Connect with us

top2

ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক গ্রাহকদের বিশেষ ছাড়

Published

on

প্রাইম ব্যাংক পিএলসি ও দেশের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেড থেকে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় পাবেন।

আজ বুধবার গুলশানে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষর হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ফেয়ার ফেস হোল্ডিংসের বিভিন্ন আবাসিক প্রকল্পে ফ্ল্যাট কেনার সময় মোট মূল্যের ওপর ৫ শতাংশ ছাড় পাবেন। এতে করে গ্রাহকদের আধুনিক ও মানসম্মত আবাসনে বিনিয়োগ আরও সহজ ও সাশ্রয়ী হবে।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ। ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নূর আলম শেখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ফেয়ার ফেস হোল্ডিংসের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. রিয়াজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইলভিত্তিক উন্নত সেবা ও কার্যকর আর্থিক সমাধান প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, যা তাদের স্বপ্নের আবাসন বাস্তবায়নে ভূমিকা রাখবে

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

ঢাকা মহানগরীর নির্বাচন সুষ্ঠু করতে সরকারের ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’

Published

on

By

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগরীর ১৩টি সংসদীয় আসনে ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’ গঠন করেছে সরকার। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের কথা বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, নির্বাচনী এলাকা ১৭৭ (ঢাকা-৪) হতে ঢাকা-১২ (১৮৫), ঢাকা-১৪ (১৮৭) এবং ঢাকা-১৬ (১৮৯) হতে ঢাকা-১৮ (১৯১) আসনসহ মোট ১৩টি আসনের আওতাধীন এলাকায় এই টিম কাজ করবে।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে এই কমিটির আহ্বায়ক এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফজলুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক, পরিচালক (স্থানীয় সরকার) মো. আব্দুর রহিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) সালমা খাতুন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এস. এম নজরুল ইসলাম।

কমিটিতে আরও আছেন— ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমান, ঢাকা রেঞ্জ আনসার ও ভিডিপির পরিচালক মোহা. ইয়াছিন আরাফাত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) ও মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর বি এম আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা ঢাকা অঞ্চলের উপপরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. আব্দুল আজিজ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

আদেশে টিমের সাতটি কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে—

১. গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ যথাযথভাবে পালন হচ্ছে কিনা, বা ভঙ্গ হচ্ছে কিনা বা ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করবে এই টিম।

২. নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী ব্যয় বাবদ নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যয় করেছে কিনা অথবা অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করবে।

৩. আচরণ বিধিমালা ভঙ্গের কোনো বিষয় নজরে আসা মাত্রই বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ অথবা নির্বাচনী তদন্ত কমিটি (ইলেক্ট্রোরাল ইনকোয়ারি কমিটি/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা)-কে জানাতে হবে।

৪. নির্বাচনী বিধি-নিষেধ ভঙ্গের ক্ষেত্রে মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ এবং উপযুক্ত ক্ষেত্রে ফৌজদারি আদালতেও অভিযোগ দায়ের করা যাবে। প্রয়োজনীয় ক্ষেত্রে উদ্ভূত সমস্যাবলি তাৎক্ষণিকভাবে নিরসনের পরামর্শ প্রদান করবে এই টিম।

৫. প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট বা তাঁদের পক্ষে অন্য কেউ আচরণ বিধিমালার কোনো বিধি ভঙ্গ করলে বা ভঙ্গ করার চেষ্টা করলে বা বিধিমালার কোনো বিধি বিশেষ করে নির্বাচনী ব্যয় সংক্রান্ত বিধি-বিধান (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৪৪ক) যথাযথভাবে প্রতিপালন না করলে তাৎক্ষণিকভাবে প্রার্থী বা তাঁর প্রতিনিধি বা সংশ্লিষ্ট কমিটি বা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বা প্রযোজ্য ক্ষেত্রে নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করবে।

৬. কমিটির সদস্যদের কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন একীভূত করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতির ওপর প্রতিদিন পূর্ণাঙ্গ প্রতিবেদন রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠাবে এই কমিটি।

৭. রিটার্নিং অফিসার কর্তৃক তাৎক্ষণিকভাবে বিধিমতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা বা টিম কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করে ব্যবস্থা নিতে পারবে টিম।

Continue Reading

top2

কারাফটকে শেষ দেখা, পাশাপাশি দাফন সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের

Published

on

By

বাগেরহাটে উদ্ধার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও ৯ মাস বয়সী শিশু সন্তানের মরদেহ জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়েছে।

এর আগে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে স্বল্প সময়ের জন্য স্ত্রী ও সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পান কারাবন্দী সাদ্দাম। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ২৪ জানুয়ারি রাত ১১টার দিকে জানাজা শেষে কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তার শিশু সন্তান নাজিমকে পাশাপাশি দাফন করা হয়।

এর আগে ২৩ জানুয়ারি দুপুরে সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে তার ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহও উদ্ধার করা হয়।

নিহত নারীর স্বামী জুয়েল হাসান সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি। তিনি বর্তমানে একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

স্বজনদের আবেদনের পরও প্যারোলে সাদ্দামের মুক্তির অনুমতি মেলেনি। তবে ২৪ জানুয়ারি কারা কর্তৃপক্ষ কয়েকজন নিকট আত্মীয়ের উপস্থিতিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহতদের মরদেহ কারাগারের ভেতরে নেওয়ার অনুমতি দেয়।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যা ৭টার দিকে দুটি মাইক্রোবাসে করে ১২ থেকে ১৫ জন আত্মীয়স্বজন মরদেহ নিয়ে কারাগারে পৌঁছান। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাগারের ভেতরে প্রবেশ করে এবং অল্প সময় পর আবার বাইরে বের করে দেওয়া হয়।

কারাফটকের সামনে থেকেই স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান সাদ্দাম। প্রায় পাঁচ মিনিটের মতো সময় তিনি স্ত্রী ও সন্তানের সামনে থাকতে পেরেছিলেন বলে স্বজনেরা জানান।

পুলিশ ও নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, মানসিক হতাশা থেকে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন স্বর্ণালী। পুলিশ জানায়, তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং শিশুটির মরদেহ ঘরের মেঝে থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

Continue Reading

top2

জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা, হামলার অভিযোগ

Published

on

By

মেহেরপুরে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আশরাফুল ইসলাম, আনছারুল ইসলাম ও সোহেল রানা। পরে তাদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামায়াতের একদল নারী কর্মী গহরপুর গ্রামে আসন্ন নির্বাচন উপলক্ষে গণসংযোগে বের হন। এ সময় একই গ্রামের বিএনপি কর্মী হিসেবে পরিচিত আলেহীম ও তার সহযোগীরা তাদের প্রচারণায় বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা হাতাহাতিতে রূপ নেয়।

এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, ভোটের প্রচারণার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ

Continue Reading

Trending