Connect with us

top1

পরমাণু কর্মসূচী নিয়ে চীন, রাশিয়া ও ইরানের ত্রীপক্ষীয় বৈঠক

ছবি -সংগৃহীত

Published

on

আন্তর্জাতিক ডেস্ক 

আসন্ন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড সভার আগে পরমাণু কর্মসূচী নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করেছে রাশিয়া, ইরান ও চীন। সূত্র -বার্তা সংস্থা মেহেরের।

গত বুধবার (৫ নভেম্বর টেলিগ্রামে দেয়া এক বার্তায় রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেন, ইরানের পারমাণবিক ইস্যুতে আরেক দফা ত্রিপক্ষীয় আলোচনা করেছি আমরা। বৈঠকে আমাদের অবস্থানগুলো সমন্বয় করেছি এবং আগামী ১৯ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য আইএইএ বোর্ড অব গভর্নর্স সভাকে সামনে রেখে পরস্পরের মতামত বিনিময় করেছি।

বোর্ড অব গভর্নরদের আসন্ন অধিবেশন ১৯ থেকে ২১ নভেম্বর ভিয়েনা আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, তেহরান পারমাণবিক ইস্যুর বাইরে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেবে না। ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক বিষয়ে ইরানের স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

তিনি আরোও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র পূর্বের আলোচনা গুলোতে ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক বিষয় গুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। তবে এই বিষয়গুলোতে ইরানের অবস্থান সবসময় স্পষ্ট। এবিষয়ে কোনো আলোচনা হবে না। ইরান ও ওমানের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সংলাপ চলমান আছে বলেও জানান আরাগচি। তিনি উল্লেখ করেন, তেহরান ও মাসকাটে প্রতি ছয় মাস অন্তর এসব পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

মোহাম্মদপুরের অপরাধীদের পর্যায়ক্রমে নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

By

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মোহাম্মদপুর এলাকা অনেক বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে আনা হবে। এখানকার অপরাধীদের পর্যায়ক্রমে নির্মূল করা হবে।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুরে এক মহিলার ছিনতাইয়ের ঘটনায় পাঁচঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। কোন ঘটনার অপরাধীই অধরা নেই।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র বলেন, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা নিয়ে সরকারে কোন হুমকি নেই। আওয়ামী লীগ যাতে কোন কার্যক্রম চালাতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

বেনজীর আহমেদকে দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) চিঠিতে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে আহ্বান জানানো হয়েছে। আমরা তিন দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দুবাইতে মেইল করে পাঠিয়েছি। তাকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত আছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগের যেকোনো সরকারের তুলনায় আমরা যে গতিতে কাজ করছি, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্ব সেটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হয়েছে।

Continue Reading

top1

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

Published

on

By

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলের সুবাদে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয় পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল হাইতি। শনিবার (২০ জুন) দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল দেশটি। সেই ম্যাচে ব্রাজিলের কাছে হেরে শেষ হলো হাইতির বিশ্বকাপ মিশন।

শুরুর একাদশে আইগর থিয়াগোর পরিবর্তে সুযোগ পাওয়া ম্যাথিউস কুনহা ম্যাচের সূচনা থেকেই প্রভাব ফেলেন। কিছুটা এলোমেলো পরিস্থিতি থেকে তিনি ব্রাজিলকে এগিয়ে দেন। কয়েক মিনিট পর দুর্দান্ত এক ফিনিশে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তিনি।

এরপর ভিনিসিয়ুস জুনিয়র গোলরক্ষককে একা পেয়ে তৃতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে হাইতি তুলনামূলকভাবে সংগঠিত ও দৃঢ় ফুটবল খেলেছে। তবে তারা স্কোরলাইনে কোনো পরিবর্তন আনতে পারেনি।

ফলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে ব্রাজিল মাঠ ছাড়ে। আর হাইতির বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটে।

Continue Reading

top1

সবজির দাম কমায় স্বস্তি ক্রেতাদের

Published

on

By

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। বগুড়ার বিভিন্ন বাজারে মাছ, মুরগি, ডিম ও গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে। সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজির দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।

ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের ব্যবধানে বগুড়ায় বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে।

আগের তুলনায় সবজির সরবরাহ বেড়েছে এবং কিছু পণ্যের আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে ইতিবাচক প্রভাব পড়েছে। আগামী সপ্তাহে আরও কিছু সবজির দাম কমতে পারে।
শুক্রবার (১৯ জুন) বগুড়ার ফতেহ আলী, রাজাবাজার, কলোনী ও খান্দার বাজারসহ শহরের বেশকিছু বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রকারের আলু মান ও জাতভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০টাকা আর কাঁচা মরিচ ৬০টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।

তবে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পটলের দাম কমে বিক্রি হচ্ছে ৪০টাকায়। যা আগে বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০টাকা। বেগুনের দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০টাকায়। অথচ এক সপ্তাগ আগে বেগুন বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০টাকায়।

এছাড়া দাম কমে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৪০টাকা, করলা ৫০ থেকে ৬০টাকা, ঢেঁড়স ৪০টাকা, তরী ৪০টাকা, মিষ্টি লাউ ৩০ থেকে ৪০টাকা, কাঁকরোল ৬০টাকা, বাঁধাকপি ৬০টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দেশী আদা ১৬০টাকা, দেশি রসুন ১২০টাকা, চায়না রসুন ১৬০টাকা, গাজর ১৬০টাকা, টমেটো ১২০টাকা ও ফুলকপি ১০০টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।
এদিকে মুরগি ও মাছের বাজারে দাম আগের মতই রয়েছে। ব্রয়লার মুরগি কেজিতে ২০ টাকা পর্যন্ত দাম কমে ১৬০ টাকা, এবং দেশি মুরগি ৬০০ টাকায় বেচাকেনা হচ্ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে এখন লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৪০ টাকায়।

সরবরাহ কিছুটা বাড়ায় লেয়ার মুরগির দাম কমেছে। তবে ব্রয়লার ও সোনালি মুরগির বাজারে বড় কোনো পরিবর্তন নেই। এদিন বাজারে আড়াই কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকা, তিন কেজি ওজনের কাতল মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা এবং একই ওজনের সিলভার কার্প মাছ ২৮০ থেকে ৩০০ টাকায় বেচাকেনা হয়। টেংরা মাছের কেজি ৪০০ থেকে ৫৫০ টাকা এবং পাবদা মাছ ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকা কেজি এবং ছোট ইলিশ ১ হাজার থেকে ১ হাজার ৩০০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বগুড়া ফতেহ আলী বাজারের সবজি বিক্রেতা খোকন মিয়া জানান, গত সপ্তাহের তুলনায় বাজারে সবজির সরবরাহ বেড়েছে। এজন্য বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে। সরবরাহ ঠিক থাকলে সামনে আরও কমতে পারে।
বাজার করতে আসা সালমা আক্তার জানান, বাজারে সবজির দাম কিছুটা কমেছে। মাছ এবং মাংসের দামও আছে হাতের নাগালে। সব মিলিয়ে বাজার শেষে খুশিমনেই বাড়ি ফিরতে পারছেন তারা

Continue Reading

Trending