Connect with us

আন্তর্জাতিক

মালিতে সেনাবাহিনীর অভিযানে দুই গ্রামে ৩১ জন নিহত

Published

on

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর সামরিক অভিযানে অন্তত ৩১ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থার তথ্যমতে, সেনাবাহিনী এবং তাদের মিত্র স্থানীয় মিলিশিয়ারা সেগু অঞ্চলের দুটি গ্রামে অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। ওই এলাকায় আল-কায়েদা-ঘনিষ্ঠ বিদ্রোহী গোষ্ঠীগুলো শক্তিশালী অবস্থান নিয়ে সক্রিয় রয়েছে।

রয়টার্সের মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হামলাটি ঘটে ২ অক্টোবর কামোনা গ্রামে। সেখানে অন্তত ২১ জন পুরুষকে ধরে নিয়ে হত্যা করা হয় এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়। দ্বিতীয় হামলাটি কামোনা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরের বালে গ্রামে, যেখানে আরও ১০ জনকে হত্যা করা হয়— নিহতদের মধ্যে একজন নারীও আছেন।

সাক্ষীরা এইচআরডব্লিউকে জানিয়েছেন, সেনা ও মিলিশিয়া সদস্যরা গ্রামবাসীদের জেএনআইএম (জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন)—আল-কায়েদা-সংযুক্ত একটি বিদ্রোহী গোষ্ঠী—এর সহযোগী বলে অভিযোগ তুলে গুলি করে হত্যা করে। এক স্থানীয় রাখাল জানান, হামলার সময় তিনি তার নয় বছরের মেয়েকে নিয়ে একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নেন এবং প্রাণে বেঁচে যান। পরে বেরিয়ে এসে তিনি গুলিবিদ্ধ অবস্থায় ১৭টি লাশ পড়ে থাকতে দেখেন।

এ ঘটনায় এখনো মালি সেনাবাহিনী বা আফ্রিকান ইউনিয়নের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মানবাধিকার সংস্থাটি মালি সরকারকে তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছে, পাশাপাশি আফ্রিকান ইউনিয়নের প্রতি সংঘাত থামাতে ও দায়ীদের বিচারের আওতায় আনতে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে।

মালি বহু বছর ধরেই জঙ্গিগোষ্ঠীর হামলার চাপে আছে। সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন স্থানে পেট্রোলপাম্পে দীর্ঘ লাইন পড়ছে, আর জেনারেটর চালানো আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। এ অবস্থায় রাজধানী বামাকো শিগগিরই জঙ্গিদের দখলে যেতে পারে—এমন ধারণাকে মালির পররাষ্ট্রমন্ত্রী ‘বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

top1

বাংলাদেশকে ৩.৩ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইসলামিক ট্রেড ফাইন্যান্স

Published

on

By

দেশের জ্বালানি ও খাদ্য খাতের সুরক্ষায় বাংলাদেশকে ৩ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)। ২০২৬-২৭ অর্থবছরে তেল, গ্যাস ও সার আমদানিতে এই অর্থ ব্যবহৃত হবে।

সোমবার (৫ জুলাই) আইটিএফসির সৌদি আরবের জেদ্দার সদর দপ্তরে এ-সংক্রান্ত চুক্তি সই হয়। আইটিএফসি ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান।

আইটিএফসির এই অর্থায়ন কর্মসূচির আওতায় বাংলাদেশের তিনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঋণ সুবিধা পাবে। সেগুলো হলো—বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত সময়ের মধ্যে পেট্রোলিয়াম পণ্য, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সার আমদানির সুবিধার্থে এই অর্থ ব্যবহার করা হবে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন জেদ্দা সফররত অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইটিএফসির পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) নাজিম নুরদালি। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার আদিব ইউসুফ আল আমা।

আইটিএফসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অর্থায়ন কর্মসূচি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও আইটিএফসির মধ্যকার যৌথ অংশীদারত্বকে আরও দৃঢ় করবে। ১৯৭৭ সাল থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ সরকারকে জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে সহায়তার জন্য ২২ দশমিক ৬ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন দিয়েছে আইটিএফসি-আইএসডিবি।

Continue Reading

আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

Published

on

By

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজে হামলার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে গ্যাস ও তেলের দাম বেড়েছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার ইউরোপের বেঞ্চমার্ক প্রাকৃতিক গ্যাসের দাম ৪.৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টা ৪৬ ইউরো (প্রায় ৫২.৫ ডলার) হয়েছে। আগের দিনের দরপতনের পর বাজারে এ ঊর্ধ্বগতি দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি দাবি করেছে, সতর্কবার্তা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার পর জাহাজটি হামলার মুখে পড়ে। তবে হামলার ঘটনার বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৩ ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

Continue Reading

top1

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

Published

on

By

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে যেকোনো ইরানি নেতাকেই একই পরিণতি ভোগ করতে হবে বলে স্পষ্ট হুমকি দেন তিনি।

সোমবার (৬ জুলাই) ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৩-এর খবর অনুসারে, তেহরানে খামেনির শোক র‍্যালি চলাকালীন এই বিতর্কিত মন্তব্য করেন কাটজ।

তিনি আরও বলেন, যেকোনো সময় এবং যেকোনো হুমকির মুখে নিজেদের রক্ষা করার জন্য ইসরায়েল পুরোপুরি প্রস্তুত।

এর আগেও কাটজ খামেনির ছেলে মোজতবা খামেনিকে ‘হত্যার লক্ষ্যবস্তু’ বলে উল্লেখ করেছিলেন, যা নিয়ে তেহরান তীব্র প্রতিবাদ জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখা। তিনি সতর্ক করে বলেন, ইরানের জনগণ কিংবা নেতৃত্বের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি এলে তার জবাব তাৎক্ষণিক ও কঠোরভাবে দেওয়া হবে।

সূত্র: আল জাজিরা

Continue Reading

Trending