Connect with us

ক্যাম্পাস

শাবিপ্রবিতে ‘বিয়ে হলে ছাত্রীদের আসন বাতিল’ সংক্রান্ত পুরোনো খবর নিয়ে বিভ্রান্তি

Published

on

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রীদের বিয়ে হলে হলের আসন বাতিল সংক্রান্ত একটি পুরোনো খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। শুক্রবার ‘ভয়েস অব সাস্ট’ নামের একটি ফেসবুক পেইজে ‘বিয়ে হলেই শাবি ছাত্রীদের সিট বাতিল’ শিরোনামে একটি পুরোনো সংবাদপত্রের কাটিং শেয়ার করা হয়।

এর পর পরই পোস্টটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচ, বিভাগ ও শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে দ্রুত ছড়িয়ে পড়ে। খবরটি সাম্প্রতিক সময়ের ভেবে অনেক শিক্ষার্থী বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করতে থাকেন।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, খবরটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; বরং প্রায় ১৬ বছর পুরোনো। ২০১০ সালের ২৯ আগস্ট একটি জাতীয় দৈনিকে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই সময়ে বিয়ে হয়ে যাওয়ার পর অনেক ছাত্রী বিভিন্ন কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারতেন না। সেই প্রেক্ষাপট বিবেচনা করে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই সিদ্ধান্ত নিয়েছিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বর্তমানে ছাত্রীদের হল বা আসন বরাদ্দের ক্ষেত্রে এই ধরনের কোনো নিয়ম বা বিধিনিষেধ কার্যকর নেই। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাম্পাস

এক পথচারীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে

Published

on

By

ইবি প্রতিনিধি

মাঝরাতে এক পথচারীকে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। তবে শিক্ষার্থীদের দাবি— কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হলে উভয়ের মানিব্যাগ ও মোবাইল পড়ে যায়। সেখান থেকে তুলে ফেরত দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ত্রিবেণী রোডে ‘ভাই ভাই’ মেসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পথচারীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। আহত পথচারীর নাম শওকত জামান (৩০)। তিনি শেখপাড়ার (শৈলকূপা) উত্তর পদমদীর ইদ্রিস আলী বিশ্বাসের সন্তান।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ‘আসিফ’ মেসে থাকেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২৪-২৫ বর্ষের ৪ শিক্ষার্থী। রাত ২ টায় শেখপাড়া বাজারে চা খেতে বের হয়ে ফেরার পথে পথচারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি থেকে মারধর পর্যায়ে চলে যায়। পাশ থেকে ঘটনাস্থলে লোক এসে দেখে ভুক্তভোগী পথচারীর মাথায় আঘাত লেগে রক্ত বের হচ্ছিল। প্রক্টররিয়াল বড়ি ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে আহত পথচারীকে উদ্ধার করে মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে প্রক্টর অফিসে উভয় পক্ষের সঙ্গে বসে মীমাংসা করে দেয়।

আহত পথচারী শওকত বলেন, “আমি বালু ব্যবসায়ী। ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরছিলাম। রাস্তায় এক শিক্ষার্থী ১মিনিট কথা বলার জন্য রিকুয়েষ্ট করে মোবাইলটা খুঁজে নেন। আমি মোবাইল দিলাম। কিন্তু কল না দিয়ে মোবাইল নিয়ে সামনে আগাচ্ছিলেন। তখন বুঝতে পেরে গালি দিলাম—এটা সত্য কথা। আরেকজন মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং পাশের থেকে টেবিলের ভাঙা-খুটি দিয়ে মারেন। মানি ব্যাগে ৪০ হাজার টাকা ছিল। এখন ১০ হাজার পাইছি আরও ৩০ হাজার পাচ্ছি না।”

অভিযুক্ত এক শিক্ষার্থী বলেন, “শেখপাড়া বাজার থেকে চা খেয়ে ফেরার পথে ‘ভাই ভাই’ মেসের সামনে আমাকে উদ্দেশ্য করে বকাবকি করছিলেন তিনি। তখন আমি বললাম, ভাই বকতেছেন কেন? তখন তিনি ধাক্কা মারে এবং আমি মাটিতে পড়ে যায়। তখন বন্ধুরা উদ্ধার করেন।”

