটাকে দেখছি।”

তিনি আরও বলেন, “একইসঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (Physical Education and Sports Science) বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে এই অর্জন আমার জন্য আরও বেশি গর্বের। আমার পরিবার, কোচ, শিক্ষক এবং যারা সবসময় আমাকে সহযোগিতা করেছেন সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই ও পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পর্যায়ে খেলতে চাই।”

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাসউদ রানা বলেন, আসন্ন ২৮তম জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের প্রাথমিকভাবে খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছে মাহফুজুল ইসলাম শুভ ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে অবশ্যই এটা আমাদের জন্য গর্বের বিষয়। বিভাগের অবদান অনেক ছিল বলেই সে এখানে স্টুডেন্ট থাকা অবস্থায় প্র্যাকটিস করা ও ক্লাবে খেলার সুযোগ পেয়েছে। সে দীর্ঘদিন ধরে ডিভিশনেও খেলেছে।

তিনি আরও বলেন, “সে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে থেকেই ক্রিকেট প্র্যাকটিস করতো এবং সে প্রফেশনাল ক্রিকেটার ছিল। সে যথেষ্ট ক্রিকেটের প্রতি ডেডিকেটেড ছিল। আমরা তার কাছে ক্রিকেটের আরও উত্তরোত্তর উন্নতি প্রত্যাশা করেছি।”

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম. সরফরাজ নওয়াজ বলেন, “আমাদের বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম শুভ আসন্ন ২৮ তম জাতীয় ক্রিকেট লিগে প্রাথমিক মনোনীত হয়েছে এটা আনন্দের বিষয়। শুধু আমাদের বিভাগ না পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি গর্বের বিষয়।”

Continue Reading

Trending