Connect with us

top1

বিনপির উদ্দ্যেশ্যে জামায়াত আমীর: “২৬ এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে”

Published

on

Jamaat Ameer to BinP: "To see the 26th election, recognition of the July Revolution will be required first"

ঢাকা- মঙ্গলবার ৫ দফা দাবি আদায়ের লক্ষে জামাতসহ ৮ দলীয় কর্মসূচিতে জামায়াত ইসলামী বাংলাদেশ এর আমীর ডঃ শফিকুর রহমান বক্তব্যে জুলাই বিপ্লবের স্বীকৃতির দাবি করে বলেন “২৬ এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে।”
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ৮ দলীয় জোটের সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন,
“২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে অস্বীকার করে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।” তিনি আরও দাবি করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে, যা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক।
জামায়াত আমীর অভিযোগ করেন, অতীতের সরকারগুলো জনগণের অধিকার হরণ করেছে এবং দুঃশাসন চাপিয়ে দিয়েছে। তিনি বলেন,
“আমরা সংঘাত চাই না, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান চাই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”
সমাবেশে অংশ নেওয়া অন্যান্য দলের নেতারাও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান। কর্মসূচি শেষে রাজধানীর বিভিন্ন সড়কে শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

ইরান সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করল ইরাক

Published

on

By

ইরান যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পূর্ব সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইরাক। একই সঙ্গে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, ইরানের সঙ্গে ইরাকের সীমান্তের বড় অংশই পাহাড়ি এলাকা। এই পথ ব্যবহার করে ইরানি কুর্দি গোষ্ঠীগুলো দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকে।

বিশ্লেষকদের মতে, অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে কয়েকটি বার্তা দিতে চায় বাগদাদ। প্রথমত, তারা চায় না ইরানবিরোধী গোষ্ঠীগুলো ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালাক।

দ্বিতীয়ত, ২০২৩ সালে ইরানের সঙ্গে করা নিরাপত্তা চুক্তি মানার বিষয়টিও তারা দেখাতে চায়। ওই চুক্তিতে ইরাক প্রতিশ্রুতি দিয়েছিল, উত্তরাঞ্চলে সক্রিয় ইরানি কুর্দি বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতা দমন করা হবে।

এদিকে ইরান ইতোমধ্যে ইরাকের উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। একই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই অঞ্চলের কিছু ইরানি কুর্দি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সব মিলিয়ে উত্তেজনা বাড়ায় সীমান্তে নতুন সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে ইরাক সরকার।

Continue Reading

top1

ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর নিহতের দাবি

Published

on

By

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত এবং একই হামলায় ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এমন দাবি করে সংবাদ প্রকাশ করেছে। তবে এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

তাসনিম নিউজের প্রতিবেদনে মূলত একটি এক্স (সাবেক টুইটার) পোস্টের কথা উল্লেখ করা হয়েছে, যা মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার নামের একটি অ্যাকাউন্ট থেকে করা হয়েছে বলে দাবি করা হয়। ওই পোস্টে বলা হয়েছিল, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হন। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর, যিনি হামলায় আহত হয়েছেন বলেও সেখানে উল্লেখ করা হয়। তবে যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে, সেটি সত্যিই স্কট রিটারের কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।

ফার্সি ভাষার প্রতিবেদনে হামলার সরাসরি কোনো প্রমাণ বা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। বরং কয়েকটি পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক কোনো ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদার নিয়ে ইসরাইলি গণমাধ্যমের কিছু প্রতিবেদন, জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কথিত সফর স্থগিত হওয়ার তথ্য এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের উল্লেখ—যার তারিখও নির্দিষ্ট করা হয়নি।

ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তরও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। দপ্তরের নথি অনুযায়ী, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতি প্রকাশিত হয়েছিল গত ৭ মার্চ। সেদিন তিনি ইসরাইলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে গিয়েছিলেন।

উল্লেখ্য, ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি নতুন নয়। এর আগেও ২ মার্চ কয়েকটি ইরানি সংবাদমাধ্যম একই ধরনের প্রতিবেদন প্রকাশ করে। তখন বলা হয়েছিল, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন। তবে পরে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সেই খবরকে ভিত্তিহীন গুজব বলে উল্লেখ করে।

Continue Reading

top1

আজ চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রথম ধাপে কারা পাচ্ছেন?

Published

on

By

সরকার গঠনের মাত্র তিন সপ্তাহের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বর্তমান প্রশাসন। আজ মঙ্গলবার (১০ মার্চ) উদ্বোধন হতে যাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ পাইলট প্রকল্প। এর মাধ্যমে দেশের প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারের জীবনমান উন্নয়নে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেবে সরকার।

আজ সকাল ১০টায় রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করবেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই সারা দেশের নির্বাচিত নারীদের ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (MFS) মাধ্যমে ২,৫০০ টাকা হারে মাসিক ভাতা পৌঁছে যাবে।

কারা পাচ্ছেন এই সুবিধা? 

প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৪টি সুনির্দিষ্ট এলাকায় এই কার্যক্রম শুরু হচ্ছে। পাইলট প্রকল্পের আওতায় চূড়ান্তভাবে নির্বাচিত ৩৭,৫৬৭ জন নারী এই ভাতার সুবিধা পাবেন। তবে শর্ত অনুযায়ী, এই কার্ডধারী নারী অন্য কোনো সরকারি ভাতা ভোগ করতে পারবেন না। তবে পরিবারের অন্য সদস্যের কোনো সুবিধা থাকলে তা বহাল থাকবে।

যাচাই-বাছাই ও স্বচ্ছতা প্রকল্পটি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।

তথ্য সংগ্রহ: ৬৭,৮৫৪টি নারীপ্রধান পরিবারের ডাটাবেজ তৈরি করা হয়।

যাচাই পদ্ধতি: সফটওয়্যারের মাধ্যমে ‘প্রক্সি মিনস টেস্ট’ (PMT) বা দারিদ্র্য সূচক নির্ধারণ করে পরিবারগুলোকে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

চূড়ান্ত নির্বাচন: একাধিক ভাতা বা সরকারি চাকরিজীবীদের বাদ দিয়ে ৪৭,৭৭৭টি সঠিক তথ্যের মধ্য থেকে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।

পাইলট প্রকল্পের এলাকাগুলো ১. ঢাকা: কড়াইল ও ভাসানটেক বাগানবাড়ি বস্তি

২. চট্টগ্রাম: পটিয়া

৩. খুলনা: খালিশপুর

৪. রাজশাহী: নাটোরের লালপুর ও বগুড়া সদর

৫. রংপুর: ঠাকুরগাঁও সদর ও দিনাজপুরের নবাবগঞ্জ

৬. সিলেট: সুনামগঞ্জের দিরাই

৭. বরিশাল: ভোলার চরফ্যাসন

৮. ঢাকা বিভাগ: রাজবাড়ীর পাংশা, কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর

৯. পার্বত্য অঞ্চল: বান্দরবানের লামা

ভবিষ্যৎ পরিকল্পনা সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, পাইলট পর্যায়ে নগদ অর্থ দেওয়া হলেও ভবিষ্যতে এই ভাতার পরিবর্তে সমমূল্যের প্রয়োজনীয় খাদ্যপণ্য দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।

Continue Reading

Trending