অভিযুক্ত আরেক শিক্ষার্থী বলেন, “ এক বন্ধুর সঙ্গে ওই ব্যক্তির কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হয়, তখন গিয়ে দেখি দুইজনই মাটিতে পড়ে আছে। ওই সময় মাটিতে ফোন আর মানিব্যাগ পড়ে যায়। তখন কুঁড়ে নিয়ে মোবাইল আর মানিব্যাগ ফেরত দিই। আমাদের সবার মোবাইলে ব্যালেঞ্জ আছে, আমরা কেন মোবাইল নিতে চাইবো? ছিনিয়ে নেওয়ার অভিযোগ অসত্য ও বানোয়াট।”

জানতে চাইলে কর্তব্যরত ইবি মেডিকেল চিকিৎসক জানান, একজনকে আনা হয়েছিল। মাথায় পেরেকের চিহ্ন। তবে ভিতরে বেশি ঢুকেনি। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ”ঘটনা অবগত হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মী ও প্রক্টররিয়াল বডি উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ানো হয়েছে। রাত ৩ থেকে ভোর ৪ টা পর্যন্ত তাদের উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে মীমাংসা করা হয়েছে।”

Continue Reading

ক্যাম্পাস

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীর বৃক্ষরোপণ কর্মসূচিতে ববিতে তথ্যমন্ত্রী

Published

on

By

মাফিদুল হাসান, ববি

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১০ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচি সমাপনী উপলক্ষে ক্যাম্পাস এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি মিলিয়ে মোট দুই হাজার বৃক্ষ রোপণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি সামাজিক আন্দোলন। জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘ বছর ধরে দেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে এবং এরই ধারাবাহিকতায় এই আয়োজন।” তিনি আরও উল্লেখ করেন যে, দেশকে সবুজায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, তা সফল করতে সর্বস্তরের জনগণের এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া উচিত।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করেন এবং এর মাধ্যমেই মাসব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Continue Reading

top3

টানা বর্ষণে মনপুরার ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১৫ হাজার মানুষ

Published

on

By

টানা পাঁচ দিনের বর্ষণে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উপজেলার পাঁচ ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে থাকায় প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে উপকূলজুড়ে বৃষ্টি অব্যাহত ছিল। টানা বর্ষণে নিম্নাঞ্চলসহ বসতবাড়ি, রাস্তা ও আঙিনা পানিতে ডুবে গেছে। অনেক এলাকায় ঘরের ভেতরেও দুই থেকে তিন ফুট পানি উঠেছে। ফলে ঘর থেকে বের হতে পারছেন না পানিবন্দি পরিবারগুলো।

জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। কাজের সন্ধানে বের হতে না পারায় অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। পানিতে চুলা ডুবে যাওয়ায় বহু ঘরে রান্না বন্ধ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সরেজমিন দেখা গেছে, হাজিরহাট ইউনিয়নের চরযতিন, দাসেরহাট, সোনারচর ও চরজ্ঞান; সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া ও মাস্টারহাট; দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর এবং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক ও আন্দিরপাড় গ্রামের অধিকাংশ এলাকা বৃষ্টির পানিতে ডুবে রয়েছে। হাজিরহাট ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের দাসেরহাট এলাকা সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ওই এলাকার বাসিন্দা মফিজ মিস্ত্রি বলেন, ‘বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে রয়েছি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কেউ এখনো খোঁজ নেয়নি।’

এদিকে ভোররাতের জোয়ারে উপজেলার বেড়িবাঁধহীন চর কলাতলী ইউনিয়নের কাজীরচর ও ঢালচরের নিম্নাঞ্চল দুই থেকে তিন ফুট পানিতে প্লাবিত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এতে চরাঞ্চলের মানুষ আরও বেশি ঝুঁকিতে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা জানান, মেঘনা নদীতে ভাটার সময় বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে বিকেলের জোয়ারে নদীর পানি আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী আরও বলেন, মনপুরা উপকূলে জলাবদ্ধতা কমাতে খাল খননের একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বর্ষার পানি দ্রুত নিষ্কাশনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

দ্রুত পানি নিষ্কাশন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পানিবন্দি এলাকার বাসিন্দারা।

Continue Reading

Trending