Connect with us

আন্তর্জাতিক

বিশ্ব গণমাধ্যমে বেগম জিয়ার মৃত্যুর খবর

Published

on

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর আলোড়ন তুলেছে বিশ্ব গণমাধ্যমে। সিএনএন, বিবিসি, আল-জাজিরা, নিউইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী সংবাদমাধ্যমের শীর্ষে স্থান পেয়েছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের ছাপিয়ে মুহূর্তেই তার মৃত্যুর খবর সাড়া ফেলে আন্তর্জাতিক অঙ্গনে। সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। এছাড়া, এএফপি, আনাদোলু’র মতো প্রভাবশালী সংবাদ সংস্থাগুলোয় উঠে আসে বিষয়টি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ সময়কাল ধরে অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। চলতি মাসের শুরুতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন সাধারণ কর্মী টিপু সুলতান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দাঁড়িয়ে একটি প্ল্যাকার্ড ধরেছিলেন, যাতে লেখা ছিল, ‘আমি আমার কিডনি দিতে চাই বেগম খালেদা জিয়ার জন্য’।এরপর থেকে টিপু হাসপাতালের গেটের বিপরীত পাশের ফুটপাথে দিন কাটাচ্ছেন, এবং প্রতিজ্ঞা করেছেন, তিনি সেখানে থাকতে থাকবেন যতক্ষণ না খালেদা জিয়ার সুস্থতার খবর পান। এদিকে, খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে সরব ভারতীয় মিডিয়া। দেশটির সরকারি বার্তাসংস্থা পিটিআই, এএনআইসহ মূলধারার গণমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুতেও জায়গা পায় সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর।

গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেয়া হয়।খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। শৈশবে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি হিসেবে বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন।

৮০’র দশকে তৎকালীন সামরিক স্বৈরশাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। আপসহীন সংগ্রামের কারণে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়লাভ করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার সময়েই দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা ঘোষণা

Published

on

By

ইসরায়েলজুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল কাটজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

এ ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলে দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আসার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা।

এর আগে ইরানের রাজধানী তেহরানে শনিবার সকালে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইরানি মিডিয়া জানিয়েছে, তেহরানে তিনটি বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি ক্ষেপনাস্ত্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যেই তেহরানে আকস্মিক হামলা চালালো ইসরায়েল। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন আরেক যুদ্ধ শুরু হলো বলে আশঙ্কা করা হচ্ছে।

Continue Reading

top2

দক্ষিণ লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

Published

on

By

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ব্লাত এবং ওয়াদি বারঘৌতি এলাকায় একাধিকবার এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে আল জাজিরা।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। যদিও প্রতিদিনের চলমান এই হামলায় বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্যবস্তু হচ্ছে।

আল জাজিরার বরাতে বলা হয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কারণ বেশিরভাগ হামলা বন ও পাহাড়ের মধ্যবর্তী খোলা জায়গায় চালানো হয়েছে। তবে দক্ষিণ লেবাননের আকাশে এখনও ইসরায়েলি সামরিক বিমান উড়তে দেখা যাচ্ছে।

লেবাননের আল-মায়েদিন চ্যানেল নিশ্চিত করেছে যে, ইসরায়েলি যুদ্ধবিমান ইকলিম আল-তুফাহর উচ্চভূমি লক্ষ্য করে ধারাবাহিক অভিযান চালিয়েছে। এদিকে, হিজবুল্লাহর আল-মানার টিভি জানিয়েছে, মারকাবা শহরে ইসরায়েলি ‘কোয়াডকপ্টার’ ড্রোন থেকে তৃতীয়বারের মতো বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করা হয়েছে।

গত বৃহস্পতিবারের (২৬ ফেব্রুয়ারি) এই হামলায় লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি একজন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নিহত ব্যক্তি ১৬ বছর বয়সী এক সিরীয় কিশোর, যার নাম হোসেন মহসিন আল-খালাফ। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২৭ জন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল লেবাননে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এবং প্রায় ১৭ হাজারের মানুষ আহত হয়েছে। গত সপ্তাহেও বেকা উপত্যকা এবং সিডন শহরের কাছে আইন আল-হিলওয়াহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। ইসরায়েল এখনও লেবাননের কিছু অংশ দখল করে রেখেছে, যা সীমান্ত এলাকার গ্রাম পুনর্গঠন এবং বাস্তুচ্যুত মানুষের ঘরে ফেরাকে বাধাগ্রস্ত করছে।

লেবানন সরকার জানিয়েছে, তারা লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি প্রায় সম্পন্ন করেছে এবং দ্বিতীয় ধাপের জন্য আরও চার মাস সময় প্রয়োজন। তবে হিজবুল্লাহ এটি প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তির নিরস্ত্রীকরণ শর্ত কেবল নদীর দক্ষিণ অঞ্চলের জন্য প্রযোজ্য। গোষ্ঠীটি আরও স্পষ্ট করেছে যে, ইসরায়েল যতক্ষণ লেবানন আক্রমণ ও দখল করে রাখবে ততক্ষণ তারা অস্ত্র সমর্পণ করবে না।

এদিকে আজ সকালে ইরানেও আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আল জাজিরা

Continue Reading

top1

ইরানের তেহরানে ইসরায়েলের হামলা

Published

on

By

ইরানে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার সকালে এ হামলা চালানো হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হামলার সময়ই আইডিএফ দেশজুড়ে একটি জাতীয় সতর্কবার্তা জারি করে নাগরিকদের সুরক্ষিত স্থানের কাছে অবস্থান করার নির্দেশ দেয়। বার্তায় বলা হয়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা বিবেচনায় নিয়ে জনগণকে প্রস্তুত রাখতেই এ সতর্কতা দেওয়া হয়েছে।

আইডিএফ জানায়, এটি জনসাধারণকে সম্ভাব্য হামলার ঝুঁকি সম্পর্কে আগাম সতর্ক করার অংশ। তবে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত আসছে…

Continue Reading

Trending