Connect with us

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ৩ হাজার বছরের সংঘাত সমাধান করব: ট্রাম্প

Published

on

অলটাইম নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের সমাপ্তি ঘটাতে পারবেন। তার দাবি, ইসরায়েল-গাজা যুদ্ধের সমাধান ঘটালে পুরো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। বিষয়টি উঠে এসেছে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে।

বৃহস্পতিবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের সংকট প্রায় ৩,০০০ বছর পর অবসান ঘটতে চলেছে। আমরা শুধু গাজা নয়, গাজাকে কেন্দ্র করে পুরো অঞ্চলে শান্তি আনব। এটি হবে এক অবিশ্বাস্য অর্জন।”

তবে ইতিহাসবিদদের মতে, ট্রাম্পের এই বক্তব্যের ভিত্তি প্রশ্নবিদ্ধ। কারণ ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছে ১৯৪৮ সালে, যখন ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইন বিভক্ত হয়। ফলে ৩ হাজার বছরের সংঘাতের দাবি বাস্তবতার সঙ্গে মেলে না।

এদিকে গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান যুদ্ধের কারণে এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার ২০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top3

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৬০ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ৫০ জন নিখোঁজ

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক

ভূমধ্যসাগরে লিবিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৬০ আরোহীর মধ্যে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। এ দুর্ঘটনায় মাত্র ১০ জন প্রাণে বেঁচে যান।

বুধবার (১৫ জুলাই) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুক থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করে ইঞ্জিনচালিত নৌকাটি। তবে কিছুদূর এগোতেই সেটি ডুবে যায়। নৌকায় থাকা অধিকাংশ যাত্রী সাগরের প্রবল স্রোতে ভেসে যান। পরে ১০ জন সাঁতরে কাছের বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। সেখান থেকে তাদের উদ্ধার করে পূর্ব লিবিয়ার কোস্ট গার্ড।

সাম্প্রতিক সময়ে লিবিয়ার উপকূল থেকে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত মাসেও একই অঞ্চলে আরেকটি নৌকাডুবিতে ৫১ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

প্রায় এক দশক ধরে ইউরোপে পৌঁছানোর আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রবণতা বাড়তে থাকায় লিবিয়ার উপকূল মানবপাচারকারী চক্রের অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। ফলে ঝুঁকিপূর্ণ এই যাত্রায় প্রাণহানির ঘটনাও নিয়মিত ঘটছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে অন্তত ৮০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। তাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক, যাদের লক্ষ্য ছিল ইউরোপে পৌঁছানো।

Continue Reading

top3

দক্ষিণ ইরানে মার্কিন হামলা অব্যাহত, পাল্টা প্রতিরোধে তেহরান

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক দিন ধরে চলা এসব হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্দর আব্বাস ও চাবাহারসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় একাধিক দফায় হামলা চালানো হয়েছে। এতে বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইরান ও তাদের মিত্ররা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইরান থেকে ছোড়া ২০টির বেশি ড্রোন ও চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। একই সময়ে ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেট ও একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বিমান চলাচলেও প্রভাব পড়েছে। নিরাপত্তা শঙ্কায় এয়ার কানাডা, এয়ার ফ্রান্স ও এজিয়ান এয়ারলাইন্সসহ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা দুবাই, রিয়াদ, বৈরুত ও তেল আবিবগামী ফ্লাইট বাতিল করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন সমঝোতার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। তবে কোনো সিদ্ধান্তের আগে তেহরানকে সংযত আচরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে ইরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় তাদের আগ্রহ নেই। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের প্রতিশ্রুতি রক্ষা না করে, তাহলে ইরানেরও কোনো সমঝোতা চুক্তি মেনে চলার বাধ্যবাধকতা নেই।

এদিকে পরিস্থিতি আরও জটিল করে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় ইরান, রাশিয়া ও নাইজেরিয়ার কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে তারা আন্তর্জাতিকভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে না পারে।

Continue Reading

top2

এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

Published

on

By

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আন্দিমেশক শহরের আকাশে একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করে বাহিনীটি।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, তাদের মহাকাশ বিভাগের নতুন মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি গুলি করে নামানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ড্রোনটিকে প্রথমে শনাক্ত করে নজরদারিতে রাখা হয়। পরে আন্দিমেশক শহরের আকাশে সেটি ভূপাতিত করা হয়। তবে ড্রোনটির মালিকানা বা এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনা এমন সময় ঘটল, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশ একে অপরের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত নিরসন ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া সমঝোতা উদ্যোগও কার্যকর হয়নি।

এদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে আলজাজিরা জানিয়েছে, হামলায় মার্কিন বাহিনীর সামরিক যোগাযোগ ব্যবস্থা, স্থায়ী রাডার স্থাপনা এবং জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের সেনাবাহিনীর ভাষ্য, এই হামলা তাদের ‘সায়েকেহ’ অভিযানের নবম ধাপের অংশ। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন স্থাপনায় চালানো হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে ইরানশাহরের বাম্পুর ব্যারাকে হামলায় সাত সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা।

Continue Reading

Trending