Connect with us

top2

ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

Published

on

প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে পুরোনো সম্পর্কের জেরে নতুন করে বিতর্কের মুখে পড়ে ভারতের ‘এআই ইমপ্যাক্ট সামিট’ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তার মূল বক্তব্য দেওয়ার কথা থাকলেও, অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এই সিদ্ধান্ত জানান।

গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্মেলনের মূল বিষয়বস্তু থেকে যেন মনোযোগ সরে না যায়, সেজন্য গভীর বিবেচনার পর বিল গেটস তার বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ অথচ এর মাত্র ৪৮ ঘণ্টা আগেও ফাউন্ডেশন নিশ্চিত করেছিল, গেটস নির্ধারিত সূচি অনুযায়ী সম্মেলনে উপস্থিত থাকবেন।

সম্প্রতি জানুয়ারি মাসে এপস্টাইন সংক্রান্ত নতুন কিছু ফাইল বা নথি জনসমক্ষে আসার পর বিল গেটসের সঙ্গে তার পুরোনো যোগাযোগ নিয়ে বিতর্ক নতুন করে চাঙ্গা হয়েছে। ওই নথিতে দাবি করা হয়েছে, এপস্টাইন একটি ড্রাফট ইমেইলে গেটসের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু আপত্তিকর তথ্য উল্লেখ করেছিলেন। যদিও বিল গেটস এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং এপস্টাইনের সঙ্গে দেখা করার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার (এপস্টাইন) সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি অনুতপ্ত।

বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানান, এই নতুন নথিগুলো তার জীবনের অত্যন্ত যন্ত্রণাদায়ক কিছু স্মৃতি ফিরিয়ে এনেছে এবং এ সংক্রান্ত প্রশ্নের উত্তর বিল গেটসকেই দিতে হবে।

বিল গেটস সরে দাঁড়ালেও গেটস ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে অঙ্কুর ভোরা সম্মেলনে অংশ নিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং মুকেশ আম্বানির মতো ব্যক্তিত্বরা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। এছাড়া এআই জগতের শীর্ষ নেতা স্যাম অল্টম্যান (ওপেন এআই), সুন্দর পিচাই (গুগল) এবং ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকও এই আয়োজনে যোগ দিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিল গেটস বর্তমানে ভারতেই আছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি ভারতের অঙ্গরাজ্য অন্ধ প্রদেশে সফর করেন এবং সেখানে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও প্রযুক্তি খাতে উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top2

সাবেক ডিজিএফআই প্রধান মামুন ফের রিমান্ডে

Published

on

By

রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে দ্বিতীয় দফায় আরো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন তার দ্বিতীয় দফায় আরো সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর আগে গত ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন (২৬ মার্চ) এ মামলা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Continue Reading

top2

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক 

Published

on

By

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (২৮ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শোক প্রকাশ করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াত আমীর আরো লিখেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি- তিনি যেন তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।

তিনি আরো লিখেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাহেবসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।

Continue Reading

top2

চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

Published

on

By

চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে প্রথমে আগুন লাগে এবং পরে তা পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কুমিরা স্টেশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

Continue Reading

Trending